শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

৬. রোহিঙ্গাদের একনদী দুঃখ, বাস্তবতা ও ভবিষ্যৎ মুনতাসীর মামুন” ১ পাশ্চাত্য একেক সময় একেকটি বিষয়ে নতুন সংজ্ঞা দেয় এবং সে-অনুযায়ী আমরা কাজ করি। ধরা যাক, গণহত্যা । এর সংজ্ঞা নানাভাবে দেওয়া হয়েছে, “ম্যাস-মার্ডার' থেকে একে আলাদা করা হয়েছে। “এথনিক ক্লিনজিং’ এবং “গণহত্যা” আবার ভিন্ন। নাম বা সংজ্ঞা যা-ই হোক, প্রতিটি জঘন্য অপরাধ এবং চরম শাস্তিযোগ্য । যিনি “এথনিক ক্লিনজিং করছেন তার অপরাধ ৯ ভাগ- যিনি “গণহত্যা” চালাচ্ছেন তার অপরাধ ৯.৫ ভাগ- এগুলো হাস্যকর ব্যাপার । তিনটি বিষয়ের ভিত্তি হল হত্যা এবং হত্যার অপরাধ কখনও তামাদি হয় না। মিয়ানমার বা বার্মা দীর্ঘদিন ধরে গণহত্যা চালাচ্ছে; বিশেষ করে সেখানে নে উইন ক্ষমতায় আসার পর থেকে- ব্রিটেনে বসবাসরত মিয়ানমারের গণতন্ত্রকামী ড. মং জার্নি এ কথা জানিয়েছেন । রোহিঙ্গাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৮ সাল থেকে এই গণহত্যা চলছে। পৃথিবীর বর্বরতম আইনী সন্ত্রাসী বাহিনী যা মিয়ানমার সেনাবাহিনী নামে পরিচিত তারা শুধু রোহিঙ্গা নয়, মিয়ানমারের শান, কাচিন প্রভৃতি গোষ্ঠীর ওপরও গণহত্যা চালিয়েছে । ২০১১ সালে কাচিনে লিম পা গ্রামে মর্টার চালিয়ে সেখানকার সব খ্রিস্টান অধিবাসীকে তারা হত্যা করেছিল । মিয়ানমারের অধিবাসীদের যাদের অনেক সময় ‘মগ’ নামেও অভিহিত করা হয়, তারা দীর্ঘদিন ধরে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ওপর দমন চালিয়ে আসছে। তাদের সেনাবাহিনীর উদ্দেশ্যঃ এক মানুষ, এক ভাষা, এক দেশ কায়েম, অর্থাৎ বর্মন (আমাদের ভাষায়, বার্মিজ) ছাড়া আর কেউ সে দেশে থাকতে পারবে না। মিয়ানমার-সংলগ্ন চীন ও ভারত বিষয়গুলো জানে । কিন্ত দেশটির খনিজ সম্পদের ওপর তাদের লোভ অনেকদিনের । সে জন্য তারা এতদিন এসব অগ্রাহ্য করেছে। তাদের এই সমর্থনের বিষয়টি এতদিন কেউ গুররুত্বসহকারে না নিলেও বোধহয় এখন তারা গণহত্যাকারী সমর্থক হিসেবে বিশ্বে চিহ্নিত হবে। পৃথিবী অনেক নিষ্ঠুর বটে, তবে সাধারণ মানুষও যথেষ্ট রাজনীতি সচেতন । আমরা দেখছি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর কী হচ্ছে । গণমাধ্যম প্রথমে একে “এথনিক ক্লিনজিং' বলেছে। প্রশ্ন হল, যারা বাংলাদেশে এসেছেন তাদের ৭০ ভাগ নারী-শিশু, পুররুষরা নারীর সমসংখ্যক হলে তারা কোথায় গেল? ধরে নিতে হবে মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সহযোগীরা (আলবদর/ আলশামস/ রাজাকার বলতে পারেন) খুন করেছে। জনসংখ্যার ৩০ শতাংশ খুন “গণহত্যা” হবে না তো কী? রোহিঙ্গা সমস্যা এই প্রথম স্পষ্ট করল, পৃথিবীতে এখন আদর্শগত রাজনীতি মুখ্য বিষয় নয়, বাণিজ্য-স্বার্থই প্রধান। বিশ শতক পর্যন্ত অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র ক্ষেত্রে * সভাপতি, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টি ও ইতিহাসবিদ ৫৭৫ আদর্শের একটি স্থান ছিল৷ একুশ শতকে তা সম্পূর্ণ অন্তরহিত। এখন শুধু বাণিজ্য নয়, পরমাণু-সমর্থিত সামরিক শক্তিও একটি উপাদান । সুচি কী বলবেন তা নিয়ে সবাই অপেক্ষা করছিলেন কিন্তু তারা ভুলে গেছেন যে, তিনি আগেও রোহিঙ্গা বিতাড়ন সমর্থন করেছিলেন। চুলে অর্কিড গৌজা, পরিপাটি সুচির যে চিত্র পাশ্চাত্য তুলে ধরেছিল এবং আমরাও মোহাবিস্ট হয়েছিলাম, আশা করি এখন তা কেটে যাবে । বাংলাদেশে যারা ইসলাম ও মুসলমানিত্ব নিয়ে রাজনীতি করেন রোহিঙ্গা সমস্যা তাদের জন্য চপেটাঘাত বিশেষ । কারণ এটা প্রমাণিত হয়েছে যে, সৌদি আরব থেকে ইরান সবাই ইসলামী স্বার্থ নয়, নিজ স্বার্থে বিশ্বাসী অথবা খিস্টান দেশসমূহের ভূত্য । প্যান-ইসলাম বা ইসলামী ভ্রাতৃতব বলে এখন আর কোনো বিষয় নেই। মানবতার কথা বললে, ইউরোপ (বা খ্রিস্টান সমাজ) মুসলমান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সমাজ বা যে কোনো রাষ্ট্রের চেয়ে ঢের বেশি মানবিক । মিয়ানমার যে যুক্তি দিয়ে রোহিঙ্গা বিতাড়ন করছে তা সর্বেব এবং এতিহাসিকভাবে মিথ্যা । এ বক্তব্য কিন্ত কোনো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়নি। বর্তমানে মিয়ানমারের একটি অংশ আরাকান, আগে যা ছিল স্বাধীন ৷ প্রাচীনকালে দুটি রাজ্যে বিভক্ত ছিল আরাকান-_ স্যানডায়ে বা দক্ষিণ আরাকান এবং মূল আরাকান। এই দুই অংশ মিয়ানমারের সঙ্গে একীভূত হয় ১৭৮৫ সালে। একাদশ শতাব্দী থেকে ১৭৮৫ সাল মিয়ানমার ও আরাকান সমুদ্রতীরবর্তী। প্রাচীন আমল থেকেই অঞ্চল দুটি পরস্পরের বিরুদ্ধে নৌ-যুদ্ধে লিপ্ত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্যানেরা দশম শতকে আরাকানের অংশ দখল করে। বাংলা বা বঙ্গের শীসকরাও আরাকান আক্রমণ করতেন । আরাকানিরা বঙ্গের চট্টগ্রাম কখনও কখনও দখল করেছে। ২ আরাকানের আসল নাম “রাখাইং' ৷ এটি একটি গোত্রের নাম । বার্মা নামকরণটিও হয়েছে বর্মণ গোত্রের নামে । মুসলমান লেখকরা যারা এ এলাকাটি আমাদের কাছে পরিচিত করে তুলেছেন তারা এর নামকরণ করেছিলেন “রাখা বা “আরখাং, রোহিঙ্গাদের ধারণা, এ নামকরণ আরবি সাল রুকন থেকে । মুসলমান কবিরা লিখতেন “রোসাং' । ষোড়শ শতকে ইউরোপীয়রা এসে ভারতবর্ষসহ বিভিন্ন দখল করা এলাকার নাম নিজেদের মনমতো করে লেখে । “রাখাইংএর নামও দেয় তারা ‘আরাকান’ । “রোসাঙ্গ' চট্টগ্রামী উচ্চারণে হয়েছে “রোহাং । আর এর অধিবাসীরা পরিচিত হয়ে ওঠে “রোহাঙ্গি' বা “রোহিঙ্গা নামে । অষ্টম শতকে আরব বণিকরা এ এলাকার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িত হন। ৭৮৮-৮১০ সালের মধ্যে কোনো এক সময় আরব বণিকদের কয়েকটি জাহাজ ডুবে যায় উপকূলের কাছে। নাবিকরা সীতরে তীরে ওঠেন। তখন সেখানকার রাজা ছিলেন মাহাতোইং। তিনি তাদের বসবাসের জন্য একখণ্ড জমি দেন। এই প্রথম আরাকানে মুসলমান বসতির শুরু । ৫৭৬

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।