চেষ্টাও চালাতে হবে । আমি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে দু'হাত তুলে আবেদন জানাই- এদের ফিরিয়ে নিন। নিজের দেশে থাকতে দিন । বাংলাদেশ এমনিতেই জনবহুল, সেই সঙ্গে দুর্যোগপ্রবণ । আমরা চাইলেও আমাদের সামর্থ্য সীমিত । আমি চাই- বিশ্ববিবেক জাগ্রত হোক । মিয়ানমার ছাড়াও চীন, ভারত- সবাই রোহিঙ্গাদের সংকটকে মানবিক দিক থেকে দেখুক। সমকাল ঃ রোহিঙ্গা শরণার্থীরা বলছে, রাখাইনে আইন- শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাখাইন জনগোষ্ঠী ছাড়াও কিছু বৌদ্ধ ভিক্ষুও তাদের বিরুদ্ধে সক্রিয় । তারা রোহিঙ্গাদের বিররুদ্ধে সাধারণ রাখাইনদের ক্ষেপিয়ে তুলছে। এ ব্যাপারে কী বলবেন? শুদ্ধানন্দ মহাথের £ বৌদ্ধ ধর্মের মূলকথা হচ্ছে অহিংসা; সকল জীবের প্রতি প্রেম। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি ভ্রাতৃতববোধ। আমি বিশ্বাস করতে পারি না- কোনো ভিক্ষু কারও বিররুদ্ধে অস্ত্র ধরতে পারেন। যদি কেউ ধরে থাকে, তাহলে সে প্রকৃত ভিক্ষু নয়। আমি রাখাইনের ভিক্ষুদের প্রতি আবেদন জানাই- আপনারা বরং রোহিঙ্গাদের রক্ষায় এগিয়ে আসুন। গ্রামে গ্রামে গিয়ে তাদের অভয় দিন, হামলাকারীদের ব্যাপারে সবাইকে সজাগ কররুন । বলুন- এরা আসলে ধর্মের শত্রু, মানবতারও শক্র। সমকাল ঃ তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামাও অং সান সু চির কাছে চিঠি লিখেছেন। রোহিঙ্গাদের ব্যাপারে গৌতম বুদ্ধের পথ অনুসরণ করতে বলেছেন । তার এ আহ্বান কি মিয়ানমার আমলে নেবে? শুদ্ধানন্দ মহাথের ৪ আমি দালাই লামাকে সমর্থন করি। তিনি আমার ঘনিষ্ঠ মানুষ । সর্বশেষ ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখা হয়েছিল। তিনি মঞ্চে উঠেই তিনি সু চিরও ঘনিষ্ঠ শুভাকাজ্জী ৷ মিয়ানমারের উচিত তার আহ্বানে সাড়া দেওয়া । সমকাল ৪ বাংলাদেশ থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি দল কি মিয়ানমার যেতে পারে সেখানকার সরকার ও ভিক্ষুদের বোঝানোর জন্য? শুদ্ধানন্দ মহাথের ৪ আমি তো মনে করি, যাওয়াই উচিত বাংলাদেশের একটি বৌদ্ধ প্রতিনিধি দল মিয়ানমার যাওয়া উচিত। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি বাংলাদেশ সরকার এ বিষয়টিও ভাবতে পারে । আমার নিজেরও যাওয়ার ইচ্ছা আছে, যদি সরকার প্রয়োজন মনে করে । আমি গেলে অং সান সু চির সঙ্গে অবশ্যই দেখা ও কথা হবে। তিনি এর আগেরবার এক লাখ মানুষ নিয়ে আমাকে দেখতে এসেছিলেন । আমি তাকে বলব, আপনি মিয়ানমারের নেতা । মিয়ানমারের সব অধিবাসীর নেতা। বাংলাদেশের মানুষও আপনাকে অনেক ভালোবাসে । আপনি যখন কারাগারে ছিলেন, তখন আমরা বাংলাদেশ থেকে আপনার মুক্তি কামনা করেছি। আপনার মুক্তির দাবি করেছে সবাই । আপনি রোহিঙ্গাদের দুর্দশা দূর করে দিন। সাক্ষাৎকার গ্রহণ £ শেখ রোকন জনকণ্ঠ, ১৪ অক্টোবর ২০১৭ ৬১৩ ১৩. রোহিঙ্গা গণহত্যা ৪ বাংলাদেশে মানবতা বনাম সাম্প্রদায়িক চক্রান্ত বার্মার সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত পরিকল্পিত রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় সোচ্চার হলেও বার্মা থেকে রোহিঙ্গা বিতাড়ন বন্ধ এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন সম্পর্কে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি । জাতিসংঘের হিসেব অনুযায়ী গত ২৫ আগস্ট থেকে ৩ নবেম্বর পর্যন্ত ৭০ দিনে ৬ লক্ষাধিক বাস্তুচ্যুত রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে উৎখাত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে । এর সঙ্গে পুরনো ৪ লক্ষ যোগ করলে বাংলাদেশকে এখন ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর বোঝা বইতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত প্রশংসিত হয়েছেন। পশ্চিমা গণমাধ্যম তাকে “মানবতার জননী” হিসেবে অভিহিত করেছে। কঠিন সত্য হচ্ছে- বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল দেশের পক্ষে এ বোঝা বেশিদিন বহন করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকটের ভয়াবহ প্রতিঘাত অনুসন্ধানের জন্য আমরা ১১ অক্টোবর (২০১৭) “বার্মার গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠন করেছি। গত ২১- ২২ অক্টোবর কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদার নেতৃত্বে ৩০ সদস্যের এক প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গাদের বিভিন্ন শিবির পরিদর্শন করে প্রায় দুইশ, ভুক্তভোগী জবানবন্দি নথিবদ্ধ করেছেন। এই প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্টের জেনারেল ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক সহ বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা । জবানবন্দিতে রোহিঙ্গা মুসলিমরা বার্মার সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং স্থানীয় মগদের নিষ্ঠুর নির্যাতন, হত্যা, ধর্ষণ, গৃহে অগ্নিসংযোগ ও লুগ্ঠন সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধের বিবরণ দিয়েছেন। অন্যদিকে রোহিঙ্গা হিন্দু শরণার্থীরা বলেছেন তারা জঙ্গি রোহিঙ্গা মুসলিমদের সংগঠন “আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি” এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের হামলার কারণে চৌদ্দ পুরুষের ভিটেমাটি ও দেশত্যাগ করে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন । নাগরিক কমিশনের সদস্যরা ত্রাণ, পুনর্বাসন ও নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসন কেন্দ্রের এবং সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতাও পাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে * লেখক সাংবাদিক । সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৬১৪
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।