শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এক্ষেত্রেও আমরা দেখছি আইসিসির সংশ্লিষ্ট টিম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশ রাষ্ট্র আজ বার্মায় গণহত্যার ভুক্তভোগী রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাড়িয়ে কঠিন প্রতিকূলতা মোকাবেলা করছে। আমাদের সঙ্গে কিছু বন্ধুপ্রতীম রাষ্ট্রও রয়েছে যারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বিষয়টি শুধু শরণার্থী সহায়তার নয়, আরও ব্যাপক । এখানে একটি আইনি লড়াইয়েরও সুযোগ রয়েছে৷ গণহত্যাকারী রাষ্ট্রকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে শুধু ত্রাণ-সহায়তার আশ্বাস দিয়ে, কিংবা সমালোচনার ঝড় তুলে বার্মায় রোহিঙ্গা নিধন বন্ধ করা যাবে না। আন্তর্জাতিক মহলের উচিৎ গণহত্যাকারী মিয়ানমার রাষ্ট্রকে আইসিসিতে বিচারের মুখোমুখি করা । Rome Statute ১৩ অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি প্রসিকিউশন স্ব-প্রণোদিতভাবে তাদের তদন্ত সাপেক্ষে আইসিসিতে মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচারিক কার্যক্রম শুরু করতে পারে। অনেকে অজুহাত দেখান যে, আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রের বিচার করতে গেলে তাদের সম্মতি নেয়া জরুরি । এই কথাটি International Court of Justice (001) ক্ষেত্রে প্রযোজ্য । IC] হল জাতিসংঘের কাঠামো অন্তর্ভুক্ত একটি আন্তর্জাতিক আদালত । আইসিসি জাতিসংঘের কাঠামো অন্তৰ্ভুক্ত কোনো আন্তর্জাতিক আদালত নয় । আইসিসির কার্যক্রম পরিচালিত হয় ১৯৯৮ সালের Rome 90016 অনুযায়ী । সুতরাং আইসিসিতে মিয়ানমারের বিচার করার ক্ষেত্রে মিয়ানমারের সম্মতি গ্রহণ করা জরুরি নয়। এছাড়া আইসিসিতে প্রসিকিউশন- এর পক্ষে স্ব-প্রণোদিতভাবে তদন্ত কার্যক্রমের সূত্রপাতের প্রথম ঘটনা নয়। এর আগে ২০১০ সালে কেনিয়াতে, ২০১১ সালে আইভরিকোস্টে অথবা ২০১৬ সালে জর্জিয়াতে আইসিসি প্রসিকিউশন ভাবে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ সহ অন্যান্য অপরাধের বিষয়ে স্ব-প্রণোদিতভাবে তদন্ত ও মামলার কাজ শুরু করেছে। তাই বিশ্ববাসীর উচিত হবে যথা দ্রুত সম্ভব আইসিসি প্রসিকিউশন-এর কাছে রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত গণহত্যা ইত্যাদি অপরাধ সম্পর্কে তথ্য, উপাত্ত ও জন্য আবেদন জানানো । এখন প্রশ্ন আসতে পারে_ এক, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা ইত্যাদি অপরাধের বিষয়ে তথ্য, উপাত্ত এবং আইনি প্রমাণ আমরা কোথায় পাব? এবং দুই, এই গণহত্যা ইত্যাদি অপরাধের বিষয়ে আমরা কার ওপর দায়ভার অর্পণ করব? রোহিঙ্গা মুসলিম সমস্যার কারণ ও বর্তমান পরিস্থিতি অনুসন্ধানে জাতিসংঘের বিশেষ দূত মিস ইয়ার্ঘ লী এই বছরের ফেব্রুয়ারি মাসের ২০-২৩ তারিখ মিয়ানমার এবং বাংলাদেশের কক্সবাজার পরিদর্শনে আসেন। তার পরিদর্শন শেষে জাতিসংঘের Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) একটি ৬০৫ রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে মিয়ানমারে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটে চলেছে তার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। OHCHR রিপোর্ট অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের উপর সেখানকার সামরিক বাহিনী, পুলিশ এবং তাদের মদদ প্রাপ্ত উন্মত্ত জনতা নির্দিধায় ব্যাপক ভাবে গণ-ধর্ষণ, শিশু হত্যা, নিষ্ঠুর শারীরিক নির্যাতন, গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনে ঘটনা ঘটিয়ে আসছে। ইয়াংঘি লী যাদের সাথে কথা বলেছেন তাদের বেশির ভাগই স্বচক্ষে নিজ পরিবারের সদস্যদের নিহত হতে দেখেছে । অনেকের পরিবারের সদস্যরা এখনও উধাও রয়েছে। শিশুদের এমনকি যাদের বয়স ৮ বছর, ৫ বছর অথবা মাত্র ৮ মাস তাদেরকেও জবাই করে মেরে ফেলা হচ্ছে। OHCHR এর রিপোর্টে আরও জানা যায় যে ইয়াংঘি লী তার পরিদর্শনের সময় মোট ১৯১ জন নারীকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী দাবি করেন তারা মিয়ানমারে ধর্ষণ, গণ-ধর্ষণ এবং বিভিন্ন প্রকারের যৌন হয়রানির শিকার হয়েছেন। তার ৫ বছরের কন্যা তাকে বাচাতে গেলে সেনাসদস্যরা তার সেই কন্যাকে হত্যা করে। ঠিক একইভাবে OHCমR রিপোর্টের মাধ্যমে জানা যায় যে একজন নির্যাতিতা নারী যখন ৫ জন সেনা সদস্য দ্বারা গণ ধর্ষণের স্বীকার হচ্ছিলেন তখন তার চোখের সামনেই নির্যাতনকারী সেনা সদস্যরা তার ৮ মাসের সন্তানকে হত্যা করে। 0707২ রিপোর্টে প্রকাশ পায় যে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের বাড়িঘর, স্কুল, হাট-বাজার, দোকান, মাদ্রাসা এবং মসজিদ পুড়িয়ে ফেলা হচ্ছে। তাদের খাদ্য শস্য, ক্ষেতখামার এবং গবাদি পশু সমুহ লুট করা হচ্ছে । রোহিঙ্গা মুসলমানদের তাদের বাসস্থান এবং দেশ হতে জবরদস্তি বিতাড়িত করা হচ্ছে। অতি সম্প্রতি মালায়শিয়ার আন্তর্জাতিক গণআদালতের রায় অনুযায়ী মিয়ানমারের সেনা সদস্য, পুলিশ এবং তাদের মদদ প্রাপ্ত জনগণ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ সহ নানা প্রকার ঘৃণ্য অপরাধ সংঘটন করছে। এই গণআদালতে বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য আইনজ্ঞ এবং মানবাধিকার নেতারা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট বিষয়ে নানা রকম তথ্য-উপাত্ত, এমনকি ভুক্তভোগী রোহিঙ্গা মুসলমানদের পক্ষে জবানবন্দীও লিপিবদ্ধ করা হয়। এই সকল কিছুর ঘোষণা করে। এছাড়াও আমাদের দেশি এবং বিদেশি গণমাধ্যম কর্মীরা নিয়মিতভাবে মিয়ানমারে রোহিঙ্গা নিধন নির্যাতনের উপর রিপোর্ট প্রকাশ করে চলছে। বর্তমানে ৮ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। তাদের লিখিত বক্তব্য, অডিও ভিজ্যুয়াল ফুটেজ সংগ্রহ করে আইসিসি প্রসিকিউশন-এর কাছে দাখিল করা যেতে পারে। নির্যাতন সহ অন্যান্য অপরাধের বিষয়ে তথ্য উপাত্ত বা প্রমাণাদি অভাব হবে না। ৬০৬

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।