৭. সঙ্কট সমাধানে প্রতিবেশীসুলভ পদক্ষেপ কাম্য রোহিঙ্গা শরণার্থী সমস্যা এখন আর বাংলাদেশের একার সমস্যা নয়। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্ব এবং দূরদর্শী কূটনৈতিক সাফল্যে সমস্যাটি এখন বিশ্ব সমস্যা হিসেবে বড়-ছোট সব দেশের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কেবল দৃষ্টি আকর্ষণই নয়, বিশ্বসমাজ শেখ হাসিনার পাশে দাড়িয়ে সঙ্কট মোকাবেলায় এগিয়ে এসেছে, সাহায্যের হাত বাড়িয়েছে। এটি শেখ হাসিনার রাষ্ট্র নেতৃত্বে সাফল্যের আরেকটি যুগান্তকারী উদাহরণ । অবাক করা বিষয় হলো, এক শ্রেণির (মানসিকভাবে অসুস্থ) লোক এ ইস্যুটিকে পুঁজি করে তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে । এদের ওভারগ্রাউন্ড নেতা ও নেতৃত্ব জামায়াত-বিএনপি হলেও আভ্ডারগ্াউণ্ডে অন্য প্রভু রয়েছে। বাংলাদেশে এদের নাম জামায়াত, হেফাজত ইত্যাদি। বিদেশে আইএসআই, আইএস, আল কায়েদা, বোকো হারাম, রাষ্ট্র হিসাবে পাকিস্তান, সৌদী আরব প্রভৃতি মুসলিম অধ্যুষিত দেশ সেদিন একটি প্রাইভেট টিভি চ্যানেলে দেখলাম বাবু নগরী নামে এক হেফাজত নেতা কক্সবাজারের উপকূলের শরণার্থী শিবির অঞ্চলে মানববন্ধনের মতো দীড়িয়ে গলা ফাটিয়ে ঘোষণা দিচ্ছেন সীমান্ত অতিক্রম করে রাখাইন অঞ্চলে ঢুকে রোহিঙ্গা স্টেট বা আরাকান রাষ্ট্রপ্রতিষ্ঠা করা । বাংলাদেশ সরকারের উচিত এখনই মিয়ানমার আক্রমণ করা এমন মন্তব্যও করেছেন তিনি। তার কথার মর্মার্থ এটাই দীড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল নামের এক অধ্যাপকের কথা হলো সরকার কেন মিগ যুদ্ধবিমান নিয়ে ঘরে বসে আছে? তার বক্তব্যের মর্মীর্থও একই । তাদের দুই মূল নেতা মীর্জা ফখররুল ইসলাম আলমগীর এবং ররুহুল কবির রিজভী কখন কি বলছেন বোঝাই মুশকিল । তাদের মধ্যে সম্পর্কের ব্যাপার হলো একজন যদি পার্টি অফিসে সাংবাদিকদের কিছু ব্রিফ করেন অপরজন জাতীয় প্রেস ক্লাবে হল ভাড়া করে প্রেস কনফারেন্স করেন । রুহুল কবির রিজভী অবশ্য পার্টি অফিসেই বেশিরভাগ কথা বলেন। এরা কেন এসব বলেন তাও সচেতন নাগরিকদের কাছে অজানা নয়। ২০১৮ সালের শেষে অথবা ১৯-এর প্রথম সাধারণ নির্বাচন। এ সময় দেশাভ্যন্তরে একটা ঝগড়া- ফ্যাসাদ লাগানো গেলে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন । তারা বোকার স্বর্গে বাস করছেন। আসলে দীর্ঘদিনের ক্ষমতাহীনতা তাদের বেপরোয়া করে তুলেছে। তাই একটা কিছু করতে হবে । তারা ভুলে যান বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম সাহসী ও দূরদর্শী রাষট্রনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় । যারা সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এ ধরনের হুমকি দেন তাদের জানা দরকার * সংসদ সদস্য ও সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব ৫৮৩ করে নয়। শেখ হাসিনা এবং তার সরকার সে পথেই অগ্রসর হচ্ছেন। বিএনপি-জামায়াত জোট ছাড়া গোটা জাতি শেখ হাসিনার পাশে রয়েছে। কেননা, শেখ হাসিনার বৈদেশিক নীতির প্রধান দিক হলো মানবতাবাদ এবং এরই মধ্যে তিনি প্রটেক্টর অব হিউম্যান রাইটস বা মানবাধিকার সুরক্ষায় মানবতার জননী অবিধায় ভূষিত হয়েছেন। ব্রিটিশ মিডিয়া তাকে এই সম্মানে সম্মানিত করেছে। এটা এমনি এমনি অর্জিত হয়নি। ভূমধ্যসাগরের কুলে পড়ে থাকা আইলানের মৃতদেহটি যারা দেখেছেন বা অতি সম্প্রতি কোনরকমে সন্তান কোলে যে মা বাংলাদেশ সীমান্তে এসে তার দুই মাসের মৃত শিশুটিকে আদর করছেন এই দুই ছবির মধ্যে পার্থক্য আছে কি? অবশ্য এটি অনুধাবন করার জন্য সংবেদনশীল মন লাগে এবং মমতাময়ী মায়ের হৃদয় দিয়ে তা অনুধাবন করতে হয়। তাই তো ছোট বোন শেখ রেহানাকে নিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরের দৃশ্য দেখে অঝোর ধারায় কেঁদেছেন। পরক্ষণেই চোখের জল মুছে বলছেন, “আমরা ১৬ কোটি মানুষ যখন খেতে-পরতে পারছি, তখন ৭-৮ লাখ রোহিঙ্গাকেও খাওয়াতে পারব। প্রয়োজনে খাবার ভাগ করে খাব।” একজন মমতাময়ী মা বা বড় বোনের কণ্ঠ হতেই কেবল এটা উচ্চারিত হতে পারে, অন্য কারও কণ্ঠ হতে নয়। এমনি এক সংবেদনশীল মনের পরিচয় পেয়েছিলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যখন এক কোটি বাঙালী ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল, তখন ভারতের মহীয়সী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শরণার্থী শিবির পরিদর্শন শেষে কলকাতায় ফিরে কাদতে কাদতে যে বক্তৃতা দিয়েছিলেন (আকাশ বাণী বেতারের মাধ্যমে শুনেছিলাম) তা আজও কানে বাজে । যেন তিনি এক কোটি বাঙালীর দুঃখ-দুর্দশার সঙ্গে মিশে গিয়েছিলেন । আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গা শরণার্থীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার সঙ্গে মিশে গেছেন এবং দুর্দশা লাঘবে পদক্ষেপ নিচ্ছেন। এ এক বিরাট চ্যালেঞ্জ । ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে । উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার কথা ভেবে কোনো অনুষ্ঠানের আয়োজন না করার জন্য দলকে বলে দিয়েছেন । এই তো মাত্র ক'দিন আগে অবিরাম বর্ষণে হাওড় এলাকাসহ উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ৩০ লক্ষাধিক টন খাদ্যশস্যের ক্ষতি হলো। সেই সঙ্কট কাটতে না কাটতেই গত ২৫ আগস্ট শুরু হয় বাংলাদেশ সীমান্তে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর লাইন। কি করুণ কি দুঃসহ চিত্র। পথে পথে লাশ, নাফ নদীতে ভাসছে শিশু- এ যেন মার্কিন কবি এ্যালেন গিনসবার্ণের “সেপ্টেম্বর অন যশোর রোড’ শিরোনামের কবিতারই চিত্র কিংবা ভারতীয় শিল্পী পণ্ডিত রবি শঙ্কর আর মার্কিন পপ গায়ক বব ডিলনের “বাংলাদেশ, বাংলাদেশ ...? কনসার্টের মতো একই দুর্দশার কাহিনী, একই অসহায় মানবতার জন্য কান্না ।... কিন্ত না, শেখ হাসিনা চোখের জল ফেলে ঘরে বসে থাকেননি । সঙ্গে সঙ্গে ছুটে গেছেন কক্সবাজার সীমান্তে, বিশ্বমানবতার দৃষ্টি আকর্ষণ করেছেন। ফলশশ্রুতিতে জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে পুরো বিশ্ব সংস্থা আজ শেখ হাসিনার পাশে । ৫৮৪
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।