হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শফীর মৃত্যু ও বিক্ষোভ ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী । এরপর থেকে টানা ৩৪ বছর তিনি ওই পদে ছিলেন। শফীর বয়স হওয়ায় হাটহাজারী মাদ্রাসায় তার উত্তরসূরি নির্বাচন নিয়ে ২০২০ সালে সেপ্টেম্বরে বিরোধ দেখা দেয়। মাদ্রাসার নায়েবে মুহতামিম বা সহকারী পরিচালকের পদে থাকা হেফাজতে ইসলামের শফী সমর্থকদের সঙ্গে ছন্দের কারণে ২০২০ সালের ১৮ জুন তাকে সরিয়ে দেওয়া হয়। শফী সমর্থকরা সেই দফা টিকে গেলেও তার রেশ থেকে গিয়েছিল । করোনাভাইরাস শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। তারা শফীর অব্যাহতি এবং তার ছেলে মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানির বহিষ্কার দাবিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর চালায় । ছাত্রদের দাবি ছিল- হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার, ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নে সকল প্রকার হয়রানি বন্ধ, বয়ো:বৃদ্ধ আল্লামা শফী শারীরিকভাবে অসুস্থ ও চলতে অক্ষম হওয়ায় তাকে মহাপরিচালকের পদ থেকে অব্যহতি দিয়ে উপদেষ্টা বানানো, মাদ্রাসার শিক্ষক নিয়োগ কিংবা অপসারণের ক্ষমতা মজলিসে শুরাকে প্রদান, বিগত শুরার হক্কানি আলেমদের পুনরায় নিয়োগ এবং শুরা থেকে কথিত বিতর্কিত ও চিহিতিদের বহিষ্কার । বিক্ষোভ চলাকালীন ছাত্ররা মাদ্রাসার মাইক থেকে এসব দাবির কথা জানান দিতে থাকে। এ সময় বিভিন্ন রকমের শ্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো মাদ্রাসা অঙ্গন। বিক্ষোভের সময় মাদ্রাসার গেট বন্ধ রাখা হয়। আল্লামা শাহ শফী বিক্ষোভের সময় মাদ্রাসায় নিজ কক্ষেই অবস্থান করছিলেন । তবে হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী মাদ্রাসায় ছিলেন না, বিক্ষুব্ধ ছাত্ররা তার রুমের আসবাব ভাঙচুর করেছে। মাদ্রাসার অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে হাটহাজারী মাদ্রাসায় অনেকদিন থেকেই অসন্তোষ ও পারস্পরিক মতপার্থক্য চলে আসছিল । এর সঙ্গে হেফাজতে ইসলামের নেতৃত্ব ও বেফাকের দুর্নীতিজনিত অস্থিরতা নিয়ে উদ্ভুত ঝামেলা না মেটানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাদ্রাসার সব গেট বন্ধ করে রাখার পাশাপাশি শিক্ষকদেরও অবরুদ্ধ করে রাখা হয়েছিল৷ পুলিশ- প্রশাসন যাতে মাদ্রাসার ভেতরে ঢুকে কোনো ধরনের হস্তক্ষেপ না করে সেজন্য ছাত্ররা মসজিদের মাইকে বারবার মাইকিং করেছে। ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর জোহরের নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বেশ কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে । দাবি না মানা পর্যন্ত ক্লাস বর্জন ও অন্যান্য কাজ বন্ধের ঘোষণা দেয় তারা । ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ৫৫ হেফাজতের প্রতিষ্ঠা আমির মাওলানা আহম্মদ শফী মারা যান। আহমদ শফী যখন মারা যান তখন হাটহাজারী মাদ্রাসায় ব্যাপক ছাত্র বিক্ষোভ চলছিল । বিক্ষোভের মুখে মাদ্রাসার পরিচালকের পদ থেকে সরে দাড়ানোর পর রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাকে চণ্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হেলিকস্টারযোগে ঢাকায় আনার কিছুক্ষণ পরই মারা যান তিনি। আহমদ শফীর মৃত্যুর পর পরিবার অভিযোগ তোলে, পদ ছাড়ার দিন হষ্টগোলের সময় শাহ আহমদ শফীকে মানসিক নির্যাতন করা হয়। এ কারণে তার মৃত্যু হয়েছে। পরে ১৭ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে হত্যার অভিযোগে নালিশি মামলা করেন তার শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, মাদ্রাসায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নেপথ্যে ইন্ধন জোগায় স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা । হাটহাজারী মাদ্রাসার নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে জামায়াতের নেপথ্য ভূমিকা ক্রমেই প্রকাশ পেতে শুরু করেছে । সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। আহমেদ শফীর জানাজা এবং দাফন কার্যক্রমে অংশ নেন জামায়াত ইসলামের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম, জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ জামায়াত-শিবিরের বেশকজন প্রভাবশালী শীর্ষ নেতা ও সাবেক এমপি । এমনকি আহমেদ শফীর মরদেহবাহী খাটিয়া কাধে নিতেও দেখা যায় জামায়াতের সেক্রেটারিকে । জানাজার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে, জামায়াত- শিবিরের একাধিক নেতাকর্মীকে । হেফাজতের নেতৃত্ব নিয়ে আমির আহমেদ শফীর সঙ্গে মহাসচিব জুনায়েদ বাবুনগরীর দ্বন্দের জেরেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে আদতে লাভ হয়েছে বাবুনগরীর । মাদ্রাসার সহকারী পরিচালকের পদ থেকে ইতিপূর্বে বাদ পড়া বাবুনগরী এরপর পরিচালক পদে নিযুক্ত হন। হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর ইন্ধনে গড়ে ওঠা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শুরা কমিটির বৈঠকে শফী গ্রুপের পরাজয় হয়। তার ছেলে আনাস মাদানীকেও হাটহাজারীর ওই মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়। ২০২১ সালে হেফাজত : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬-২৮ মার্চ থেকে তিন দিন ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামের হাটহাজারী এবং ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হেফাজতের কর্মসূচি চলাকালে ব্যাপক সহিংসতা হয়। হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের থানা আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগসহ নাশকতার নানা ঘটনা ঘটে । ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ প্রাণহানি হয়েছে ১৯ জনের । এ সহিংসতার পর নারায়ণগঞ্জের সোনারগায়ে একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হকের তথাকথিত দ্বিতীয় স্ত্রীসহ অবস্থানের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে ওই "স্ত্রী'র করা মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবস্থা আপাতদৃষ্টিতে দুর্বল হয়ে পড়ে । ৫৬
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।