করে এবং সব বেসামরিক মানুষকে সুরক্ষা ও শরণার্থীদের সহায়তা দেয়। এবং রাখাইনে ত্রাণ পাঠান। নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবার পর স্টেটমেন্ট প্রকাশিত হয় । বিশ্বের প্রতিবাদের মুখে মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং সরকারি দল এনএলডি'র নেতা অং সান সুচি জাতির উদ্দেশ্যে রোহিঙ্গা সংকট নিয়ে ভাষণ দেন। রাখাইনে সহিংসতার নিন্দা করলেও দায় নিরুপণের কোনো চেষ্টা করেননি । বাংলাদেশের রোহিঙ্গারা কেন পালিয়ে গেছে তিনি জানেন না। সেনা অভিযান বন্ধ করেছেন ইত্যাদি সত্য-মিথ্যার সুন্দর সংমিশ্রণ করে নমনীয় মনোভাবের উপস্থিতি দেখিয়ে বিশ্ববাসির সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। কিন্তু জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে বেশির ভাগ দেশ তার ভাষণ প্রত্যখ্যান করে । অসত্য কথা বলে সেনাদের অপরাধ ঢাকার অপচেষ্টা বিশ্বাসযোগ্যতা পেতে ব্যর্থ হয়েছে ।এবারের অভিযানের পাশবিকতা বিশ্ব বিবেককে নিদারুণভাবে নাড়া দিয়েছে। নিন্দার ঝড় উঠেছে বিশ্বব্যাপি । ভারত, মালয়েশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েছে। রোহিঙ্গাদের কোন রাজনৈতিক দল না থাকায় একদিকে যেমন কোন রোহিঙ্গা নেতার অস্তিত্ব নেয় তেমনি নির্যাতিত মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে জিহাদি সংগঠনের জন্য জায়গা প্রশস্ত করেছে । রাজনৈতিক দলের অভাবে কোনো গণ-আন্দোলনের অস্তিত্ব দেখা যায়নি এবং গ্রহণযোগ্য নেতৃত্বের অভাবে নাগরিকত্বের দাবি গণতান্ত্রিক আন্দোলনে রূপ লাভ করেনি তথাপি রোহিঙ্গারা সবচেয়ে নির্যাতিত বৃহৎ রাষ্ট্রহীন জনগোষ্ঠী হিসাবে বিশ্বের কাছে পরিচিত। রোহিঙ্গা সংকট তৈরি করেছে মিয়ানমার এবং মিয়ানমারকেই সমাধান করতে হবে । রোহিঙ্গা জাতিসত্তাকে বিলীন করে দিতে বাঙ্গালি অবৈধ অভিবাসী বলে অপপ্রচার বন্ধ করতে হবে । বাংলাদেশের পক্ষে এবারের সাড়ে চার লক্ষ ও আগের চার লক্ষ শরণার্থীদের বোঝা বহন করা সম্ভব নয়। রোহিঙ্গাদের প্রলম্বিত অবস্থান অনেক দৃশ্য ও তড়িৎ প্রত্যাবাসন বাংলাদেশের জন্য যেমন অপরিহার্য তেমনি প্রয়োজন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে । রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের বিদেশ নীতি ও পদক্ষেপ খুবই কার্যকরী হয়েছে যদিও শুরুতে অনেকেই সঠিকভাবে অনুধাবন করতে না পারার কারণে অনেক বিভ্রান্তির জন্ম দিয়েছিলেন । বাংলাদেশের চতুরমুখী পররাষ্ট্রনীতি বিশ্বকে রোহিঙ্গাদের পক্ষে আনতে সক্ষমতার স্বাক্ষর রেখেছে। শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের পথ শুভফল বয়ে এনেছে সহজেই। উত্তেজনা রোহিঙ্গা ইস্যুকে গৌণ করে ফেলতো সহজেই । মিয়ানমারের আকাশসীমা ৫৯১ অভিযোগ তুলেছেন । যুদ্ধ মানব ও সম্পদের ধ্বংস বয়ে আনে কিন্ত রাজনৈতিক সমাধানে উপনিত হতে পারে না। সে সত্যকে অস্বীকার করে অহংকারের বশবর্তী হয়ে যুদ্ধকে শৌর্ষের প্রতীক গণনা করে উদ্ভট ধারণার জন্ম দিচ্ছে । ২০০০ সালে নাফ যুদ্ধে মিয়ানমারের ৬০০ সৈন্য নিধন করেছেন বলে নির্জলা মিথ্যা বলে বীর সাজছেন। যুদ্ধ হচ্ছে শেষ বিকল্প যখন শান্তিপূর্ণ সকল বিকল্প ব্যর্থ হয় তখন প্রয়োগ করা হয়। চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে মিয়ানমার বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জবাব দিতে মিয়ানমার দু'মাস সময় ব্যয় করেছিল এবার নিজেরাই আলোচনায় উদগ্রীব হয়েছে। সমস্যা সমাধানের অনেক অস্ত্র, উপায় ও বহুমুখী কৌশল থাকে । “১৬ কোটি মানুষকে খাওয়াতে পারলে আরো ১০ লক্ষ রোফিঙ্গাকে খাওয়াতে পারবো । দরকার হলে খাবার ভাগ করে খাবো” শেখ হাসিনার এই মমতাভরা কথাগুলো কুটনীতির সবচেয়ে বড় অস্ত্র হিসাবে কাজ করেছে বিশ্বের দেশগুলোকে পাশে আনতে ৷ তার জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থিতি ও সাইড লাইনের কুটনীতির প্রতিফলন দেখা গেছে ত্রাণের মাত্রা বৃদ্ধি ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মত তিনটি স্থায়ী সদস্য সহ ৭ দেশের নিরাপত্তা পরিষদের সভা আহ্বানের মধ্যে । পশ্চিমা দেশগুলোর মিয়ানমারের বিরুদ্ধে জাতি নিধনের সরব অভিযোগ এবং মিয়ানমারকে রোহিঙ্গা নির্যাতন বন্ধের চাপ ক্রমাগতভাবে ভারী হচ্ছে। ওআইসি ও আসিয়ান দেশগুলো কৌশল নির্ধারণে ব্যস্ত হয়েছে। ভারত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ বজায় রেখেছে নিজস্ব কৌশল নিয়ে। পক্ষে হলেও মিয়ানমারের উপর শাস্তিমূলক ব্যবস্থার বিপক্ষে । চীনের কৌশলগত প্ৰতিদ্বন্দী ভারত হলেও মিয়ানমারের সম্পর্ককে ধরে রেখেই এগুতে চাই। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থান সুস্পষ্ট করে ৫ দফা প্রস্তাব উত্থাপন করে সবার নজর কাড়েন। প্রস্তাবগুলো নিম্নরূপঃ * অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারের জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করতে হবে। * দ্রুত মিয়ানমারে জাতিসংঘের মহাসচিবের একটি বিশেষ অনুসন্ধানী দল প্রেরণ। করা এবং এ লক্ষ্যে জাতিসংঘের তন্তাবধায়নে মিয়ানমারের অভ্যন্তরে বিশেষ সুরক্ষা বলয় গড়ে তোলা । * রাখাইন রাজ্য থেকে বিতাড়িত সকল রোহিঙ্গার নিরাপদে ঘর-বাড়িতে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন নিশ্চিত করা । * কফি আনান কমিশনের প্রস্তাবনা দ্ররুত এবং নিঃশর্ত বাস্তবায়ন করা । ৫৯২
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।