শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সেনাশাসন-বিদ্বেষী। সেনাবাহিনী এ সত্য মেনে নিয়ে ব্যবসা-বাণিজ্যে মনোনিবেশ করেছে এবং রাষ্ট্রও তাদের প্রশ্রয় দিচ্ছে যা একসময় আবার চরম তিক্ততার সৃষ্টি করবে। শক্তিশালী করেছে, মিয়ানমারেও তাই হয়েছে। যিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বার্মায়, সুচির পিতা অং সানকে হত্যা করেছে তারা । একই সঙ্গে বৌদ্ধ ধর্মের মূল সুরের বিপরীত গিয়ে বৌদ্ধ ভিক্ষুদেরও মুসলমান-বিদ্বেষী করে তোলা হয়েছে। শ্রীলংকায় ঠিক এমনটি ঘটেছে। সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা মুসলমানবিদ্বেষী। অর্থাৎ বৌদ্ধ ধর্ম এখন বিভক্ত । মুসলমানদের মধ্যে যেমন সৃষ্টি হয়েছে জঙ্গি ইসলামের, তেমন উত্থান হয়েছে মূল বৌদ্ধ ধর্মবিরোধী জঙ্গি বৌদ্ধদের । সে দিক থেকে বলতে গেলে, বাংলাদেশের বৌদ্ধরা এখনও বৌদ্ধ ধর্মের মূলনীতি অহিংসা মেনে চলছেন। তারা রোহিঙ্গা-বিরোধী বৌদ্ধদের বিপরীতে অবস্থান নিয়েছেন। মিয়ানমারে জলি সেনা শাসন চীন ও ভারত সব সময় সমর্থন করেছে। চীন বার্মায় আধিপত্য বিস্তার ও ভারতের বিররুদ্ধে ঘাটি করতে চায়। ভারত আরাকানে প্রভাব বিস্তার করতে চায় চীন ও বাংলাদেশের বিরুদ্ধে । শোনা যায়, এক সময় এ দুটি শক্তি আরাকান ভাগ করে নেবে নিজেদের প্রভাবাধীন অঞ্চলে । এখন এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া। চীনে কমিউনিস্ট আদর্শ এখন নামেমাত্র। কারণ ওই আর্দশ থাকলে সাম্রাজ্য বিস্তার বা পুঁজির বিকাশ ঘটানো যাবে না। গণহত্যা নিয়ে চীন কখনও মাথা ঘামায়নি। শুধু অধিকার-সংগ্রামে তারা সহায়তা করেছে। এখন সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে অনেক রাষ্ট্র হয়েছে। ওদিকে ভারতে এখন সেক্যুলার আদর্শ বিপন্ন । তাছাড়া, ১৯৪৮ সাল থেকেই ভারত বার্মার বন্ধু । সেখানে এখন মোদি না থেকে অন্য কেউ ক্ষমতায় থাকলেও তাদের নীতি একই রকম হত। ধর্মের শুরু যেদিন থেকে সেদিন থেকেই মানবসমাজ বিভক্ত । এ বিভক্তি তীব্রতর হচ্ছে। প্রযুক্তির উন্নতি হচ্ছে বটে কিন্তু মানসিকতার দিক থেকে আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি যেখানে ধর্ম প্রধান উপাদান। এ প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান যে খুব নাজুক তা না বললেও চলে । আমরা সেনাবাহিনীকে যতই আধুনিক বানাই, তাদের জন্য যত বেশি অর্থ খরচ করি না কেন, তারা নিজ দেশ ছাড়া আর কোনো শক্তির বিরুদ্ধে দাড়াতে পারবে না। এটি বাস্তবতা । বাংলাদেশের আকাশসীমা বারবার লঙ্ঘিত হয়েছে । আমরা প্রতিবাদ জানিয়েছি এটা ঠিক, কিন্ত চীন বা ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান আমরা নিতে পারব না। আওয়ামী লীগের বিশাল দল গেছে চীনা কংগ্রেসে যোগ দিতে । আর এখনও আমরা বার্মা থেকে বেশি দামে চাল আমদানির উদ্যোগ নিচ্ছি। এই উদ্যোগ বাতিল করলে তবু বলা যেত যে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু যখন এই চুক্তি হবে তখন আমাদের অবস্থান কোথায় থাকে? তাছাড়া অভ্যন্তরীণ ক্ষেত্রে অকারণে বিএনপির রোহিঙ্গা ইস্যু নিয়ে নানা কথা বলা মিয়ানমারের পক্ষেই যাচ্ছে । রোহিঙ্গা বিতাড়নে সেনাপ্রধান থেকে সুচি, বর্মি নাগরিক থেকে ভিক্ষুরা একমত্যে আছে । আমরা বহুধাবিভক্ত। এটি হল বাস্তবতা । ৫৭৯ ৪ যেভাবে রোহিঙ্গারা দেশ ছাড়ছেন তা দেখে আমাদের প্রজন্মের সবার ১৯৭১ সালের কথা মনে পড়ছে। এভাবে বাঙালিরাও ভারতে আশ্রয় নিয়েছিল। মনে রাখা দরকার, তখন মিয়ানমার পাকিস্তানের পক্ষে ছিল এবং বাঙালিদের আরাকানে আশ্রয়গ্রহণে বাধা দিয়েছে । ওই দুঃখকষ্ট শুধু একই রকম কিন্তু পার্থক্য বিরাট । আমরা স্বাধীনতা যুদ্ধে লিপ্ত ছিলাম ৷ রোহিঙ্গারা কোনো ধরনের স্বাধীনতা যুদ্ধে লিপ্ত ছিল না। রোহিঙ্গাদের নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ভীতিও কাজ করছে। ১০ লক্ষ রোহিঙ্গা যদি থেকে যায় তাহলে পরিস্থিতি কী হতে পারে? কারণ আমাদের দেশটি তো খুব ছোট, আর সম্পদই-বা কতটুকু? শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশের কথা তুলে ধরবেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ সমর্থন জানাবে । ইত্যেমধ্যে গণমাধ্যমে ১৯৭১ সালের মতো রোহিঙ্গারা জায়গা করে নিয়েছে। কিন্তু বাংলাদেশ এই ইস্যু সজীব রাখতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। কারণ আন্তর্জাতিকভাবে এ ইস্যুর মোকাবেলা করতে হলে সমন্বিত উদ্যোগ চাই। শুধু আমলা দিয়ে এ প্রচার অব্যাহত রাখা যাবে না। এক্ষেত্রে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, মানবাধিকারকর্মী প্রমুখকে সংশ্লিষ্ট করতে হবে। প্রচারের লক্ষ্য, সরকার থেকে সাধারণ । ১৯৭১ সালে অধিকাংশ পরাশক্তি ও রাষ্ট্রসমূহ বাংলাদেশের বিপক্ষে ছিল। কিন্তু বাংলাদেশ ও ভারত সরকার প্রচারের ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ নিয়েছিল । আন্তর্জাতিক ক্ষেত্রে, ইউরোপ ও আমেরিকার সাধারণ মানুষ বাধ্য করেছিল নিজ নিজ সরকারকে বাংলাদেশের পক্ষ নিতে । স্বীকার করি গত শতকের ষাট ও সত্তর দশক ছিল লিবারেল সময়, এখন রক্ষণশীলতার সময় । তা বলে লিবারেল বা সেক্যুলারপন্থীরা কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। আমেরিকাতে মার্কিনিরাই ট্রাম্পের বিররুদ্ধে প্রতিনিয়ত সমাবেশ করছেন। মালয়েশিয়ায় মানবতাবিরোধী অপরাধের জন্য সুচি ও বর্মী সেনাপতিদের আন্তর্জাতিক গণআদালতের বিচার শুরু হয়েছে। তাদের বিররুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে কাচিন, শান, বৌদ্ধ, তারাং, রোহিঙ্গা ও খিস্টানদের বিররুদ্ধে গণহত্যা চালানো । বাংলাদেশসহ অন্যান্য দেশে এ ধরনের গণআদালত সংঘটন ইস্যুটি সজীব রাখবে । এমন পরিস্থিতির সৃষ্টি করতে হবে যাতে সুচি আর কোথায় যেতে না পারেন এবং যদিও-বা যান ধিক্কারের মুখে পড়েন। বর্মী দেখলেই মানুষ যেন বুঝে নেয় এদের এবং মানুষে তফাৎ আছে। ৫ ট্রাইবুনালে ফ্রি বার্মা কোয়ালিশনের প্রতিষ্ঠাতা ড. মং জার্নি রোহিঙ্গাদের মিয়ানমারের অন্যতম নৃ-গোষ্ঠী উল্লেখ করে বলেন, প্রখ্যাত স্কটিশ ভূগোলবিদ ফ্রান্সিস বুকানন ১৭৭৮ সালেই রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরাকানের “নেটিভ' হিসেবে উল্লেখ করেছিলেন। সুতরাং এঁতিহাসিক, নৃতান্তিকসহ সব বিবেচনায় তারা আরাকানের নাগরিক। তিনি নে উইন সরকারের ১৯৮২ সালের নাগরিকত আইনটি রোহিঙ্গাদের বিররুদ্ধে জেনোসাইড চালানোর অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করেন। বিচারক প্যানেল থেকে প্রশ্ন করা হয় যে, কাচিন, শানসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপরও ৫৮০

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।