এর বিপরীত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখিয়েছেন কীভাবে শান্তিপূর্ণভাবে জাতিবিরোধ নিষ্পত্তি করা যায়। এর ২০ বছর পর সর্বাধিক সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তিনি মানবতার মানসপ্রতিমার আসনে অধিষ্ঠিত হয়েছেন । এ মাসের শুরুতে ২০ দিনের ইউরোপ ও তুরস্কের কয়েকটি শহরে গিয়ে দেখেছি অতীতের যে কোনো সময়ের তুলনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এখন উজ্জ্বল । সরকারের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে- ১) রোহিঙ্গা শরণার্থীদের তালিকা তৈরি করা, ২) তাদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা, ৩) সরকারি- বেসরকারি-আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রম সমন্বিত করা, 8) স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশেষ যত্রবান হওয়া, যাতে কোন মহামারী ছড়িয়ে না পড়ে, ৫) বিশুদ্ধ খাবার পানি ও পয়ঃনিষ্কাষণের ব্যবস্থা করা এবং ৬) আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা । রোহিঙ্গারা শরণার্থী নয়- ‘অনুপ্রবেশকারী’, এ ধরনের কথা বলা হলে বাং আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্ট সহানুভূতি হারাবে । সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিরাপত্তার বিষয়কে । বান্দরবানের অধিকাংশ মাদ্রাসা এখন “আরএসও' সহ বিভিন্ন রোহিঙ্গা জঙ্গি সংগঠনের ঘাঁটিতে পরিণত হয়েছে। কক্সবাজার ও বান্দরবান সহ গোটা পার্বত্য অঞ্চলের মাদ্রাসা ও মসজিদ কঠোর নজরদারিতে রাখতে হবে, যাতে করে জামায়াত এবং তাদের সহযোগীরা সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। বাংলাদেশ বার্মাকে সন্ত্রাসের বিরুদ্ধে সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছে। একই ধরনের প্রস্তাব ভারত, রাশিয়া ও চীনকেও বাংলাদেশ দিতে পারে । বাংলাদেশের এই তিন বন্ধু রাষ্ট্র কমবেশি জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের শিকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালেই দক্ষিণ এশিয়ায় জঙ্গি সন্ত্রাস দমনের জন্য যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিলেন । বিষয়টি এখন আরও জরুরি হয়ে উঠেছে। ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১০. বার্মায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ৪ আন্তর্জাতিক আদালতে অপরাধীদের বিচারের বাস্তবতা তুরিন আফরোজ” রোহিঙ্গারা পশ্চিম মিয়ানমারের রাখাইন স্টেটের উত্তরাংশে বসবাসকারী একটি জনগোষ্ঠী । ধর্মের বিশ্বাসে এরা অধিকাংশই মুসলমান। রাখাইন স্টেটের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ হল রোহিঙ্গা। এরা বর্তমানে পৃথিবীর সবচেয়ে * সদস্য সচিব, বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন ও সাবেক প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৬০১ নিপীড়িত জনগোষ্ঠীগুলোর একটি ৷ মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে সেদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৩৫টি জাতিগোষ্ঠীকে সংখ্যালঘু জাতি হিসেবে স্বীকৃতি দিলেও, রোহিঙ্গা মুসলমানরা এই তালিকার অন্তর্ভুক্ত নয়। তাদের সরকারের মতে, রোহিঙ্গা মুসলমানরা হল বাংলাদেশি, যারা বর্তমানে অবৈধভাবে মিয়ানমারে বসবাস করছে। ইতিহাস বলে, সপ্তম-অষ্টম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব হয়। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্টীয় মুসলমান ও স্থানীয় আরাকানিদের সংমিশ্রণ ছিল এই জাতির মধ্যে। পরবর্তীকালে চাটগীইয়া, রাখাইন, আরাকানি, বার্মিজ, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্টীয়, মধ্য এশীয় ও দক্ষিণ-পূর্ব এশীয়দের মিশ্রণে উদ্ভুত এই শঙ্কর জাতি ব্রয়োদশ-চতুর্দশ শতাব্দীতে ভাষাভিত্তিক জাতি হিসেবে আত্মপ্রকাশ করে । পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আরাকানে রোহিঙ্গা মুসলমানদের নিজেদের রাজ্য ছিল। মিয়ানমার সরকারের দাবি_ রোহিঙ্গা মুসলমানরা হল ভারতীয়, বাঙালি ও চাটগাইয়া সেটলার, যাদেরকে ব্রিটিশরা আরাকানে এনেছে। যদিও এতিহাসিকভাবে এটি প্রতিষ্ঠিত যে, ব্রিটিশরা তদানীন্তন বার্মায় শাসক হিসেবে আসার কয়েক শতাব্দী আগে হতেই রোহিঙ্গা মুসলমানরা আরাকানে একটি জাতি হিসেবে বিকশিত হয়েছিল । নাগরিক ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রোহিঙ্গা মুসলমানরা ৷ মিয়ানমারে ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার জন্য পরিচয়পত্র থাকা খুব জরুরি। কিন্তু সরকার রোহিঙ্গা মুসলমানদের পরিচয়পত্র ইস্যু করে না। ফলে এমনিতেই পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়ছে। মিয়ানমারের সরকারের ভূমি ও সম্পত্তি আইন অনুসারে বিদেশিরা কোনো সম্পত্তি ও ভূমির মালিক হতে পারে না। রোহিঙ্গা মুসলমানরা সরকারের দৃষ্টিতে অবৈধ অভিবাসী তথা বিদেশি । তাই তারা কোনো ভূমি বা স্থায়ী সম্পত্তির মালিক হতে পারে না। বর্তমানে তারা যে সকল ভূমিতে বসবাস কছে, সরকার চাইলে যে কোনো মুহূর্তে সেগুলো দখল করে নিতে পারে। নিজেই ৷ সাম্প্রদায়িক দ্বন্দ বৌদ্ধ মৌলবাদে সরাসরি ইন্ধন ও মদদ যোগাচ্ছে তারা । সুচি-র বক্তব্য মিয়ানমারে যে রোহিঙ্গা নির্যাতন নিপীড়ন নিধন চলছে সেই ব্যাপারে প্রথম দিকে মিয়ানমার সরকারের ডি-ফ্যাক্টো প্রধান শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি নীরব থেকেছেন। গত ২৫ আগস্টে রাখাইন রাজ্যে একটি পুলিশ ক্যাম্পে হামলার পর সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী । অভিযানে রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস নির্যাতন চালানো হয়। হত্যা করা হয় নিরীহ মানুষদের ৷ পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর । এরপর বিষয়টি নিয়ে কথা না বলায় আন্তর্জাতিক চাপের মুখে পড়েন সুচি । ৬০২
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।