শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সবচেয়ে বেশি অংশগ্রহণ রয়েছে বাংলাদেশের সামরিক ও পুলিশ বাহিনীর । গত ৭০ দিনে কক্সবাজারে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর আকস্মিক আগমনে এলাকায় পরিবেশ, অর্থনীতি, রাজনীতি, সমাজ, স্বাস্থ্য, শিক্ষা, জননিরাপত্তার ক্ষেত্রে যে আশঙ্কা ও বিপর্যয় সৃষ্টি করেছে তা সাময়িকভাবে মোকাবেলা করা গেলেও এর সুদূরপ্রসারী প্রতিঘাত বাংলাদেশের জন্য প্রলয়ঙ্করী হতে পারে । স্থানীয় প্রশাসন এবং কক্সবাজারের রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা নাগরিক কমিশনকে জানিয়েছেন_ ১) রোহিঙ্গা শরণার্থীদের জন্য বনবিভাগের যে ৩ হাজার একরেরও অধিক জমি বরাদ্দ করা হয়েছে সেখান থেকে বন উজাড় হয়ে গিয়েছে । রোহিঙ্গারা নির্বিচারে গাছ ও পাহাড় কেটে তাদের আবাস নির্মাণ করছে, পরিবেশের উপর যা সমূহ বিপর্যয় সৃষ্টি করবে। বাংলাদেশে বনাঞ্চল কমতে কমতে জাতিসংঘের হিসেবে এখন ১০%-এ দাড়িয়েছে, যা প্রয়োজনের চেয়ে ১৬% কম। ২) বনাঞ্চলে যত্রতত্র ঘর বানাতে গিয়ে রোহিঙ্গারা না জেনে বন্যপ্রাণীর আবাস ধ্বংস করে দিচ্ছে। দু সপ্তাহ আগে বান্দরবানে ৮ জন রোহিঙ্গা বন্য হাতির পায়ের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। বন্য হাতির আবাস ও চলাচলের পথে বনবিভাগের সতর্কিকরণ বিজ্ঞপ্তি রয়েছে, যা রোহিঙ্গারা পড়তে পারেনি। বন্য হাতি তার আবাস খুঁজে না পেলে স্বাভাবিকভাবেই লোকালয়ে হামলা করবে । বিপুল সংখ্যক শরণার্থীর কারণে এলাকায় বন্যপ্রাণীদের অস্তিত হুমকির সম্মুখীন হয়েছে। ৩) কক্সবাজারের কুতুপালং ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য ঢুকে পড়েছে। এলাকার বাঙালি ও পাহাড়ী দিনমজুররা সারাদিন যে কাজ করে চার/পাচশ টাকা আয় করত রোহিঙ্গারা সে কাজ এক'শ/দেড়'শ টাকায় করছে। যার ফলে স্থানীয় কর্মহীন শ্রমজীবী মানুষের ভেতর রোহিঙ্গাদের প্রতি ক্ষোভ ও বিদ্বেষ বাড়ছে । অথচ এসব এলাকার মানুষই সবার আগে রাখাইন রাজ্য থেকে আগত আহত, বিপর্যস্ত রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে এসেছিল । ৪) কক্সবাজারের কুতুপালং ও উখিয়ায় বাঙালি জনসংখ্যার তিনগুণেরও বেশি এখন রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা । রোহিঙ্গাদের একটি অংশের ভেতর সন্ত্রাস প্রবণতা আগে থেকেই ছিল। তারা আবাস নির্মাণ করতে গিয়ে ফসলের জমি নষ্ট করছে, স্থানীয় বাসিন্দাদের বাশ, গাছ কেটে নিয়ে যাচ্ছে। কেউ কেউ শিবিরের বাইরে এসে ত্রাণসামগ্রী নিয়ে দোকানও ফেঁদে বসেছিল । বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কয়েকটি সংঘর্ষের ঘটনা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যদিও রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এসব সংঘাতের ঘটনা প্রচার করছে না। ৫) নতুন করে আসা শরণার্থীদের সঙ্গে চার লাখের মতো পুরনো শরণার্থীর যোগাযোগ নতুন কোনো বিষয় নয়। রোহিঙ্গা যুবকদের অনেকে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল। নতুন আসা রোহিঙ্গা যুবকদের অনেক এরই মধ্যে চুরি- ৬১৫ ডাকাতি-খুন-জখমের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে মানব পাচার ও দেহব্যবসা । এ পর্যন্ত পুলিশ দেশের অন্যান্য অঞ্চল থেকে আট শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে শিবিরে ফেরত এনেছে । শিবিরের বাইরে যেতে রোহিঙ্গাদের সাহায্য করছে স্থানীয় জামায়াতে ইসলামী এবং অন্যান্য সন্ত্রাসীচক্র। ৬) রোহিঙ্গারা বহু বছর ধরে নিজেদের দেশে স্বাস্থ্য সুবিধা ও শিক্ষা থেকে বঞ্চিত ছিল। ৩০ বছরের নিচে শতকরা ৯০ ভাগ রোহিঙ্গা জীবনে কখনো টিকা বা ইঞ্জেকশন নেয়নি । স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রেখে একটি জনগোষ্ঠীকে যেভাবে বার্মার সরকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল নিঃসন্দেহে তা গণহত্যার অন্তর্পত। এশিয়ার দেশগুলোর ভেতর সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগী রয়েছে বার্মায়। শরণার্থী শিবিরে এ পর্যন্ত ৫৫ জন এইডস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। পানীয় জল ও পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার অপর্যাপ্ততার কারণে কলেরা ও উদরাময় যে কোনো সময়ে মহামারীর রূপ ধারণ করতে পারে, যা স্থানীয়দের ভেতরও ছড়িয়ে পড়তে পারে । ৭) কুতুপালং ও উখিয়া উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গিয়েছে। যেগুলো সরকারে বিভিন্ন ত্রাণ ও সেবা কার্যক্রমের জন্য ছেড়ে দিতে হয়েছে। এই নবেম্বরে আরম্ভ হওয়ার কথা বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা, বর্তমানে যার কোনও সম্ভাবনা নেই। শরণার্থীজনিত সংকটের কারণে আমাদের শিশুদের শিক্ষাজীবনও বিপর্যস্ত হতে চলেছে। ৮) রোহিঙ্গারা ত্রাণসামগ্ীর পাশাপাশি নগদ অর্থ সাহায্যও পাচ্ছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় স্থানীয় বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে । রোহিঙ্গাদের অনেকে বাজার থেকে বেশি দামে তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনছে। এর পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পেও ধ্বস নেমেছে। যার ফলে স্থানীয় বাসিন্দাদের অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৯) শরণার্থী রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ পুঁজি করে জামায়াত- বিএনপি এলাকায় সরকারবিরোধী প্রচারণা করছে। তারা বলছে হাসিনা সরকারের কুটনীতি ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা গণহত্যা বন্ধ হয়নি, শরণার্থীরাও কখনও ফিরে যেতে পারবে না; অথচ খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বার্মা দুই লক্ষ রোহিঙ্গা শরণার্থী ফেরত নিয়েছিল। এসব প্রচারণা মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের কিছু তরুণ কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেছে_- আমাদের নেত্রীর এত উদার হওয়া, এত মানবতা দেখানো ঠিক হয়নি। ১০) সরকারবিরোধী সাম্প্রদায়িক প্রচারণার জন্য জামায়াত সমর্থক তিনটি এনজিওর কার্যক্রম বন্ধ করা হলেও ত্রাণের নামে বহু জামায়াতি প্রতিষ্ঠান এখনও রোহিঙ্গা তরুণদের মগজে জিহাদ ও জঙ্গিবাদী সন্ত্রাসের বিষ ঢোকাচ্ছে। তারা বলছে বাংলাদেশ চাইলেই যুদ্ধ করে আরাকান দখল করে রোহিঙ্গাদের নিজ দেশে শান্তিতে থাকার ব্যবস্থা করতে পারে। জামায়াতীদের জিহাদী প্রচারণা বাংলাদেশের জাতীয় ৬১৬

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।