ড. মং জার্নি জানান যে, অন্যদের সঙ্গে রোহিঙ্গাদের তফাত হল, তাদের মুছে ফেলাটাই নীতি হিসেবে নেওয়া হয়েছে, যেটা অন্যদের ক্ষেত্রে ঘটেনি। ড. মং উল্লেখ করেন, ১৯৭৮ সালে যখন প্রথম রাখাইন তাড়ানো শুরু হয় তখন বাংলাদেশ-বার্মা দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, রোহিঙ্গাদের ফেরত না নিলে তাদের অস্ত্র সরবরাহ করা হবে। তখন জেনারেল নে উইন পিছিয়ে যান। কিন্তু ১৯৮২ সালে প্রতিশোধ হিসেবে নে উইন রোহিঙ্গাদের নাগরিকতৃ কেড়ে নেন। মিয়ানমারের সেনাবহিনী, অং সান সুচি, চীন, ভারত ও রাশিয়া যা বলছে তা নস্যাৎ করেন ড. মং। রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার দ্বারা ২৫ আগস্টের হামলা বা এর আগের হামলার কারণে মিয়ানমারের সামরিক বাহিনী সন্ত্রাস দমনের অংশ হিসেবে সশস্ত্র অভিযান চালিয়েছে বলে যে ধারণা মিয়ানমার বিশ্বের কাছে তুলে ধরেছে, তিনি তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, শুধু জাতিগত হচ্ছে। তাদের রাষ্ট্রবিহীন হয়ে পড়া এবং তাদের সব ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার সঙ্গে মিয়ানমারে গণতন্ত্র আসা বা না-আসা কিংবা আরসার ২৫ আগস্ট বা তার আগে-পরের হামলা, বা অন্য কোনো আন্তর্জাতিক ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বিপথগামী কোনো রোহিঙ্গা গোষ্ঠী হাত মেলানো- রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের সঙ্গে এসব কিছুরই কোনো সম্পর্ক নেই। ট্রাইবুনালে সাক্ষী দেন রাজিয়া সুলতানা । তিনি ২১ জন রোহিঙ্গা নারীর সাক্ষী গ্রহণ করেন। তিনি বলেন, “ওই ২১ নারীর ১৯ জন স্বামীহারা হয়েছেন। ১৭ থেকে ৫১ বছর তাদের বয়স। তাদের একজন স্বামীর খোজ পান মংডু জেলে । ২১ নারীর মধ্যে ১১ নারীর ১৬ শিশু নিহত হয়েছে। দু'টি শিশুকে মায়ের সামনে পুড়িয়ে মারা হয়। একটি শিশুর গলা কাটা হয়েছে। আরেকটি শিশুকে বুটের তলায় পিষে মারা হয়েছে । আরেকটি ছোট শিশুকে ছুঁড়ে ফেলা হয়, তার মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। ইয়ে খাত চং গ সান গ্রামের একজন বলেছেন, আমাদের সবাইকে গ্রামের বাইরে একটি ক্ষেতে জড়ো করা হয়। সৈন্যরা সুন্দরী তররুণীদের আলাদা করে । আমাদের গ্রুপে ১০০ নারী ছিল। এর মধ্য থেকে তারা ১০ সুন্দরী তররুণীকে বাছাই করে । তাদের কয়েকজনের বয়স ছিল ১০-১২ বছর ৷ এই ভাষ্য কি ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীদের কুর্কমের সঙ্গে মিলে যাচ্ছে না? মনে করিয়ে দিচ্ছে না সেদিনের কথা? ৬ বাংলাদেশের অবস্থা নাজুক সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ জ্ঞানের দরকার নেই। সুচি ও তার সহযোগী জান্তার বিরুদ্ধে এখন একটি অস্ত্র; তা হল, আন্তর্জাতিক জনমত । এই জনমত সৃষ্টি ও সংহতকরণে বাংলাদেশকেই ১৯৭১ সালের মতো সংহত পদক্ষেপ নিতে হবে। চীন ও ভারতকেও কুটনৈতিক ভাষায় বোঝাতে হবে যে, বাংলাদেশ একেবারে তাদের ওপর নির্ভরশীল তা নয়। তারাও অনেক কিছুর জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল । গত কয়েক বছরে ইউরোপে কয়েক লক্ষ শরণার্থী নিয়ে তুলকালাম ৫৮১ কাণ্ড হচ্ছে। বাংলাদেশ এক মাসে তাদের থেকেও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ নৈতিকভাবে এ দিক এগিয়ে আছে এবং অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ যে অনেক মানবিক তা-ও প্রমাণিত হয়েছে। বিশ্বজনমত গড়ে তোলার ব্যাপারে এটি সহয়তা করবে এবং নোবেল প্রাইজ যে সুচির নয়, শেখ হাসিনার প্রাপ্য সেটিও প্রতিভাত হবে । অন্তিমে নৈতিকতা বড় ফ্যাক্টর হয়ে দাড়ায় সাধারণ মানুষের কাছে । এ নৈতিক বলের কারণেই গণহত্যার সমর্থনকারীরা ক্রমশ হারবে ১৯৭১ সালের মতো । শেখ হাসিনা যথার্থই বলেছেন, ১৬ কোটি লোককে খাওয়াতে পারলে ১০ লক্ষকেও পারব। এ ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে হবে সিভিল সমাজকে, যেভাবে ভারতীয় সিভিল সমাজ ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিল ১৯৭১ সালে । সুচি এবং তার সেনাবাহিনী যা করছে তা যে নিছক গণহত্যা তার প্রমাণ সুচি নিজেই দিয়েছেন । আন্তর্জাতিক গণমাধ্যম ভিডিওর মাধ্যমে দেখিয়েছে যে, বাস্তব চিত্রের সঙ্গে সুচির বক্তব্যের মিল নেই । তিনি এটিও বলেছিলেন যে, আন্তর্জাতিক চাপের বিষয়টি বার্মা পাত্তা দেয় না। তার এ ভাষণ পৃথিবীজুড়ে তাকে হচ্ছে। কোনো নোবেল লরেট এর আগে এমনভাবে ধিকৃত হননি । ১৯৭১ সালে ইয়াহিয়া খান যে ধরনের ভাষণ দিয়েছিলেন সুচির ভাষণ অনুররুপ। যারা এই গণহত্যায় সমর্থন দিচ্ছে তাদের বিররুদ্ধেও আমাদের প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে । আমরা শুধু বাণিজ্য বা বিনিয়োগ দেখব তা হতে পারে না। আমাদের কত ক্ষতি হবে তাতে? চীন, রাশিয়া বা মিয়ানমারে বাঙালিরা অভিবাসিত হতে যায় না। জনমত সজীব রাখতে পারলে, হয়তো মিয়ানমার পিছু হটতে পারে । বাংলাদেশ সরকারের যে দাবি তাতে অটল থাকতেই হবে অর্থাৎ মিয়ানমারের বাসিন্দাদের শুধু ফেরত নয়, নাগরিকতৃ ও নিরাপত্তাও দিতে হবে। বাস্তব অবস্থা হল, মিয়ানমার এদের ফিরিয়ে নেবে না। তারা যে নিরাপত্তার কথা বলছে তা ফালতু । আজ ইয়াঙ্গুনে যদি সন্ত্রাসী হামলা হয় তাহলে কি ইয়াঙ্গুনের সমস্ত বাসিন্দাকে ইয়াঙ্গুন ছাড়তে বাধ্য করা হবে? শেখ হাসিনা নিয়ত লড়াই করছেন জঙ্গিদের বিরুদ্ধে। সে জন্য কি পাড়ার পর পাড়া জ্বালিয়ে দিচ্ছেন? তাই এটাই সত্য যে, রোহিঙ্গারা যাবে না (গেলে তাদের ও আমাদের ভাগ্য)। সুতরাং তাদের বছরের পর বছর আশ্রয় কেন্দ্রে রেখে নতুন যাতনা সৃষ্টি করা কি ভালো হবে? নাকি এখন থেকে ভাবা উচিত যে, যদি শুভ উদ্যোগ ব্যর্থ হয় তাহলে তাদের কর্মশীলতার মধ্যে এনে দেশ ও তাদের উন্নয়নে রাখার চেষ্টা করা দরকার? বাস্তবে থাকা ভালো । মিয়ানমার একমাত্র শক্তি বোঝে । তাদের সেনারা জানে চীন বা ভারত তাদের বিররুদ্ধে কিছুই করবে না। কেননা তাদের অস্ত্রের ও পণ্যের বাজার মিয়ানমার কিন্তু তারপরও বলব, পৃথিবীতে শক্তির দম্ভ করে শেষ পর্যন্ত কেউ টিকতে পারেনি । সুচি বা মিয়ানমারের অসভ্য জান্তারাও পারবে না। তবে এটাও ঠিক যে, এরই মধ্যে কয়েকটি জাতি ধ্বংস হয়ে যাবে চিরতরে | আশা রাখি তবু, যদি বর্বরাই সব সময় জিতে যেত তাহলে সভ্যতা এ পর্যন্ত এগুতো না। বিডি নিউজ২৪.কম, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ৫৮২
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।