এই ভাষণে যে সব বিষয় প্রাধান্য পেয়েছে সেগুলো হল ঃ * আনান কমিশনের প্রস্তাবিত সুপারিশ মেনে নেওয়ার কথা বলেছেন সুচি । সীমান্ত সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় মিয়ানমার । সুচি বলেন, আমরা যুদ্ধ চাই না শান্তি চাই । বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চাই। * সকল সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন সুচি । তিনি বলেন, সব সম্প্রদায় ও ধর্মের মানুষের সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞ । * অনেক মুসলমানের বাংলাদেশে চলে যাওয়ার ঘটনায় উদ্দিগ্ন। শরণার্থী হিসেবে যারা বাংলাদেশে গেছে যে কোনো সময় পরিচয়পত্র পর্যবেক্ষণ করে তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার । * মুসলমানদের সব বসতি নষ্ট হয়নি দাবি করে রাখাইন পরিদর্শনে কূটনীতিকদের আমন্ত্রণ জানান সুচি। তিনি জানান, সহিংস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত হবে । সুচি বলেছেন, কোনো রকম আন্তর্জাতিক চাপকে ভয় করে না মিয়ানমার ৷ রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমন্ত্রণ জানান তিনি । জাতির উদ্দেশে দেয়া সুচির এই ভাষণ আমাদেরকে হতাশ করেছে, কারণ মূল বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি সাধারণভাবে কতগুলো চটকদার কথাই শুধু বলেছেন। উপরন্ত তিনি এও বলেছেন যে, মিয়ানমার কোন রকম আন্তর্জাতিক চাপকে ভয় করে না। তাহলে তো পুরো ব্যাপারটি হয়ে গেল শুভস্করের ফাকি । জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের গণহত্যার স্বীকৃতির জন্য জাতিসংঘে জোর দাবি জানিয়েছেন। একটি গণহত্যার স্বীকৃতি যখন হয় না তখন এটি অন্য একটি গণহত্যার পথকে সুগম করে । রোহিঙ্গা সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে ৫ দফা দাবি তুলে ধরেছেন । এই ৫ দফা প্রস্তাব হল- ১. অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা। ২. অনতিবিলম্বে মিয়ানমারে জাতিসংঘের মহাসচিরের নিজস্ব একটি অনুসন্ধানী দল প্রেরণ করা। ৩. জাতি-ধর্ম নির্বিশেষে সব সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা । ৪. রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত সব রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা। ৫. কফি আনান কমিশনের সুপারিমালার নিঃশর্ত, পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। গণআদালত ১৯৬৭ সালে প্রথমবারের মত বৃটিশ দার্শনিক বার্রান্ভ রাসেল এবং ফরাসী মনীষী জা আদালতের আয়োজন করেন । এই গণআদালত ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অনুপ্রেরণায় ১৯৯২ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে বাংলাদেশে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যে গণআদালত অনুষ্ঠিত হয় তাও জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে । বিভিন্ন দেশে গণহত্যা ও মানবাধিকার লংঘন ইস্যুতে ইটালির পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনালে গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অনেকগুলো প্রতীকী বিচার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । গত সপ্তাহে এই ট্রাইবুনালের উদ্যোগে মালয়েশিয়াতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বিষয়ে একটি প্রতীকী বিচার সম্পন্ন হয়েছে এবং রায়ে বার্মায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য সে দেশের সরকারকে দায়ী করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিচার আজকে বিশ্বে গণহত্যা বিচারের জন্য একটি স্থায়ী আন্তর্জাতিক আদালত রয়েছে যার নাম হল International Criminal Court বা আইসিসি । কেন মিয়ানমারকে আইসিসি আইন অর্থাৎ Rome 59080006 1998 এর অধীনে বিচারের মুখোমুখি করবার জন্য আন্তর্জাতিক বিশ্ব সচেষ্ট হচ্ছে না? Rome Saute এর ১৩ অনুচ্ছেদ অনুযায়ী, ৩ উপায়ে আইসিসিতে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচার করা সম্ভব । প্রথম উপায়টি হল, Rome Statute এর পক্ষভুক্ত কোনো রাষ্ট্র যখন নিজেই তার রাষ্ট্রীয় সীমানার অধীনে সংঘটিত গণহত্যার বিচারের ব্যাপারে অপারগতা বা অনিচ্ছা প্রকাশ করে বিচারের দাবিতে আইসিসিতে আবেদন জানায় । এমনকি কোনো রাষ্ট্র যদি পক্ষভুক্ত নাও হয়ে থাকে তবে বিশেষ ঘোষণা দিয়ে সে আইসিসিতে বিচারের আবেদন জানাতে পারে। কিন্তু যেহেতু মিয়ানমার রাষ্ট্র নিজেই মুসলমানদের উপর সচেতনতভাবে এই গণহত্যা সংঘটিত করছে সেহেতু আমরা আশা করতে পারি না যে, মিয়ানমার এই কাজ করবে। মিয়ানমার রাষ্ট্র Rome Statute এর পক্ষভুক্ত রাষ্ট্র নয় এবং সঙ্গত কারণেই ঘোষণা দিয়ে এই গণহত্যার বিচার তারা আইসিসিতে চাইবে না। তাহলে Rome Statute ১৩ অনুচ্ছেদ অনুযায়ী উপায় থাকে আর মাত্র দুইটি । একটি হল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজ্যুলেশন পাস করে মিয়ানমারে মুসলমানদের উপর সংঘটিত গণহত্যার বিচারের বিষয়টি আইসিসিতে রেফার করে পাঠাতে পারে। ইতোমধ্যে নিরাপত্তা পরিষদ মিয়ানমারে মুসলমানদের উপর সংঘটিত গণহত্যার বিচারের উপর একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে । তবে এখনও তারা এ ব্যাপারে আইসিসিতে বিচারের কোনো রেজ্যুলেশন পাস করেনি । Rome Statute এর ১৩ অনুচ্ছেদ অনুযায়ী শেষ যে উপায় রয়েছে তা হল, আইসিসির প্রসিকিউশন টিম স্বপ্রণোদিত হয়ে মিয়ানমারে মুসলমানদের উপর সংঘটিত গণহত্যার সুষ্ঠ ৬০৪
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।