মিয়ানমার সেনা প্রধান ও অং সান সুচিকে অপরাধী করেছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টি এড়িয়ে যাবার সুযোগ আছে বলে আমার মনে হয় না। শান্তিতে নোবেল বিজয়ী গণতন্ত্রের নেতা হিসাবে পরিচিত অং সান সুচি*'র সরকার যোগ্যতাও হারিয়ে ফেলেছেন ইতিমধ্যে । সামরিক শাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক এবং ১৫ বছর গৃহবন্দী থেকেও সেনাদের জাতি নিধনের পৈশাচিকতায় নিজেকে সম্পৃক্ত করে রোহিঙ্গা জাতিসত্তাকে অস্বীকার করে জন্ম দিলেন মানবতার সংকট । বিশ্বের ১২ জন নোবেল বিজয়ীদের যুক্তবার্তা অং সান সুচি'র বিরুদ্ধে ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়েছে । নিজেদের অপরাধ ঢাকতে এবং রোহিঙ্গা বিতাড়নের পরিকল্পিত সামরিক প্রক্রিয়াকে বৈধতা দিতে রোহিঙ্গাদের বাঙ্গালি সন্ত্রাসী আখ্যায়িত করে কণ্টর ও উগ্র সাম্প্রদায়িকতার উন্মেষ ঘটিয়েছেন। রাখাইনে রোহিঙ্গাদের উপর গণহত্যা ও জাতি নিধনের মত মারাত্মক মানবতা বিরোধী অপরাধ সংঘঠিত হয়েছে। রাখাইন রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং মিয়ানমারের ভূ-রাজনৈতিকভাবে গুররুত্বপূর্ণ হয়ে উঠেছে চীন ও ভারতের মত প্রতিবেশিদের কাছে এবং একে অপরের প্রাধান্য কমাতে প্রতিযোগিতাও রয়েছে। বর্ধিষ্ণু অর্থনীতির ক্ষেত্র হিসাবে মিয়ানমারের চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ কাছে গুররুত্ব পেলেও আঞ্চলিক দেশ ভারত ও চীনের প্রাথমিকভাবে অগ্রাধিকার পাইনি। তিন সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ বিপন্ন মানবতার কথা তুলে ধরেছে বিশ্বের কাছে। সন্ত্রাস দমনের অধিকার ও আভ্যন্তরীণ বিষয় বলে সাফাই গাইতে থাকা দেশগুলোর অবস্থান বিশ্ব মানবতার দুঃখ হিসাবে পরিচিত হয়েছে । গত মার্চে নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া ভেটো দিয়ে মিয়ানমারের বিররুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিলে মিয়ানমার আরো বেপরোয়া হয়ে ওঠে । মিয়ানমারে দুই নারীসহ ১৭ জন রোহিঙ্গা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । তাদের একজন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন। শুধু এমপি-মন্ত্রীই নন, মিয়ানমার সরকারের সচিবসহ শীর্ষ বিভিন্ন পদেও ছিলেন রোহিঙ্গারা । ১৯৯০ সালের নির্বাচনেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের চারজন প্রতিনিধি ছিলেন দেশটির পার্লামেন্টে । ১৯৯২ সালে রোহিঙ্গাদের রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হয়। রোহিঙ্গাদের নাগরিকত্ব চূড়ান্তভাবে কেড়ে নেয়া হয় ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাস্তবায়নের নামে । রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পাশবিক শক্তি প্রয়োগের মাধ্যমে এখন ৫৮৯ দেশগুলো মেনে না নিলেও ভারত, চীন ও রাশিয়ার মত দেশগুলো তাদের যুক্তির পাশে গিয়ে দীড়ায়। রোহিঙ্গা জাতিকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা নিঃসন্দেহে একটি অপরাধ । সন্ত্রাসের দমন অভিযানের নামে শিশু-নারীদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনকে বৈধতা দেয়ার অপচেষ্টা মূল্যবোধের অবক্ষয়য়ের নিদর্শন এবং সভ্য সমাজ তা মেনে নিতে পারে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট এবং নিজ ভূমি কোন সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেবার জন্য সংকল্পবদ্ধ। সন্ত্রাস দমনে দিয়েছে। গত ১৩ তারিখে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী হামলাকে নিন্দা জানিয়ে সমানভাবে সহিংস সেনা অভিযানের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে বন্ধ করে স্বাভাবিক পরিবেশ তৈরির দাবি জানায় । জাতিসংঘের মানবাধিকার প্রধানও মিয়ানমার জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এবং জাতিসংঘের মহাসচিব তাকে সমর্থন করেছেন। নিরাপত্তা পরিষদের ররুদ্ধদ্বার বৈঠকে গত ৯ বছর পর প্রথম বিবৃতির মাধ্যমে সেনা অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করা, আইন-শৃঙ্খলা ফেরত আনা ও বেসামরিক জনগণের নিরাপত্তা ও শরণার্থী সমস্যার সমাধানের আহবান জানানো হয়। নিরাপত্তা পরিষদের খোলা অধিবেশনে আলোচনার দাবি সোচ্চার হতে থাকে । এবং অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিয়েছে । রেজ্যুলেশনে বলা হয়, ইইউ সদস্যরা ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য প্রস্তুত এবং মিয়ানমার যেসব বাণিজ্য সুবিধা পেয়ে থাকে সেটি পুনর্বিবেচনা করার বিষয়েও বলা হয়। ৫০-এর অধিক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য এই যৌথ রেজ্যুলেশন সংসদে নিয়ে আসেন এবং বিতর্কের পরে এটি গৃহীত হয়। পাশাপাশি রাখাইনে হত্যা, সহিংস ঘটনা, বেসামরিক নাগরিকের সম্পদ ধ্বংস এবং বাস্তুচ্যুত হবার ঘটনায় ইউরোপিয়ান পার্লামেন্ট চরম উদ্বেগ প্রকাশ করে এবং হত্যা, নির্যাতন ও ধর্ষণ বন্ধের জন্য মিয়ানমার সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানায় । এছাড়া মিয়ানমার সরকার ও বিশেষ করে স্টেট কাউন্সিলর অং সান সুচি'কে আহ্বান জানানো হয় সব ধরনের জাতিগত ও ধর্মীয় সহিংসতাকে নিন্দা জানানোর জন্য । বাংলাদেশ সীমান্তে ল্যান্ডমাইন সরিয়ে ফেলার জন্য তারা মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানায় । কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়নের ওপর জোর দিয়ে রেজ্যুলেশনে দুঃখ প্রকাশ করে বলা হয়, ২০১৫ সালের ১৮ মে অং সানর সুচি রাজনৈতিক দলের মুখপাত্র বলেছিলেন, মিয়ানমারের সরকারের উচিৎ রোহিঙ্গাদের নাগরিকতৃ দেওয়া । এছাড়া সহিংসতা বন্ধে ও শান্তিপূর্ণ সমাধানের চীন ও অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় । বলা হয়, “আসিয়ান ও আঞ্চলিক সরকারসমূহ যেন মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে মানবাধিকার লঙ্ঘন বন্ধ ৫৯০
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।