শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

৮. রোহিঙ্গা প্রত্যাবাসন ও অধিকার প্রতিষ্ঠার দায় মেটাতে এগিয়ে বাংলাদেশ মেজর জেনারেল মো. আব্দুর রশীদ (অব.)* মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জাতি নিধনের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও পাশবিকভাবে সামরিক অভিযান চালানো হচ্ছে। বর্মী সেনাদের অবর্ণনীয় পৈশাচিক দমন ও পীড়ন থেকে বাচতে সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুসিত মংডু, বুথিডং ও রাখিডং এলাকা থেকে রোহিঙ্গা জনস্রোত বাংলাদেশে ঢুকেই চলেছে। জাতিসংঘের গণনায় ইতিমধ্যে ৪ লাখ ৩০ হাজার সীমান্ত এলাকা উখিয়া-টেকনাফ ও বান্দরবনে আশ্রয় নিয়েছে। সহিংসতা চলতে থাকলে এই সংখ্যা ১০ লাখে পৌছতে পারে বলে আশংকা করা হচ্ছে। রোহিঙ্গা বিতাড়নে বর্মী সেনাদের বর্বর কৌশল মানবতার ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে। নির্যাতিত ও বিপন্ন রোহিঙ্গা জাতিকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করলে বিশ্বের দেশগুলো ভীষণভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে । বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্বল থেকে উজ্জলতর হতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এক অনন্য উচ্চতা লাভ করে । বমী সেনাদের উন্মোচিত হলে নিন্দার ঝড় ওঠে বিশ্বব্যাপী । জীবনের নিরাপত্তা ও বেঁচে থাকার নিশ্চয়তা দিয়ে তাদের মনে নতুন আশার সঞ্চার করেন । স্বজন হারানোর ব্যথা দূর না করতে পারলেও জীবনের অনিশ্চয়তার অবসান করে চোখের পানি ঝরিয়েছেন আবার মুছেও দিয়েছেন। তার অতুলনীয় মমতৃবোধ উপলব্ধি করে বিবিসির সংবাদদাতা শেখ হাসিনাকে মানবতার জননী (Mother of humanit)\- আখ্যায়িত করেন। সম্পদের সীমাবদ্ধতা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তার ঝুঁকি থাকা সত্তেও মানবতার বিশাল বোঝা সাদরে মাথায় তুলে নিলে বিশ্ব চমকে ওঠে । বিশ্ব মানবতা জেগে ওঠে, কুটনীতিতে আকস্মিক সন্তৰ্পণে ৷ ১৯৬২ সালে সেনাশাসন শুরু হলে সেনাশাসকরা মিয়ানমারের ক্ষুদ্র নৃ গোষ্ঠীকে অস্বীকার করতে শুররু করে এবং জাতীয় মূল্যবোধ সম্প্রীতি ও সহিষ্ণুতা থেকে সরে গিয়ে উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদের উপর ভর করে। বৌদ্ধ ধর্মাবলম্বী বর্মা জাতি মিয়ানমারের জনসংখ্যার শতকরা ৬৮ ভাগ । বহু জাতিসত্তার দেশ হিসাবে ১৩৫টি ক্ষুদ্র জাতিসত্তা স্বীকৃতি পেলেও রোহিঙ্গাদের অস্বীকার করে এসেছে শুরু থেকেই । রাখাইন * নির্বাহী পরিচালক, ইন্সটিটিউট অব করয্রিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৫৮৭ ও রোহিঙ্গা সংঘাত এঁতিহাসিক হলেও যা ক্রমেই বেড়েছে রাষ্ট্র ও জাতিগোষ্ঠীর মধ্যেকার সম্পর্কের অনাস্থা ও পক্ষপাতিত্ব থেকে । রাখাইন রাজ্যের প্রাকৃতিক সম্পদ, কৌশলগত অবস্থান আঞ্চলিক শক্তিদের কাছে মিয়ানমারকে গুরুত্বপূর্ণ করে তোলে । চীন ও ভারতের কৌশলগত স্বার্থ এবং প্রতিযোগিতা থেকে উদ্ভুত গুরুত্ব পরোক্ষভাবে মিয়ানমারকে উৎসাহিত করেছে রোহিঙ্গা নিধনের মত বর্বর কৌশলে লিপ্ত হতে। রাখাইনে রোহিঙ্গা আধিক্য কমিয়ে জনমিতির নতুন ভারসাম্য তৈরির মনস্তত থেকে ২০১২ সালে জাতিগত দাঙ্গার মধ্য দিয়ে রোহিঙ্গা নিধনের ঘটনা নতুন করে শুররু হয়। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের প্রবণতা দেখা যায়। রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকারের আকাঙ্কা পুরনে রাজনৈতিক দলের অনুপস্থিতির সুযোগ নিয়ে ২০১৬ সালে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির মত দলের জন্ম হয় এবং নিপীড়ন বন্ধের উপায় লক্ষ্যে গণহত্যা, নির্ধাতনকে উপায় হিসাবে নিয়ে জাতি নিধনের পথে হাটতে শুররু করে । শান্তিতে নোবেল বিজয়ী গণতন্ত্রী নেতা অং সান সুচি সেনাদের রাজনৈতিক নিয়ন্ত্রণে আনতে সক্ষমতা প্রদর্শনের বদলে উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদ থেকে শক্তি সঞ্চয়ের লক্ষ্যে মুখে মার্চ মাসে সেনা অভিযান বন্ধ করতে বাধ্য হলেও উগ্র রাখাইনদের রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা, ধর্ষণ রোধে কোন কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যায়নি । সামাজিক সংঘাত বন্ধ করে সম্প্রীতি তৈরির জন্য কোনো কৌশল তৈরি করেনি । গত ২৫শে আগস্ট ভোর রাতে উত্তর রাখাইনে নিরাপত্তা বাহিনীর চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা) নামের একটি সংগঠন হামলা চালালে ১২ জন নিরাপত্তা সদস্য এবং ৭০ জন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাস দমনের নামে বর্মী সেনারা বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় দমন- পীড়ন শুরু করে। নিরীহ মানুষ হত্যা, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে রোহিঙ্গাদের নিজ বাসভূমি থেকে বিতাড়ন করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। সাথে উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদে রাখাইনদের উজ্জীবিত করে সাম্প্রদায়িক ও জাতিগত সম্প্রীতির মনস্ততৃকে হত্যা করে সহিংসতা ও বিদ্বেষকে কৌশল বাস্তবায়নের উপায় হিসাবে বেছে নেয়। সরকারী ৃষ্টপোষকতায় হত্যা, লুষ্ঠন, জ্বালাও পোড়াও করে সেখানে ভীতিকর পরিবেশ তৈরি করে। এমনকি রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে প্রবেশ পথে স্থল মাইন পুতে নিরীহ মানুষকে ঘায়েল করার অমানবিক পন্থা অনুসরণ করে। লন্ডন ভিত্তিক আমন্যাস্টি ইন্টারন্যাশনাল বর্মী সেনাদের মাইন পোতার বিষয়টির সত্যতা পেয়েছে এবং গণহারে গ্রাম জ্বালানোর প্রমাণ তারা হাতে পেয়েছে। ১৬৭টি রোহিঙ্গা গ্রাম জনশূন্য হয়েছে। ৫ হাজারের মত বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, ৪ হাজারের মত মানুষ হত্যা করা হয়েছে। অগণিত নারী সেনাদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। এক কথায় মিয়ানমারে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধ সুস্পষ্ট এবং অসংখ্য । মালোশিয়ার গণআদালত ৫৮৮

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।