শুরু করে হেফাজত। সংগঠনের নেতা-কর্মীরা সেদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ১৯ জন নিহত ও পুলিশসহ ৫০০ জন আহত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ১৫৪ মামলার তদন্ত এখনও শেষ হয়নি । প্রথম আলো, কালের কণ্ঠ, জনকণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য ও গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতার মামলায় ছয় জেলায় ১১০ মামলায় ১ হাজার ৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের ৪৯০ জন জামিনে মুক্তি পেয়েছেন। এছাড়া আসামিদের মধ্যে ৯০ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন । বর্তমানে কারাগারে আছেন ৮১৩ জন। রাজধানীতে ১৪ মামলায় কারাগারে ১৪০ : রাজধানীতে ২৬ মার্চ সংঘর্ষের ঘটনায় মতিঝিল, পল্টন ও যাত্রাবাড়ী থানায় ১৪টি মামলা হয়। ১৪ মামলায় হেফাজতের ১৬৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ মোট ১০ হাজার ১১৮ জনকে আসামি করা হয়। এর মধ্যে হেফাজতের সাবেক যুগ্া-মহাসচিব মামুনুল হককে আসামি করা হয় চারটিতে। এসব মামলায় গ্রেপ্তার ২০৬ জনের মধ্যে ৬৬ জন জামিনে মুক্তি পেয়েছেন। চট্টগ্রামে ১১ মামলা : ঢাকার সংঘর্ষের প্রতিবাদে ২০২১ সালের ২৬ মার্চ বিকেলে সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ গুলি চালালে চারজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে মা্রাসাছাত্ররা হাটহাজারী ও পটিয়া থানা ভবন, হাটহাজারী ডাকবাংলো, সহকারী কমিশনার (ভুমি) ও সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ে হামলা চালায় । এই ঘটনায় হাটহাজারী থানায় ১০টি ও পটিয়া থানায় ১টি মামলা হয়। এসব মামলায় আসামি করা হয় হেফাজতের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় ৫ হাজার ৩০০ জনকে । মামলায় ১৩৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের মধ্যে ৪৩ জন জামিনে মুক্তি পেয়েছেন । ব্ৰাহ্মণবাড়িয়ার মামলাগুলো: ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় ১৫ জন নিহত ও অন্তত ৫০০ আহত হন। ওই তিন দিনের হামলা- ভাঙচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশ বাদী হয়ে ১২টি, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩৭টি, সরাইল থানায় পুলিশ বাদী হয়ে ২টি, আশুগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে ১টি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ৩টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ব্রাহ্মণবাড়িয়া রর রিল লা লা নেতা-কর্মী ও সমর্থকদের ৪১৪ জনের নাম উল্লেখ সহ ৩৮ হাজারের বেশি জনকে আসামি করা হয় । তাদের মধ্যে ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬০৮ জন হেফাজতের, ৫৪ জন বিএনপির ও ৩ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী । তাদের মধ্যে ৩০০ ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন । নারায়ণগঞ্জে জামিনে মুক্ত ৩২ জন : হেফাজতের ডাকা হরতালকে কেন্দ্র করে ২০২১ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ৫৩ পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি, সাধারণ মানুষ বাদী হয়ে তিনটি ও র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করে। ৩০ থেকে ৩৫ জনের নাম উল্লেখ ছাড়াও প্রতিটি মামলায় অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয় । এসব মামলায় পুলিশ হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বশীর উল্লাহ্সহ বিএনপি-জামায়াতের ৬০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে হেফাজতের ৫৫ জন । গ্রেপ্তার ৩২ জন জামিনে মুক্তি পেয়েছেন। মুন্সিগঞ্জে ১০ মামলা: ২০২১ সালের ২৮ মার্চ হেফাজতের হরতালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সহিংসতার ঘটনায় থানায় ১০টি মামলা হয়। এসব মামলায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন হেফাজত নেতা-কর্মীকে আসামি করা হয়। এদের মধ্যে ৩২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৮ জন জামিন পেয়েছেন। আর উচ্চ আদালত থেকে ৫৫ জন আগাম জামিন পেয়েছেন। কিশোরগঞ্জের ৪ মামলা, জামিন ৪১ জনের : ২০২১ সালের ২৮ মার্চ কিশোরগঞ্জে সদর উপজেলার গৌরী বাজারে হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়। পুলিশের করা মামলায় হেফাজতের ৭৯ জনের নাম উল্লেখ ছাড়াও ৪ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ এসব মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ৪১ জন জামিনে মুক্তি পেয়েছেন। ২০১৩-২০২১ সাল পর্যন্ত হেফাজতের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও জামিন ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ঢাকাসহ পাচ জেলায় মোট ৮৩টি মামলা হয়। এসব মামলায় ৩ হাজার ৪১৬ জনের নামসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে, ৮৩টি মামলার মধ্যে রাজধানী ঢাকার কলাবাগান থানায় দুটি, রমনায় একটি, শেরেবাংলা নগর থানায় একটি, বাগেরহাটে ছয়টি, নারায়ণগঞ্জে পাচটিসহ মোট ১৫টি মামলায় ২০১৪ সালে হেফাজতে ইসলাম, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর হেফাজতের কেন্দ্রীয় কমিটির তৎকালীন মহাসচিব মুফতি ওয়াক্কাস, বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ ৮৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল৷ অবশ্য পরে তারা জামিনে মুক্তি পান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬-২৮ মার্চ সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে মামলা হয় ১৫৪টি । সর্বোচ্চ ৫৬টি মামলা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। এছাড়া ঢাকায় ১৪, চট্টগ্রামে ১১, নারায়ণগঞ্জে ৮, মুন্সিগঞ্জে হয় দশটি মামলা করা হয় । এসব মামলায় আসামি করা হয় এক লক্ষ ব্যক্তির বিরুদ্ধে । গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৩০০ আসামি । যাদের মধ্যে জামিনে আছেন পাচ*শ। ৫৪
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।