শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এখন প্রশ্ন হল মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর সংঘটিত অপরাধের দায়ভার কার উপর বর্তাবেঃ আমরা জানি অপরাধগুলো সংঘটনের পেছনে রয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং তাদের মদদপ্রাপ্ত মিয়ানমারের উন্মত্ত জনতা । Rome Statute অনুযায়ী অপরাধীদের উপর দুই ধরনের দায়ভার অর্পণ করা যায় ৪ ১) ব্যক্তিগত অপরাধের দায়ভার (Individual Criminal Responsibility) এবং ২) উর্ধ্বতন নেতৃত্বের দায়ভার (Superior Responsibility). নেত্রীস্থানীয় অপরাধীদের বিচার শুরু করা হয়। এরপরে আমরা দেখি সরাসরি Superior Responsibility-র জন্য ১৯৪৫ সালে ম্যানিলার ট্রাইব্যুনালে জাপানি জেনারেল ইয়ামাশিতার মৃত্যুদণ্ড হয়। মিয়ানমারের ক্ষেত্রে আমরা মনে করি রোহিঙ্গা মুসলমানদের উপর যে গণহত্যা চালানো হয়েছে তার দায়ভার সে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপর বর্তায়। সে ক্ষেত্রে যে ব্যক্তিদের অভিযুক্ত করা উচিত তারা হলেনঃ মিয়ানমারের ডি-ফ্যাক্ট সরকারের প্রধান অং সান সুচি, মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হিলেইং (Senior General Min Aung Hilaing), স্বরাষট্মন্ত্রী লে. জেনারেল কায়া সুই (Lt. General Kzaw ৩৯০) প্রতিরক্ষা মন্ত্রী লে. জেনারেল সেইন উইন (Lt. General 9910 Win) এবং সীমানা সংক্রান্ত মন্ত্রণালয়ের মন্ত্রী লে. জেনারেল ইয়ে অং (Lt. General Ye Aung) | উপসংহার অনেকে প্রশ্ন করেন- আন্তর্জাতিক বিশ্ব কি মিয়ানমারের উপরে শুধুমাত্র কূটনৈতিক চাপই সৃষ্টি করবে? মিয়ানমারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করলে তা কি কূটনৈতিক সবধরনের চাপ প্রয়োগই জরুরি এবং গণহত্যা বন্ধের জন্য আইন প্রক্রিয়া গ্রহণ একই সাথে করা যেতে পারে । এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়- মিয়ানমার ও ভারতের সঙ্গে নিষ্পত্তি হয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্কের কোনো অবনতি ঘটেনি । ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১১. বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন-এর উদ্দেশ্য ও বিবেচ্য বিষয় এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক” বার্মায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যা বিশ্ববিবেককে প্রকম্পিত করলেও এ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ্কিত সিদ্ধান্ত নিতে পারেনি। বহু * চেয়ারম্যান, বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচার ৬০৭ দেশ ও আন্তর্জাতিক সংস্থা গণহত্যার নিন্দা করলেও চলমান গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ বন্ধের জন্য এখন পর্যন্ত বার্মার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি । বাস্তচ্যুতি, হত্যা ও সন্ত্রাসের কারণে তাদের ভেতর বিচ্ছিন্নতাবাদ, বিদ্রোহ ও জঙ্গি মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তা শুধু দক্ষিণ এশিয়া নয়, বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বার্মার সামরিক বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি রোহিঙ্গাদের একটি অংশের সন্ত্রাসী কার্যক্রমের সংবাদ প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে। বার্মার সামরিক বাহিনীর নির্যাতন ও ধ্বংসযজ্ঞের কারণে বাস্তুচ্যুত প্রায় দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মতো একটি জনবহুল উন্নয়নশীল দেশে অপ্রত্যাশিতভাবে এত বিপুল সংখ্যক মানুষের আগমন আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবেশ ও জননিরাপত্তা ক্ষেত্রে সমূহ হুমকির কারণ হয়ে দীড়িয়েছে। বাংলাদেশের সরকার ও জনগণ বিপন্নদের পাশে দীড়ালেও রোহিঙ্গাদের দারিদ্র্য ও অসহায়ত্ের সুযোগ গ্রহণ করে একটি চিহ্নিত মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে। এই পটভূমিতে বাংলাদেশের সচেতন নাগরিকদের প্রতিনিধিরা “বার্মায় রোহিঙ্গা গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠন করেছেন। এই কমিশন সম্পূর্ণভাবে দলনিরপক্ষ এবং স্বাধীনভাবে কাজ করবে। উদ্দেশ্যঃ এই কমিশনের উদ্দেশ্য হচ্ছে বার্মায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিবেক জাগ্রত করা এবং জাতিসংঘকে কার্যকর ভূমিকা গ্রহণে চাপ দেয়া। যদিও জাতিসংঘের মহাসচিব এবং রিফিউজি কমিশনার বার্মার ঘটনাকে নারকীয় গণহত্যা বলে উল্লেখ করেছেন, তা থামানোর দাবি জানিয়েছেন । দাবি করেছেন বার্মা থেকে বিতাড়িত লোকদের ফেরত নেওয়ার, তাদের নাগরিকতৃ ফিরিয়ে দেবার- তা সত্তেও এগুলো কার্যকর করার মতো কোনো পদক্ষেপ বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত নিতে পারেনি । কেন পারেনি আমরা তা পর্যালোচনা করব। বাংলাদেশের পর সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে মালয়েশিয়ায় । গত মাসে (১৮-২১ সেপ্টেম্বর ২০১৭) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রোমে অবস্থিত গণআদালত' বসিয়েছিল। এই গণআদালতের রায়ে বার্মার সরকারকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী করা হয়েছে। এই ধরনের গণআদালতের আইনগত ভিত্তি না থাকলেও আন্তর্জাতিক জনমত সংগঠনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই গণআদালতের কার্যক্রমও আমাদের কমিশন পর্যালোচনা করবে। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন (Advisory Commission on Rakhaine State) বার্মার অং সান সু চির সরকারের নিকট একটি ইতিবাচক প্রতিবেদন প্রদান করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ ৬০৮

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।