প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো সংকট উত্তরনের উৎকৃষ্ট উপায় হিসাবে পরিগণিত হয়েছে। অতীতে বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ফেরত পাঠিয়েছে কিন্তু স্থায়ী সমাধানকে উপেক্ষা করার ফলে রোহিঙ্গা নির্যাতন বন্ধ হয়নি এবং বারবার বাংলাদেশকে শরণার্থী ভারে জর্জরিত হতে হয়েছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মধ্যে নিহিত আছে চিরস্থায়ী সমাধান । ৫টি প্রস্তাবকে একটি সম্পূর্ণ কৌশল অভিহিত করলে অত্যুক্তি হবে না। বিভিন্ন আন্তর্জাতিক মহলে অপরাপর ৪টি প্রস্তাবের সামঞ্জস্যতা পাওয়া গেলেও জাতিসংঘের তত্তাবধানে মিয়ানমারের অভ্যন্তরে বিশেষ সুরক্ষা বলয় গড়ে তোলার প্রস্তাবটির অভিনবত্ত রয়েছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্ররুত ফেরত পাঠাবার জন্য এর চেয়ে উত্তম বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। সুরক্ষা বলয়ের ব্যাপারে হিউম্যান রাইট ওয়াচ নামের আন্তর্জাতিক সংগঠন দ্বিমত পোষণ করেছে বসনিয়া ও শ্রীলঙ্কার তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা বলয়ের ধারণার মধ্যে প্রকৃতিগতভাবে অনন্যতা ও ভিন্নতা রয়েছে। মিয়ানমারের রোহিঙ্গা নিধন থেকে উদ্ভূত সহিংসতার প্রকৃতি পৃথিবীর অন্যান্য সংঘাতের প্রকৃতির মধ্যে পার্থক্য অনেক মিয়ানমারের সহিংসতার প্রকৃতির বিবেচনায় প্রস্তাবিত সুরক্ষা বলয়ের ধারণায় নতুনত্ব আছে এবং বাস্তবভিত্তির গভীরতা বেশি। মিয়ানমারের শাসন ব্যবস্থায় সেনা আধিপত্য থাকলেও গণতন্ত্রের সাথে সহাবস্থান লক্ষ্যণীয় এবং মিয়ানমার ভেঙে পড়া রাষ্ট্র নয়। বিকারপগ্রস্ত সেনা শাসকদের আধিপত্য হটাতে হলে নবীন গণতন্ত্রের যাত্রা আন্তর্জাতিক নজরদারিতে বেশি নিরাপদ থাকবে । কূটনৈতিক রীতি নীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি মিয়ানমারের অতীতের অবজ্ঞা পরিবর্তিত পরিস্থিতিতে ধরে রাখা সম্ভব হবে বলে মনে হয় না। মানবতাকে হত্যা করে মানবাধিকারকে লঙ্ঘন করে বেশি দূর এগুনো যাবে না সেটা উপলব্ধি করে সুচির উপর বন্দুক রেখে রক্ষা পেতে চেষ্টা করছে সেনা শাসকরা । সার্বিয়ার করার পথ প্রশস্ত করার ভেতরে গণতন্ত্র বিকাশের পথ লুকিয়ে আছে তা অং সান সুচির উপলব্ধির বাইরে থাকার কথা নয়। মানবতা রক্ষার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ৷ রোহিঙ্গা সংকট উত্তরণে ক্রমান্বয়ে বিশ্বের দেশগুলো একত্রিত হচ্ছে। মিয়ানমারের সহযোগিতা থেকে সরে এসেছে যুক্তরাজ্য এবং অন্যরাও অনুসরণ করবে অচিরেই । সেনা জেনারেলদের স্বস্তি ও দুর্বৃত্তায়ন কমাতে হবে অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপ করে । বাংলাদেশ মানবতা রক্ষার জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং সংকট উত্তরনে বিচক্ষণতা ও যৌক্তিক পদক্ষেপ নিয়ে এগিয়ে আছে বিশ্ব দরবারে । ২৭ সেপ্টেম্বর ২০১৭ ৫৯৩ ৯. রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান প্রতিবেশি বার্মার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সে দেশের সামরিক বাহিনীর নৃশংস নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও গৃহে অগ্নিসংযোগ সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধের নিন্দায় সোচ্চার হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় । যদিও গত চার দশক বাংলাদেশ লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করছে- এতকাল এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় খুব একটা উচ্চবাচ্য করেনি। বিষয়টা ছিল বার্মা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক । মাঝে মাঝে জাতিসংঘের মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে, ইসলামী দেশগুলোর সংস্থা ওআইসি নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংঘঠনগুলো রোহিঙ্গা নির্যাতন ও বার্মার সরকারের মানবাধিকার লংঘনের হরণ, হত্যা ও সন্ত্রাস বন্ধ হয়নি। ১৯৭৮ সাল থেকে নির্যাতিত রোহিঙ্গারা শরণার্থী হিসেবে বাংলাদেশে আসছে। শরণার্থীর ইতিহাসের কোনও দেশ এত বেশি সময় এত সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়নি যা বাংলাদেশ দিয়েছে । শুধু রোহিঙ্গা নয়, ১৯৭২ সালে থেকে বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েও নেয়নি। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশকে শরণার্থীর এই বিপুল বোঝা বইতে হচ্ছে- এ নিয়ে বাংলাদেশকে সহানুভূতি জানাবার পরিবর্তে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান এমন কথাও বলেছে- কেন আরও রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ আশ্রয় দিচ্ছে না। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। যারা এক সময় এ নিয়ে বাংলাদেশের সমালোচনা করেছে তারা তখন প্রশংসা করছে । ২৫ আগস্ট বার্মার সামরিক অবস্থানে জঙ্গি হামলা ও হত্যার পর থেকে বাংলাদেশে যে পরিমাণে রোহিঙ্গা শরণার্থী এসেছে এক মাসে তার সংখ্যা চার লাখ অতিক্রম করেছে। “ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’-এর প্রতিবেদন অনুযায়ী ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর (২০১৭) পর্যন্ত বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৪ লক্ষ ৩৬ হাজার । এর আগে ২০১৬ সালের ৯ অক্টোবর থেকে দশ মাসে এসেছে ৮৭ হাজার শরণার্থী। ১৯৭৮ সাল থেকে যারা এসেছে তাদের সংখ্যা যোগ করলে (এই নিবন্ধ রচনার সময় পর্যন্ত) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর মোট সংখ্যা নয় লাখেরও বেশি হবে । জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বাংলাদেশে এসে বলেছেন, “সাম্প্রতিক সময়ে বিশ্বের কোথাও এত দ্রুততার সঙ্গে শরণার্থী সংকট এমন প্রকট হয়নি । গত ২৪ সেপ্টেম্বর (২০১৭) কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা * লেখক সাংবাদিক । সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৫৯৪
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।