শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

নানা ব্যর্থতার অভিযোগ তুলে ২০২১ সালের ২৫ এপ্রিল হেফাজতের কমিটি ভেঙে দেন দলটির তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী । তিনি অনেককে দল থেকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করেন। এর কিছুদিন পর তার মৃত্যু হয়। এরপর দলটির ভারপ্রাপ্ত আমির হন মুহিবুল্লাহ বাবুনগরী । ২০১৩ সালে রাজধানীর শাপলা চতৃরে জনশ্বোত দেখিয়ে দেশে-বিদেশে আলোড়ন তোলা হেফাজত এমন চাপে আগে পড়েনি । কেন্দ্রীয় কমিটির সদস্যসহ এত নেতা অতীতে কারাবন্দি হননি । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সংগঠনটি ২০২১ সালে আন্দোলনে নামে । পরে তাদেরই হরতাল ঘিরে ব্যাপক নাশকতার জেরে নেতাকর্মীর ওপর নেমে আসে শতাধিক মামলার খড়গ । এর পরই ঘটে যুগ্ব-মহাসচিব মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ড । প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত হন বাবুনগরীসহ ৪৩ কেন্দ্রীয় নেতা । এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও বিতর্কের কারণে বিভক্তি এবং পাঁচ কেন্দ্রীয় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তারের ঘটনায় হেফাজতে বিরাজ করছিল অস্থিরতা । আবার গ্রেপ্তার এড়াতে অনেক নেতা লুকিয়ে রেখেছিলেন নিজেকে । এই প্রেক্ষাপটেও কেন্দ্রীয় বিতর্কের জেরে ঢাকায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন সংগঠনের নায়েবে আমির ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে মামলা করার পর তা পুলিশের প্রতিবেদনে প্রমাণও হয়। হাটহাজারি মাদ্রাসাকে গ্রাস করতেই পরিকল্পনায় করে তাকে হত্যা করা হয়। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগা সম্পাদক নাসির উদ্দীন মুনিরসহ ৪৩ জনের নাম উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে। ২০২১ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন দাখিল করে পিবিআই । ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকাপোস্টের এক প্রতিবেদন বলা হয়েছে, “অভিযুক্তরা আল্লামা শফীকে প্রাথমিক চিকিৎসা দেয়নি ও উন্নত চিকিৎসা দিতে কালক্ষেপণ করেছে। তারপর মাদ্রাসা থেকে আল্লামা আহমদ শফীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা হলে গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মামলার আসামি জুনায়েদ বাবুনগরীর পিএস এনামুল হাসান ফারুকীর নেতেতে আহমদ শফীকে বহনকারী ত্যাস্থুলেস আটকে দেওয়া হয়। ১ ঘণ্টা আটকে রেখে আহমদ শফির মৃত্যু হয়েছে মনে করে ছেড়ে দেয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। পরে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয় ৷” আদালত প্রতিবেদন থেকে অনুসন্ধানে জানা গেছে, ৪৩ জনের মধ্যে ৩১ জন এজাহারভুক্ত। তারা হলেন মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদ্রিস, হাবিব ফয়েজী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজুয়ান আরমান, হাসানুজ্জামান, মো. ৫৭ এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, মাওলানা আহম্মদ, মাওলানা মাহমুদ, আসাদুল্লাহ, জুবাইর মাহমুদ, হাফেজ জুনায়েদ আহমেদ, ওবায়েদুল্লা ওবায়েদ, জুবাইর, মাওলানা মোহাম্মদ, আমিনুল হক, সোহেল চৌধুরী, মবিনুল হক, নাইমুল ইসলাম খান ও হাফেজ সায়েম উল্লাহ। তদন্তে নতুন করে যে ১২ জনের নাম যুক্ত হয়, তারা হলেন- জুনায়েদ বাবুনগরী, মাওলানা শফিউল আলম, শিব্বির আহমেদ, আবু সাঈদ, হোসাইন আহমদ, তাওহীদ, এরফান, মামুন, আমিনুল, মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম ও নুর মোহাম্মদ । ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতের আমিরের মৃত্যুর পর ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী । সংগঠনটির ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী । ২০২০ সালের ১৩ ডিসেম্বর নূর হোসাইন কাসেমী মারা যাবার পর হেফাজতের প্রয়াত মহাসচিবের দায়িত্ব পান মাওলানা নূরুল ইসলাম জিহাদী। হেফাজতের দায়িত্ব নেওয়ার সাড়ে ৪ মাসের মাথায় আন্দোলনের নামে রক্তক্ষয়ী সংঘর্ষে রাজপথে নামেন তিনি । এতে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন মারা যান। এসব হত্যাকাণ্ড ও হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি করেন কাসেমী । অন্যদিকে এই ঘটনার কারণে দলের মধ্যেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে হেফাজতের তৎকালীন আমির জুনাইদ বাবুনগরী ও মহাসচিব নূরুল ইসলাম জিহাদীসহ ৩৩ সদস্য কমিটিকে ৷ ২০২১ সালের ১৯ আগস্ট দুপুরে জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর একই দিন বৈঠক করে রাত পৌনে ১১টার দিকে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী মাদ্রাসার মাইকে জুনাইদ বাবুনগরীর মামা মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির করার ঘোষণা দেওয়া হয়। ২০২১ সালের ২৯ নভেম্বর মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুর পর মাওলানা সাজিদুর রহমনাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২১ সালের ৪ ডিসেম্বর এক বৈঠকে তাকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। এভাবে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২১-এর নবেম্বর পর্যন্ত একে একে চলে গেলেন কওমি মাদ্রাসাভিত্তিক ‘অরাজনৈতিক’ সংগঠন বলে দাবিদার হেফাজতে ইসলাম বাংলাদেশের চার শীর্ষ নেতা । শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর হেফাজতের স্মারকলিপি: ২০১৬ সালের ১৬ মে এটিএন নিউজ টুয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, “বিদ্যমান শিক্ষানীতি ও শিক্ষা আইনকে ইসলামবিদ্বেধী আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে ২০১৬ সালের ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম ঢাকা ৫৮

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।