করতে চাইছে- এ সম্পর্কে গত বছর প্রকাশিত “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'র শ্বেতপত্রে বিস্তারিত বলা হয়েছে। পাকিস্তানের আইএসআই-র সহযোগিতায় জামায়াতে ইসলামী কীভাবে কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রমের বিস্তার ঘটিয়েছে, কীভাবে তাদের এনজিওগুলো এসব এলাকায় জঙ্গি মৌলবাদী কার্যক্রম পরিচালনা করছে, কীভাবে রোহিঙ্গাদের ভেতর জিহাদী উন্মাদনা ছড়াচ্ছে এ নিয়ে আমরা গত ১২ বছর ধরে লিখছি। আরএসও’র আরবি মুখপত্র “আল তাদাখুন'-এ ইশতেহার ছেপে বার্মায় জিহাদের জন্য অর্থ প্রেরণের জন্য জামায়াত তাদের ইসলামী ব্যাংককে কীভাবে ব্যবহার করেছ- আরএসও-র কমান্ডার ডাঃ মোহাম্মদ ইউনুসের হিসাব নম্বর সহ আমি লিখেছি। আইএসআই এবং জামায়াতের মূল লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা নির্যাতনের সুযোগ নিয়ে বার্মার আরাকানের একটি অংশ এবং বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজারকে নিয়ে স্বাধীন রোহিঙ্গা মুসলিম রাষ্ট্র গঠন করা । এ তথ্য হরকতুল জিহাদের প্রকাশনা" থেকে ১২ বছর আগেই আমরা জেনেছি । মৌলিক অধিকার হরণ করে কিংবা সামরিক শক্তি প্রয়োগ করে মানুষের বিক্ষোভজনিত বিদ্রোহ কখনও দমন করা যায় না। বার্মার সরকারকে এবং সাধারণ মানুষদেরও এটা বোঝাতে হবে রোহিঙ্গা বা মুসলমান মাত্রেই সন্ত্রাসী নয়। যে কোনো সংজ্ঞা ও আইনে তারা বার্মার নাগরিক। রোহিঙ্গাদের ভেতর কিছু জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠন আছে এ বিষয়ে আমরা জানি । তার অর্থ এই নয় যে রাখাইন রাজ্যের সবাই সন্ত্রাসী । সামরিক বাহিনী সন্ত্রাস দমনের নামে যেভাবে আরাকানকে রোহিঙ্গাশূন্য করতে চাইছে তার চরম মাশুল শুধু বার্মাকে নয়, প্রতিবেশী সকল দেশ, এমনকি পশ্চিমা বিশ্বকেও দিতে হবে । রোহিঙ্গাদের উপর জাতিগত নির্যাতন বন্ধ না হলে জামায়াত, আইএসআই, আল কায়েদা ও আইএস-এর বিশ্বব্যাপী জঙ্গি জিহাদী কার্যক্রম আরও শক্তিশালী হবে, ক্ষেত্র আরও বিস্তৃত হবে । এ কথা বলার অর্থ এই নয় যে জঙ্গি সন্ত্রাসীদের দমনের জন্য কখনও শক্তি প্রয়োগ করা যাবে না। সন্ত্রাস দমনের জন্য শক্তি প্রয়োগের সময় সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় জননিরাপত্তাকে । পাকিস্তানে সন্ত্রাস দমন করতে গিয়ে উত্তরাঞ্চলে আমেরিকার ড্রোন হামলায় একজন তালেবান নিহতের পাশাপাশি দশজন নিরীহ গ্রামবাসী নিহত হচ্ছে। যার ফলে ‘ফাটা’ ও “কেপি'তে তালেবানদের প্রতি মানুষের সহানুভূতি বৃদ্ধির পাশাপাশি বটে, যখন একের পর এক ৯/১১-এর মতো সন্ত্রাসী ঘটনা ঘটবে তখন বোঝা যাবে আর্থ-রাজনৈতিক স্বার্থের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ । চলমান রোহিঙ্গা নিধনকে কেন্দ্র করে বার্মার প্রতি আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে সমালোচনা, নিন্দা ও ঘৃণা * উর্দুতে প্রকাশিত এ গ্রন্থের নাম “তাযকেরায়ে আরাকান ।” লেখখ £ মোহাম্মদ সিদ্দিক আরাকানী, প্রকাশক ৪ হরকতুল জিহাদ আল ইসলামী বার্মা, প্রকাশকাল ৪ জুলাই ১৯৯৭ ৫৯৯ বৃদ্ধি পাচ্ছে অন্তিমে বিভিন্ন দেশের সঙ্গে বার্মার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কও বিপর্যস্ত হবে। এ কারণে পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থানকারী অনাবাসী বার্মিজদেরও বার্মায় চলমান সংখ্যালঘু জাতিসত্তা নিধনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে । এ ক্ষেত্রে প্রবাসী বাঙালিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বার্মায় জাতিনিধনের বিরুদ্ধে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে তার প্রশংসা করেছে- বার্মা স্বাভাবিকভাবেই বিব্রত এবং কিছুটা কোনঠাসা হয়েছে, যার কারণে তাদের প্রতিনিধি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন । বাংলাদেশ এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাচ দফা প্রস্তাব বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বার্মার সঙ্গেও আলোচনা অব্যাহত রাখতে হবে । বিএনপি-জামায়াতের ‘যুদ্ধং দেহি' মনোভাব বাংলাদেশকে বন্ধুহীন করবে, দেশে সংঘাত ও গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে এবং সন্ত্রাস দমনের অজুহাতে পাকিস্তানের মতো আমেরিকা ও ন্যাটোর যুদ্ধক্ষেত্র বিস্তৃত হবে। এটি প্রকৃতপক্ষে পাকিস্তানের আইএসআই-এর নীল নকশার অন্তর্গত। পাকিস্তান সেই সব আফগান ও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে যারা তাদের সন্ত্রাসী বলয়ের সঙ্গে যুক্ত রয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি যেহেতু বেড়েছে বাংলাদেশের উচিৎ হবে ওআইসি ও পশ্চিমের দেশগুলোকে অনুরোধ করা- যতদিন পর্যন্ত শরণার্থীরা দেশে ফিরে যেতে না পারছে ততদিন পর্যন্ত এর ভার যেন মিলিতভাবে বহন করা হয়। এর পাশাপাশি রোহিঙ্গা নির্যাতন বন্ধের জন্য বাংলাদেশ ও বন্ধুদেশগুলো আন্তর্জাতিক আদালত (1০0)-এর শরণাপন্ন হতে পারে । মালয়েশিয়া গত সপ্তাহে ইটালির “পার্মানেন্ট পিপলস কোর্টগকে আমন্ত্রণ জানিয়ে গণআদালত বসিয়ে বার্মার বিচার করেছে, যার রায়ে বার্মার সরকারকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে বার্মার বিচারে বহু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা আগ্রহী হবে, যার উদ্যোগ বাংলাদেশ নিতে পারে । বার্মার সামরিক বাহিনী রোহিঙ্গানিধনের উদ্যোগ নিয়ে এক ঢিলে দুই পাখি মারার কৌশল গ্রহণ করেছে। তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করা । দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করা। সেনাবাহিনী বার্মার সব কিছু নিয়ন্ত্রণ করলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় রয়েছে সু চির দল “ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ২০১৫ সালের নির্বাচনে সু চির দল জাতীয় সংসদের ৮৬% আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। দেশে ও বিদেশে সু চির জনপ্রিয়তা বার্মার সেনাবাহিনী স্বাভাবিকভাবেই সুনজরে দেখেনি। সেনাবাহিনী যত নির্ধাতনই করুক রোহিঙ্গা সংকট তীব্রতর করা এবং চলমান গণহত্যার দায় সু চিকেই নিতে হবে। সেনাবাহিনী এবং তার নির্বাচকমন্ডলিকে তুষ্ট করবার জন্য সু চি আন্তর্জাতিক চাপ থাকা সত্তেও রোহিঙ্গাদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা যেমন অস্বীকার করছেন তাদের যাবতীয় মৌলিক অধিকারও অস্বীকার করছেন। এরপর সামরিক বাহিনী যদি আবার ক্ষমতা দখল করে সু চির পক্ষে হত ভাবমূর্তি ফিরে পাওয়া সম্ভব হবে না। ৬০০
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।