শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রয়োজন, তার কাছে গেছি। ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা আমাদের চরম বেদনাহত করেছিল । শেখ হাসিনা দেশে ফেরার পর তার সঙ্গে আমরা দেখা করেছি। তিনিও এখানে এসেছেন। সব সময় আমাদের পাশে দীড়িয়েছেন। আমি মনে করি, এখনকার সংকটের সময়ও জাতীয় এক্য জরুরি । সবাই মিলে এ সংকট উত্তরণ করতে হবে । সমকাল ঃ আমরা জানি, এ বছরের মার্চে আপনি মিয়ানমার গিয়েছিলেন । তখন দেশটির “স্টেট কাউন্সেলর’ অং সান সু চির সঙ্গেও আপনার সাক্ষাৎ হয়েছে। এ সময় কি রোহিঙ্গা বা রাখাইন ইস্যুতে আপনাদের মধ্যে কোনো কথা হয়েছিল? শুদ্ধানন্দ মহাথের ৪ হ্যা, আমি গিয়েছিলাম মূলত আমার মাসি ও মেসোমশাইয়ের সমাধিস্থলে সম্মান জানাতে ও প্রার্থনা করতে । এ সময় সু চি আমাকে 'দান' দিতে এসেছিলেন। তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছিল। আমি তাকে বলেছিলাম, আপনার পিতার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমাদের এলাকায় তার সফরেও যাওয়ার কথা ছিল কিন্ত অকালে নিহত হওয়ার কারণে আর পারেননি । আপনার পিতার সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তারাও মিয়ানমারেরই মানুষ । বাংলাদেশে শরণার্থী হয়ে তারা খুবই কষ্টের জীবনযাপন করছে। অত্যন্ত অবমাননাকর পরিস্থিতি মোকাবেলা করছে। আপনি আরাকানে তাদের জন্য একটি অঞ্চল নির্দিষ্ট করে দেন, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে । আমি বলেছিলাম, আপনাদের অনেক পর্বত জনবসতিহীন। এর একটা দিয়ে দিলেই বাংলাদেশে আটকে থাকা পাঁচ লাখ রোহিঙ্গা থাকতে পারবে । আরাকানে হাজার বছর ধরে সবাই মিলে- মিশে থেকেছে । আপনি চাইলে এখনও সে পরিবেশ ফিরিয়ে আনতে পারেন। সমকাল ৪ এর উত্তরে তিনি কী বলেছিলেন? শুদ্ধানন্দ মহাথের £ অন্যান্য বিষয়ে তিনি আমার প্রশ্নের জবাব দিয়েছেন। কিন্তু সুনির্দিষ্টভাবে এই বিষয়ে তিনি কেবল মনোযোগ দিয়ে শুনেছেন। কোনো জবাব দেননি বা কোনো মন্তব্য করেননি । সমকাল ঃ সু চির পিতার সঙ্গে আপনাদের যোগাযোগ কীভাবে? শুদ্ধানন্দ মহাথের £ আমার গুরু বিশুদ্ধানন্দ মহাথের দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় খুবই পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তার সঙ্গে জেনারেল অং সানের যোগাযোগ ছিল। তারা প্রায় সমসাময়িক ছিলেন । ১৯৫২ সালে এই মহাবিহার প্রতিষ্ঠার পর অনেক বিখ্যাত মানুষ এখানে এসেছেন। ১৯৬০ সালে থাইল্যান্ডের রাজা ভূমিবল ও রানী এসেছিলেন। আমাকে একবার চীনের প্রেসিডেন্ট চৌ এন লাই আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন- ভিক্ষু আপনি, কী চান? তাকে বলেছিলাম- কিছুই চাই না। শুধু অতীশ দীপক্করের চিতাভস্ম পেলে ঢাকায় নিয়ে যেতে চাই। তিনি সেখানকার সন্তান। আমাদের এই মহাবিহার আচার্য অতীশ দীপক্করের সেই পবিত্র স্মৃতিচিহ্ন সংরক্ষণ করছে। আমাদের আলোচনা শেষে আপনাকে নিয়ে যাব । ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি বলেছিলেন- কী চান? আমি বলেছিলাম, ভারতে বৌদ্ধ মন্দিরের জন্য একখণ্ড জমি । তিনি সঙ্গে সঙ্গে দিয়েছিলেন । আমাদের এ অঞ্চল আসলে ৬১১ পিছপা হননি। বাংলাদেশেও আমাদের প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে মাতৃ-মমতায় আগলে রেখেছেন। আমরা বাংলাদেশে হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম পাশাপাশি বসবাস করে এসেছি। খ্রিস্টানরা পরে এসেছে এ অঞ্চলে; কিন্তু তারাও আমাদেরই মানুষ । একে অপরের প্রয়োজনে পাশে দীড়িয়েছি। সমকাল ঃ রাখাইনে যে সংকট দেখা দিয়েছে; এ ক্ষেত্রে কী করার আছে? শুদ্ধানন্দ মহাথের ৪ সেখানে সহিংসতা দেখা দেওয়ামাত্র আমরা কিন্তু নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। ঈদের আগে জাতীয় প্রেস ক্লাবে এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছি আমরা বৌদ্ধ সম্প্রদায় থেকে । এই মহাবিহারে টিভি চ্যানেলগুলো এসেছে। আমরা বলেছি, রাখাইনে যা কিছু ঘটছে, খুবই দুঃখজনক । সেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে। অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছি, অনুরোধ জানিয়েছি- দৃঢ়হস্তে সেখানে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আমরা ২০ লাখ বৌদ্ধ যেভাবে বাংলাদেশে শান্তিতে বসবাস করছি, রাখাইনেও রোহিঙ্গারা যেন সেভাবে শান্তিপূর্ণ জীবন ও জীবিকা নির্বাহ করতে পারে । আমাদের ধর্মের অন্যরা এসব দাবিতে মানববন্ধন করেছেন, মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন । আমি নিজে অসুস্থ থাকায় কক্সবাজার যেতে পারিনি । কিন্ত আপনি দেখবেন, আমাদের বৌদ্ধ সমাজের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের পাশে সাধ্যমতো দীড়িয়েছে। সমকাল ঃ রাখাইনের এই সহিংসতা বাংলাদেশে কি কোনো অস্বস্তি তৈরি করছে? শুদ্ধানন্দ মহাথের £ বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। ধর্মীয়ভাবে আমাদের ভিন্নতা থাকতে পারে । কিন্তু সামাজিকভাবে আমরা সবাই মিলেমিশে থাকি। পরস্পরের আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করি। যেমন এই মহাবিহার থেকে ১০ বছর ধরে আমরা রোজাদারদের ইফতার করাই । আমাদের বিদ্যালয়ে সব ধর্মের মানুষ পড়াশোনা করতে পারে। ফি পড়াশোনা । আমাদের এখান থেকে ১২ জন মুসলিম শিশু এখন এমএ পাস করেছে। আমরা বিহার থেকে সবার জন্য পানি ফি করে দিয়েছি। আশপাশের যার প্রয়োজন নিয়ে যাবে । আমার সহকর্মীদের বলা আছে, আমি একজন গরিব ভিক্ষু, কিন্তু কেউ যেন আমাদের এখানে এসে ফিরে না যায়। সবার সঙ্গে আমাদের বন্ধুত ও ভ্রাতৃত। বায়তুল মোকাররমের আগের খতিব, বিচারপতি দেবেশ ভট্টাচার্যের সঙ্গে আমার খুবই হৃদয়তা ছিল। আমরা একসঙ্গে বসে আড্ডা দিতাম, আলোচনা করতাম । আমরা মনে করি, বাংলাদেশের এই সম্প্রীতির এতিহ্য এত ঠুনকো নয় যে, কোনো একটি ঘটনায় ভেঙে পড়বে। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে কিছু গোষ্ঠী এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে। তারা সাধারণ মানুষের প্রতিনিধি নয়। ফলে সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সমকাল ঃ রাখাইনে বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলো কেন? শুদ্ধানন্দ মহাথের £ এটা আসলে ধর্মীয় সমস্যা নয়, সামাজিক সংকট। রোহিঙ্গাদের মধ্যে মুসলিম বেশি; কিন্তু হিন্দু ও বৌদ্ধও রয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মুসলিম রয়েছে। কারণ যাই হোক, বাংলাদেশকে এই সংকট দেখতে হবে মানবিকভাবে। তাদের আশ্রয় দিতে হবে । আবার তারা যাতে ৬১২

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।