শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সিরীয় শরণার্থীদের অবশ্য জার্মানি ও সুইডেনও আশ্রয় দিয়েছে । তবে দু'বছর আগে ইউরোপে যখন সিরীয় শরণার্থীদের ঢল নেমেছিল তখন পশ্চিমের অনেক সভ্য বিত্তশালী দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল । সিরীয়দের আশ্রয় দিতে না চাইলেও আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো গত ২০ বছরে নেপালে আশ্রয়গ্রহণকারী লক্ষাধিক ভূটানী শরণার্থীকে ভাগাভাগি করে গ্রহণ করেছে। মানবতাবাদীদের অনেকে বলছেন মুসলমান হওয়ার কারণে সিরীয় ও রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণের ক্ষেত্রে পশ্চিমের দেশগুলোর আগ্রহ নেই। জামায়াত ও পাকিস্তানের আইএসআই-র কারণে এক যুগ ধরে লিখছি। গত শতাব্দীর ষাটের দশকে সৌদি আরবের বাদশাহ ফয়সল প্রথম বার দুই লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী সৌদি আরবে আশ্রয় দিয়েছিলেন এবারের পরিস্থিতি ভিন্ন। বার্মায় রোহিঙ্গা মুসলিম নিধনের মৃদু প্রতিবাদ করলেও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যারা অহরহ মুসলিম উম্মাহর কথা বলে মাতম করে- বার্মায় রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি । চীনের সঙ্গে পাল্লা দিয়ে সৌদি আরব রাখাইন রাজ্যে তেলের পাইপ লাইন বসাচ্ছে। বাংলাদেশকে কিছু ত্রাণ পাঠিয়ে এবং অর্থ-সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম বিশ্বের প্রধান মোড়ল তাদের দায়িত্ব শেষ করেছে । অথচ সৌদি আরব চাইলে দশ লক্ষ রোহিঙ্গা অনায়াসে আশ্রয় দিতে পারত, এতে তাদের তথাকথিত উম্মাহরও মান বাচত। মুসলিম দেশগুলোর ভেতর একমাত্র ব্যতিক্রম তুরস্ক। সুইডেন থেকে গত ১১ সেপ্টেম্বর আমি দশ দিনের সফরে তুরস্ক গিয়েছিলাম টার্কিশ পেন ক্লাবের আমন্ত্রণে ৷ এর ফাকে তুরস্কের লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে ইস্তাম্বুল, আঙ্কারা ও কোনিয়ায়। বলা বাহুল্য আলোচনার অন্যতম বিষয় ছিল রোহিঙ্গা সমস্যা । তুরস্কের সকল টেলিভিশনে দেখেছি প্রতিদিনের প্রধান সংবাদ- বার্মার নির্যাতিত রোহিঙ্গারা কীভাবে বাংলাদেশে আসছে, কীভাবে থাকছে, বাংলাদেশ কী করছে ইত্যাদি। আঙ্কারায় আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে তুরস্কের নেতিবাচক মনোভাব এখন আর নেই। বিশেষভাবে গত বছর গুলেনপন্থীদের অভ্যুত্থান প্রচেষ্টার পর বাংলাদেশ যেভাবে এর নিন্দা করে সরকারের প্রতি সমর্থন জানিয়েছে তাতে বাংলাদেশের প্রতি তুরস্কের মনোভাবের অনেক পরিবর্তন হয়েছে। এবার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার কারণে তুরস্কের সাধারণ মানুষও বাংলাদেশের পক্ষে । যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জামায়াতিরা তুরস্ককে সাময়িক ভাবে বিভ্রান্ত করেছিল বটে, তবে হালে তাদের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র সেখানে আর কক্কি পাচ্ছে না। আমি তুরস্কে থাকাকালে সে দেশের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের অবস্থা জানার জন্য বাংলাদেশ ঘুরে গেছেন। ত্রাণ সামগ্রী প্রেরণ ছাড়াও তুরস্ক রোহিঙ্গাদের জন্য ১ লক্ষ ঘর বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে । ৫৯৭ হচ্ছে বার্মায় চলমান রোহিঙ্গা নির্যাতন/নিধনরোধে দ্বি-স্তর বিশিষ্ট সর্বাত্মক কুটনেতিক তৎপরতা চালানো । বাংলাদেশের দুঃসময়ের পরীক্ষিত বন্ধু ভারত সবার আগে শরণার্থীদের জন্য ত্রাণ সাহায্য প্রেরণ করলেও রোহিঙ্গা গণহত্যার নিন্দা এখন পর্যন্ত করেনি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অপর প্রধান বন্ধু রাষ্ট্র রাশিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । চীন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করলেও পরবর্তীকালে অন্যতম প্রধান জাতিসংঘে এর বিরুদ্ধে ভেটো দিয়েছিল তবে বাংলাদেশের দক্ষ কূটনৈতিক তৎপরতার কারণে এসব দেশের মনোভাবও পাল্টাচ্ছে। ভারত, রাশিয়া ও চীনকে এ কথা বোঝাতে হবে- বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান নির্যাতন ও জাতিগত নির্মূলন বন্ধ না হলে ইসলামের নামে জঙ্গি মৌলবাদের আন্তর্জাতিক বলয় শক্তিশালী হবে এবং সমগ্র দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন হবে। রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ ছাড়াও সহ পশ্চিমের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। মুসলমানপ্রধান দেশগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদদপুষ্ট বিভিন্ন জঙ্গি মৌলবাদী সংগঠন অর্থের বিনিময়ে রোহিঙ্গা তরুণদের জিহাদের জন্য রিক্রুট করছে। ২০১০ সালে নির্মিত আমার প্রামাণ্যচিত্র “জিহাদের প্রতিকৃতি*তে রোহিঙ্গা জঙ্গি সংগঠন “আরএসও* (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) ও ‘হরকতুল জিহাদ'-এর কয়েকজন জঙ্গির সাক্ষাৎকার রয়েছে। তারা বলেছে কীভাবে জামায়াতের মাধ্যমে তারা জঙ্গি কার্যক্রমে যুক্ত হয়েছে, কোথায় তাদের প্রশিক্ষণ হয়েছে এবং বিভিন্ন দেশে কীভাবে তারা জিহাদে অংশগ্রহণ করেছে। রোহিঙ্গা জঙ্গিরা শুধু বার্মায় নয়, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, প্যালেস্টাইন, বসনিয়া ও চেচলিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছে । আমি যখন তাদের সাক্ষাৎকার গ্রহণ করি তখন আইএস-এর উত্থান ঘটেনি। গত ১২ সেপ্টেম্বর লন্ডনের “দি টেলিগ্রাফে'-এ নিকোলা স্মিথের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে_ ‘Malaysia warns Rohingya crisis could lead to ISIL attacks in Burma.’ প্রতিবেদনে মালয়েশিয়ায় প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি সুযোগ গ্রহণ করতে চাইছে ‘আইএসআইএল’, যার মূল্য দিতে হবে দক্ষিণপূর্ব এশিয়াকে। বিভিন্ন রোহিঙ্গা জঙ্গি সংগঠনের সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জেনেছি এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নিকটও এ তথ্য রয়েছে যে, ইতিমধ্যে রোহিঙ্গা জঙ্গিদের একটি অংশ আল কায়দার উপমহাদেশীয় শাখার সঙ্গে যুক্ত হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে নিজেদের অবস্থান গুটিয়ে ‘আইএস’-ও দক্ষিণ এশিয়ায় তাদের কর্মপরিধি বিস্তৃত ৫৯৮

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।