শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বেলজিয়াম, সুইজারল্যান্ড, পোল্যান্ডসহ যেসব দেশ মিয়ানমারের কাছে অস্ত্র, গোলাবাররুদ অবস্থানের বিরোধিতা করছে না, কারণ বিষয়টি মানবাধিকারের প্রশ্ন । মিয়ানমার দেশটির আধুনিক নাম ব্ৰহ্মদেশ বার্মা থেকে মিয়ানমার । ১৯৪৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ কলোনি অর্থাৎ ব্রিটিশ অকোপেশন থেকে স্বাধীনতা লাভ করে। বর্তমান মিয়ানমার রাষ্ট্রনেতা (স্টেট কাউন্সিলর) নোবেল লরেট আউং সান সুচির পিতা জেনারেল আউং সান দেশটির প্রতিষ্ঠাতা পিতা । সুচিও আসেন এবং সামরিকতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রে উত্তরণের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজকের অবস্থানে এসেছেন। ঠিক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো । দেশ হিসেবে তুলনা করলে মিয়ানমার আয়তনের দিক দিয়ে আমাদের চেয়ে প্রায় ৪ গুণ বড়, অর্থাৎ আয়তন ৬ লাখ ৭৬ হাজার ৫৭৮ বর্গকিলোমিটার, অথচ লোকসংখ্যা মাত্র ৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ২৫৩ জন । জনসংখ্যা প্রতি বর্গকিলোমিটারে মাত্র ৭৬ জন। রয়েছে কাঠ ও খনিজসম্পদের বিশাল ভাণ্ডার এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ ৷ শিক্ষিতের হার ৯২ দশমিক ৩ শতাংশ, মাথাপিছু আয় ৪ হাজার ৭৫১ ডলার । সামরিক শক্তির চিত্র হলো মিয়ানমারে ৪ লাখ ৬ হাজার নিয়মিত মিলিটারিসহ মোট ৫ লাখ ১৬ হাজার সশস্ত্র মিলিটারি রয়েছে। সমরাস্ত্রের দিক দিয়ে রয়েছে ১২৭টি যুদ্ধবিমানসহ মোট ২৬৪টি সামরিক বিমান, ৮৬টি হেলিকপ্টার, ৮৮৬টি অত্যাধুনিক ট্যাঙ্ক, ৪১১২টি মিসাইল, ১২০০ সাজোয়া সামরিক যান, ২০০ ক্ষেপণাস্ত্র, ১২০০ এ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র, ২৭ নেভাল ফিগেট, ৪০টি পেট্রোল কারসহ ১৫৫টি রণতরী, অর্থাৎ সামরিক শক্তিধর দেশের তালিকায় ৩১তম (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া) । বস্তুত, দেশটি ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়ে মিলিটারির হাতে পড়েছে । সুচির নেতৃত্বে বর্মী জনগণ গণতন্ত্রে উত্তরণ ঘটানোর লক্ষ্যে নির্বাচিত পার্লামেন্টের চার- পঞ্চমাংশ আসনে জয়লাভ করার পরও সূচিকে ক্ষমতায় বসতে দেয়া হয়নি, হাউস এ্যারেস্ট করে রাখা হয়েছে প্রায় ১৬ বছর এবং তার দল এনএলডির (National League for democracy) অন্য নেতাদের ওপর চলে নির্যাতন । সর্বশেষ দশ বছর আগে আবার একটি আই-ওয়াশ অমিলিটারি সরকার গঠন করলেও পার্লামেন্টে প্রায় এক-চতুৰ্থাংশ আসনে বসেন উর্দিপরা মিলিটারি অফিসার। তারা পার্লামেন্টের কার্যবিবরণীতে অংশগ্রহণ করেন । বরং বলা চলে একটু বেশি সরাসরি অংশগ্রহণ করেন। এখন অমিলিটারি সরকার প্রধান হলেও সুচির ক্ষমতা প্রশ্নবিদ্ধ। তার পদের নামও স্টেট কাউন্সিলর, প্রেসিডেন্ট নয় (মিয়ানমার সংবিধানে সরকার পদ্ধতি প্রেসিডেন্ট শাসিত) ৷ মিয়ানমারের জনসংখ্যার মধ্যে বার্মিজ ৬৮%, শান ৯%, কারেন ৭%, রাখাইন ৪%, চীনা ৩%, মগ ২%, রোহিঙ্গাসহ অন্য ৫%। এর মধ্যেও মিলিটারিরা এত ভীত যে, রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের 'রাষ্ট্রহীন মানুষে’ পরিণত করে হত্যা-নির্ধাতনের পথ ধরেছে। এমনকি রোহিঙ্গাদের শিক্ষার সুযোগও কেড়ে নেওয়া হয়েছে। ৫৮৫ এরপরও যাদের ঘাড়ে যুদ্ধের ভূত চেপেছে তাদের উদ্দেশে বলব এমনি এক বৈরী পরিবেশে থেকে ম্যাডাম সুচি স্বীকার করেছেন রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, উদ্বান্ত হিসেবে বসবাস করছে এবং তাদের ফেরত নেয়া হবে, যদিও তিনি যাচাই- বাছাইয়ের শর্ত দিয়েছেন। এক্ষেত্রে প্রশ্ন হলো, কে যাচাই-বাছাই করবে? এর জবাব হলো জাতিসংঘকে এর দায়িত্ব দিতে হবে এবং এই বিশ্ব সংস্থা ঘোষিত “আনান কমিশনের রিপোর্টের’ মধ্যেই সঙ্কটের সমাধান খুঁজতে হবে । রিপোর্টের মূল বিষয় হলো হত্যা-নির্যাতন বন্ধ এবং নাগরিকতৃ ফিরিয়ে দেওয়া । এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। একটা কথা ভুলে গেলে চলবে না যে, এই মিয়ানমার মূলত “মগের মুলুকের' আধুনিক সংস্করণ মাত্র । বহু আগে থেকেই আমাদের সমুদ্র উপকূলীয় অঞ্চলে মগরা জলদস্যু হিসেবে লুণ্ঠন করত, আর এখন সর্বনাশা “মাদকান্ত্র ইয়াবা*র অনুপ্রবেশ ঘটাচ্ছে আমাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যা গোটা দেশকে গ্রাস করছে, যুব সমাজকে ধ্বংস করছে । আরও যেসব তথ্য পাওয়া যায় তা হলো এই “মাদকাস্ত্রের বাহকও রোহিঙ্গাদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয়। এভাবে ১৯৭৮ সাল থেকে রোহিঙ্গাদের একটি গোষ্ঠী আসতে শুরু করে এবং তখন থেকে ৪ লাখ স্থায়ীভাবে বসবাস করতে থাকে । “মাদকান্ত্* বহনকারীদের অনেকের সঙ্গেই কক্সবাজার এলাকায় বসবাসকারীদের কারও কারও সম্পর্ক রয়েছে মাদক ইয়াবা চোরাচালানে। এবারে আসা প্রায় সাড়ে ৪ লাখসহ মোট ৮ লক্ষাধিক রোহিঙ্গা ইতোমধ্যেই বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে এবং শরণার্থী সঙ্কট নিরসন অর্থাৎ তাদের নিজ দেশে ফেরত পাঠানো আরও জটিল করে তুলেছে। তাছাড়া আনান কমিশনের রিপোর্ট অনুযায়ী হত্যা-নির্ধাতন বন্ধ বা নিরাপদ বসবাস বা নাগরিকতৃ দিলেই চলবে না, তাদের ক্ষতিপুরণও দিতে হবে । সুচিকে এই লক্ষ্যে এগুতে হবে। নইলে যেভাবে তার অর্জিত সম্মাননা বা এওয়ার্ড বিভিন্ন দেশ ও সংস্থা স্থগিত করছে একদিন না আবার নোবেল পুরস্কার ধরে টান দেয় সে ভয় উড়িয়ে দেওয়া যায় না। তারপরও বাংলাদেশকে সুচির সঙ্গে বসেই সঙ্কটের সমাধান খুঁজতে হবে। মিলিটারির সঙ্গে বসে সমাধান হবে না। যেমনটি জনকণ্ঠের বিশিষ্ট কলামিস্ট স্বদেশ রায় তার “রোহিঙ্গা সঙ্কটের সমাধান’ শিরোনামে এক কলামে দেখিয়েছেন “টেবিলের এক পাশে শেখ হাসিনা অপর পাশে আউং সান সুচি'- এভাবেই সমাধান সম্ভব । তাছাড়া আমাদের তো উজ্জ্বল দৃষ্টান্তও রয়েছে। মিলিটারি জিয়াউর রহমান ও মিলিটারি হুসেইন মুহম্মদ এরশাদ মিলিটারি দিয়ে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের বিদ্রোহ দমন করতে পারেননি, বরং দিনে দিনে তাদের সশস্ত্র ক্ষমতা বেড়ে চলছিল । তবে শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর টেবিলে বসে সঙ্কটের সমাধান করেন । ১৯৯৭ সালে বান্দরবানে সাড়ে ১১শ’ সশস্ত্র পাহাড়ী যুবক শেখ হাসিনার কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে । এমনকি ভারতে আশ্রয় গ্রহণকারী ৪০ হাজারের বেশি পাহাড়ী দেশে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে শুররু করে এবং এখনও করছে। সেদিন একদিকে যেমন ছিলেন শেখ হাসিনা অপরদিকে ছিলেন পাহাড়ী বিদ্রোহীদের পক্ষে তাদের নেতা সন্ত লারমা । রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবেই সমাধান হয়। জনকণ্ঠ, ২৩ সেপ্টেম্বর ২০১৭ ৫৮৬

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।