শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চদশ শতকে আরাকানের যুবরাজের আমন্ত্রণে বাংলার অনেক মুসলমান সেখানে চলে যান । বর্মী রাজার কাছে হেরে আরাকান রাজা বাংলায় চলে গিয়েছিলেন । বাংলার সুলতানের সাহায্যে রাজ্য উদ্ধার করেন এবং আরাকানি রাজা বঙ্গীয় রাজের আধিপত্য মেনে নিয়ে মুদ্রায় ফার্সিতে তাদের নাম উৎকীর্ণ করেন। এ কারণেই যুবরাজ মুসলমানদের আমন্ত্রণ জানান । সেই রাজার নাম মিন-সাউ-মুন। তখন বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ । মুসলমানদের সঙ্গে সম্পর্কের কারণে তাদের সংস্কৃতিতে এর প্রভাব পড়ে। বাংলার উপকূল থেকে হিন্দু ও মুসলমান উভয় ধর্মের মানুষজনকে আরাকানের মগ বা পর্তুগিজ জলদস্যুরা অপহরণ করত । এদের অনেককে বিক্রি করা হয় আরাকানে । পরে কেউ কেউ মুক্তি পেয়ে সেখানেই বসবাস শুররু করেন। সম্রাট শাহজাহানের পুত্র দারা ১৬৬০ সালে পালানোর সময় আরাকানে যান। সেখানেও প্রায় হাজারখানেক মুসলমান আশ্রয় নেয়। আবদুল করিম উল্লেখ করেছেন, এভাবে বহিরাগতরা আরাকানবাসী হয়ে যান। যাদের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন । সপ্তদশ শতকে তাদের রাজধানী রোসাঙ্গ সমৃদ্ধ এক শহরে পরিণত হয় । মধ্যযুগীয় বিখ্যাত কবিরা বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন; তাদের মধ্যে আলাওল, কাজি দৌলত, সর্দার নররুদ্দীন বা কোরাইশী মাগন ছিলেন রোসাঙ্গবাসী । অনেক মুসলমান আরাকান রাজদরবারের মন্ত্রী ছিলেন- বুরহান উদ্দিন, আশরাফ খান (প্রতিরক্ষা মন্ত্রী), মাগন ঠাকুর, সৈয়দ মুসা, নবরাজ মজলিস (প্রধানমন্ত্রী), সৈয়দ মোহাম্মদ, শ্রী মন্ত সোলায়মান মন্ত্রী প্রমুখ । সুতরাং যাদের এখন বর্মীরা বিতাড়ন করছে মুসলমান এবং বাঙালি বলে তাদের পূর্বপুররুষরা ৫০০-৬০০ বছর আগে থেকেই সেখানকার আদি অধিবাসী, বহিরাগত বা বিদেশি নয়। সেই সময় আরাকানে কত দেশ থেকে যে মানুষজন এসেছেন তার ইয়ত্তা নেই। একই সময় এই ঢাকায়ও প্রচুর বিদেশি এসেছেন । যে দেশ/শহর সমৃদ্ধ সেখানে বণিকরা যাবেনই । আলাওলের কবিতায় সেই চিত্র পাই: নানা দেশি নানা লোক শুনিয়া রোসাঙ্গ ভোগ আইসন্ত নৃপ ছায়াতল । খোড়াছানা উপজেগী সাল ৷ লাহুরি সুলতান সিন্ধি কাশ্বিরি দক্ষিণী হিন্দি কামররুপি আর বঙ্গ দেশি । অহপাই খোটনচারি? বর্ণালি মলয়াবারী আবি, কুচি, কর্ণাটক বাসী ॥ বহু শেখ সৈয়দ জাদা মোগল পাঠান যোদ্ধা রাজপুত হিন্দু নানা জাতি ॥ আভাই বরমা শ্যাম ত্রিপুরা কুকীর নাম কতেক কহিব ভাতি ভাতি ॥ আরকানি ওলন্দাজ দীনমার ইজ'রাজ ৫৭৭ কাস্তিলাল আর ফরান্সিস। নানা জাতি আছে পুর্তকীস। ১৭৮৫ সালে বার্মার রাজা বাদাউপ্যা আরাকান দখল করে বার্মার সঙ্গে একীভূত করেন। ১৮২৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মা দখল করে ও আকিয়াবের পত্তন ঘটায়। আকিয়াব তখন থেকে আরাকানের রাজধানী । ১৮২৬ সালের আদমশুমারি অনুযায়ী আরাকানের জনসংখ্যা ছিল এক লক্ষ যার ৩০ ভাগ ছিল মুসলমান। এরা নামবাইকতা, জেরবাদি, কামানন্তি এবং রোহিঙ্গা গোষ্ঠী । যার মধ্যে রোহিঙ্গারা হল ৮০ ভাগ। ১৯৮১ সালে বার্মার আদমশুমারি অনুযায়ী এরা সবাই বিদেশি । ১৯৯২ সালে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক কমিটি রোহিঙ্গা জনসংখ্যা ১৪ লক্ষ বলে উল্লেখ করেছে। বিশ শতকে প্রচুর সংখ্যক বাঙালি বার্মায় বসতি স্থাপন করেন যা শরৎচন্দ্র ও অন্যান্যদের উপন্যাসে আছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাঙালিদের অনেকে বার্মা ত্যাগ করেন। ব্রিটিশরাও বর্মী রাজাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। অমিতাভ ঘোষ তা নিয়ে দ্য গ্লাস প্যালেস নামে চমৎকার এক উপন্যাস লিখেছিলেন । ১৯৪৮ সালে বার্মা স্বাধীনতা লাভ করে এবং তখন থেকেই রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুররু হয়। জেনারেল নে উইনের আমলে সিদ্ধান্ত হয় রোহিঙ্গাদের বিতাড়ন করার। অথচ ১৯৮২ সালের আইন অনুযায়ীও রোহিঙ্গারা বর্মী নাগরিক । ৩ এঁতিহাসিকভাবে বর্মীরা বিদেশি বা তাদের নিজস্ব গোষ্ঠী ছাড়া সবার প্রতি বিদ্বেভাব পোষণ করেছে। মিয়ানমারের অন্যান্য গোষ্ঠী, যেমন, কাচিনদের বিররুদ্ধেও দমননীতি চালু ছিল। তখন কাচিনসহ অন্যান্যরা চীনে আশ্রয় নিচ্ছিল। পরে চীনের ধমকে বর্মী মিলিটারি পিছু হটে । সে এলাকায় এখন আপাতত এক ধরনের অস্বস্তিকর স্থিতাবস্থা বিরাজ করছে। বর্মীদের নিপীড়নে তারাও বিদ্রোহী দল সংগঠিত করেছে। শান ও কাচিনদের অনেকে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে । এদিকে আরাকানিরা নিপীড়িত হয়ে গঠন করেছে আরসা । সুতরাং মিয়ানমারে দমননীতির শিকার ও বিদ্রোহী কেবল আরাকানিরাই নয় । বার্মা ১৯৪৮ সাল থেকেই বলা যেতে পারে সেনাবাহিনী দ্বারা শাসিত। এদের বিররুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে অনেক বর্মীও নিতে হয়েছেন । সুচি এই গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত ও আদৃত হয়েছেন। কিন্তু আমরা মনে রাখিনি যে, তিনিও এক জেনারেলের কন্যা । জেনারেলদের প্রতি এক ধরনের টান তার নিজের মধ্যেও রয়েছে, থাকার কথা । পাশ্চাত্যের চাপে এক ধরনের সমঝোতায় তিনি বাহ্যত ক্ষমতা লাভ করেছেন। কিন্তু প্রকৃত ক্ষমতা সেখানে এখনও সেনাবাহিনীর হাতে । এসব পরিস্থিতির মধ্য দিয়ে আমরাও গিয়েছি। সুতরাং সে ইতিহাস নতুন করে বলার কিছু নেই। পার্থক্যটা হল, আমাদের রাজনীতিবিদরা সেনাশাসন অপসারণ করেছেন। যদিও সেনাবাহিনী এখনও ক্ষমতাশালী । শেখ হাসিনার সঙ্গে সুচির পার্থক্য এখানেই যে, তিনি সম্পূর্ণভাবে সেনাবাহিনী ছারা নিয়ন্ত্রিত; শেখ হাসিনা তা নন। কারণ এদেশের মানুষ ৫৭৮

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।