শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সাংবাদিকদের জানিয়েছেন জাতিসংঘের হাই কমিশনার । তিনি বলেছেন, “তারা নারকীয় সব ঘটনার বিবরণ দিয়েছে । এসব ঘটনা তাকে ভীষণভাবে ব্যথিত করেছে (প্রথম আলো, ২৫ সেপ্টেম্বর, ২০১৭) বার্মায় রোহিঙ্গা নির্যাতন এবং এর কারণে বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি এতকাল বার্মার অভ্যন্তরীণ বিষয় বা দুই প্রতিবেশি দেশের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে পশ্চিমা বিশ্ব এড়িয়ে যেতে চাইলেও প্রধানমন্ত্রী শেষ হাসিনার মহাজোট পরিণত হয়েছে। ২১ সেপ্টেম্বর (২০১৭) জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্মায় রোহিঙ্গা জাতিনিধনের বিবরণ তুলে ধরে এই মানবিক বিপর্যয়ের স্থায়ী সমাধানের জন্য যে পাচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। বাংলাদেশে জামায়াত- বিএনপি গং তার সমালোচনা করলেও জাতিসংঘের মহাসচিব সহ বিশ্ব নেতারা তার ভূয়সী প্রশংসা করেছেন। গত পাঁচ দশকে বাংলাদেশের মানুষ জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করতে গিয়ে স্মরণকালের নৃশংসতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ প্রত্যক্ষ করেছে। এই বাঙালি জাতি বিভিন্ন সময়ে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস, জাতির পিতার হত্যাকান্ড, নিজ দেশে ক্ষুদ্র জাতিসত্তার উপর রাষ্ট্রীয় নির্যাতন প্রভৃতি যেমন প্রত্যক্ষ করেছে, একইভাবে জাতিগত বিরোধে সংঘাতের পরিবর্তে কীভাবে শান্তি স্থাপন করা যায় সে সব ঘটনাও কাছে থেকে দেখেছে । এসব সমস্যা ও সংঘাতের সঙ্গে বসবাস করা এবং একে মোকাবেলা করার অভিজ্ঞতা বাংলাদেশের যতটা আছে বিশ্বের খুব কম জাতিরই তা আছে। যে কারণে জনসংখ্যার বিপুল ভার এবং আর্থিক অস্বচ্ছলতা থাকা সত্তেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলতে পারেন নিজেরা আধবেলা খেয়ে দশ লক্ষ শরণার্থীকে খাওয়াব- বিশ্বের অন্য কোনও নেতা সেভাবে বলতে পারেন না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের শরণার্থীদের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের আর্থিক সহযোগিতার প্রস্তাব বাস করতে হয়। বাংলাদেশের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছি, অন্ন, বস্ত্র, চিকিৎসাও দিচ্ছি। আমি চাই বাঙালি জাতির নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধানের পাকিস্তানকে বাধ্য করবার জন্য আমেরিকার প্রেসিডেন্ট উদ্যোগী হবেন। অত্যন্ত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে আনার জন্য ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যা করেছিলেন, ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা-ই করছেন- সংঘাতের পথ এড়িয়ে শান্তির পথে । গত এক মাসে টেলিভিশনের বিভিন্ন টক শো-এ এবং গোলটেবিল বৈঠকে জামায়াত- বিএনপির নেতারা এবং তাদের তল্লিবাহক পেশাজীবীরা তারস্বরে বলছেন বাংলাদেশ কেন যুদ্ধ করে আরাকান দখল করে রোহিঙ্গা শরণার্থীদের সেখানে পুনর্বাসন করছে না। ৫৯৫ জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জন্য রাখাইন রাজ্যে যে নিরাপদ বলয় গঠনের প্রস্তাব দিয়েছেন, জামায়াত-বিএনপির জোট তা প্রত্যাখ্যান করেছে। হেফাজতে ইসলাম ঘোষণা দিয়েছে কক্সবাজারে তারা মহাসমাবেশ করবে । বাংলাদেশের মানুষদের বোঝাবার কোনো দরকার নেই- বার্মায় সামরিক বাহিনী কীভাবে রোহিঙ্গা নিধন করছে। বাংলাদেশ সরকার ও জনগণ এ ক্ষেত্রে এক পঙক্তিতে অবস্থান করছে। হেফাজতিরা যদি কিছু করতে চান তাহলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে গিয়ে বলুন উম্মাহর স্বার্থে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার জন্য। ২০১৩ সালে মহাতান্ডবের পর শেখ হাসিনার সরকার হাজার হাজার আলেম হত্যা করেছে- এসব মিথ্যাচার করে হেফাজত নেতারা মধ্যপ্রাচ্য থেকে বহু অর্থ এনেছেন । রোহিঙ্গাদের সাহায্য করতে চাইলে এই অর্থ তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে পারেন । ঘোষিত মহাসমাবেশ করতে গিয়ে হেফাজতের যে টাকা খরচ হবে সেটা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার সুযোগ নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেদিকে সবার কঠোর নজর রাখা দরকার । এবার দুর্গাপূজার প্রাক্কালে “জাতীয় পূজা উদযাপন পরিষদ’ বলেছে পূজার জাকজমক যতটা সম্ভব কমিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার জন্য। তাদের এই ঘোষণা বাংলাদেশে সাম্প্রদায়িক সহমর্মিতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। জামায়াত-হেফাজতী মোল্লাদের মুখে এবার শুনিনি কোরবাণী ঈদের আগে এমন কোনও ঘোষণা দিতে । বাংলাদেশের সরকার ও জনগণ সীমিত সাধ্য নিয়ে যেভাবে অসহায় নির্যাতিত শরণার্থীদের পাশে দাড়িয়েছে তা আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ কথা ঠিক যে রোহিঙ্গা শরণার্থীদের আরও কয়েকটি দেশ আশ্রয় দিয়েছে । ২০১২ সাল থেকে তুরস্ক, জর্ডান, লেবানন ও মিশর আশ্রয় দিয়েছে প্রায় ৫০ লক্ষ সিরীয় শরণার্থীকে । এর আগে বহু দেশ আফগান শরণার্থীদের আশ্রয় দিয়েছে । তবে এসব দেশে শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য যেমন প্রচুর জমি আছে, তেমনি তাদের আর্থিক সঙ্গতিও বাংলাদেশের কয়েক গুণ বেশি। এক্ষেত্রে বাংলাদেশ নয় লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে দিয়েছে মানবতার প্রকৃত অর্থ কী। গত ৮ সেপ্টেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে জঙ্গি মৌলবাদের উত্থান এবং বি-মৌলবাদীকরণ ব্যবস্থাপত্র সম্পর্কে একটি সেমিনার আয়োজন করেছিল ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'র সুইডেন শাখা । সেমিনারের মূল প্রবন্ধে প্রাসঙ্গিকভাবে রোহিঙ্গাদের কথা বলেছি- দারিদ্য ও অসহায়তার সুযোগে জামায়াত কীভাবে বিভিন্ন এনজিও-র মাধ্যমে সাহায্যের নামে তাদের জঙ্গি সন্ত্রাসী বলয়ে রিক্রুট করছে। সেমিনারে উপসালার জাতিসংঘ সমিতির সভাপতি মানবাধিকার নেত্রী মোনা মানবতাবোধ বিসর্জন দিয়ে সিরীয় শরণার্থীদের বোঝা তুরস্কের উপর চাপিয়ে দিয়েছে, বলছে তোমরা ওদের রাখো, টাকা যা লাগে আমরা দেব। ৫৯৬

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।