মুসলিমকে “পুশইন' করে বাংলাদেশে দেখা যাচ্ছে, নাগরিকতৃ সমস্যার সমাধান করা হচ্ছে ১৯৮২ সালের নাগরিকত আইন দিয়ে যেটিও আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হয়। একে তো এই আইনের সীমাবদ্ধতা রয়েছে, পাশাপাশি এই আইন প্রয়োগ করা হচ্ছে ইচ্ছামাফিক, সুবিধামতো । আনান কমিশন সুপারিশ করছে, ১৯৮২ সালের আইনটিকে আবার যাচাই বাছাই করতে হবে। এই যাচাই-বাছাইয়ে “নানা ধরনের নাগরিকত্বের’ বিষয়টি বাতিল করতে হবে। আন্তর্জাতিক আইন বলছে, কাউকে রাষট্রবিহীন রাখা যাবে না। নতুন আইনে যারা স্থায়ীভাবে দেশে অবস্থান করছেন তাদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারি নীতির কারণে যে সব ফেলেছেন তাদের নাগরিকত্বের বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করতে হবে । নাগরিকতৃ সমস্যার সমাধান করতে হবে দ্রুত, স্বচ্ছতার সঙ্গে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে রাখাইন ও মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে । নাগরিকতৃ বিষয়টি নিষ্পত্তি করতে যথাসম্ভব জটিলতা কমিয়ে। কাউকে নাগরিকত্ব না দিলে তার কারণও স্পষ্ট করে বলতে হবে। নাগরিকতৃ না নিয়েও যারা দেশটিতে অবস্থান করবেন তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে । নাগরিকতৃ নিয়ে কোনো ধরনের অভিযোগ-আপত্তি দেখা দিলে তা নিষ্পত্তি করতে হবে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে । মানবাধিকার বিষয়ে আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে ৬টি সুপারিশে । এতে বলা হয়েছে, রাখাইন রাজ্যে ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের স্বাধীনভাবে চলাচলের বিষয়টি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে সব পক্ষপাতিত্ব পরিহার করে। ভয়ের রাজ্য রাখাইন £ নিরাপত্তা সঙ্কট রাখাইন রাজ্যকে দৃশ্যত একটি ভয়ের রাজ্যে পরিণত করেছে । ২০১২ সালের সহিংসতার ঘটনার পর মুসলমানদের যেমন বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়, তেমনি রাখাইন সম্প্রদায়ের মধ্যে ভয় যে, তারা একদিন মুসলমানদের চাইতে সংখ্যালঘু হয়ে যাবে । এই পরিস্থিতির দ্রুত অবসান না হলে দুই গোষ্ঠীই চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে । কমিশন মনে এই নিরাপত্তা সঙ্কট দূর করতে সেনা অভিযানই একমাত্র সমাধান নয়, বরং অতিমাত্রার সেনা অভিযান পরিস্থিতি আরও জটিল করে তুলবে । মানুষের স্বাভাবিক অধিকার যদি নিশ্চিত করা না যায় তা আরও জটিলতার সৃষ্টি করবে এবং তা উগ্রবাদী শক্তি বৃদ্ধিতেই সহায়তা করবে। পৃথকভাবে চিহ্নিত করা হলেও কমিশন বলছে, এই তিনটি সমস্যাই আন্তঃসম্পর্কযুক্ত। কমিশন জোর দিয়েই বলছে, আর্থিক ও কারিগরি সীমাবদ্ধতা এবং মিয়ানমারের জনগোষ্ঠীর কিছু অংশের বিরোধিতা থাকলেও দেশেটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে রাখাইন অঞ্চলের ভবিষ্যত অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপদ ও নিরাপত্তা, সকল জাতি গোষ্ঠীর অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে দৃঢ় হাতেই। এ অঞ্চলে রাখাইন ও মুসলিম জনগোষ্ঠী একত্রে বাস করবে এ কথা বলাই যথেষ্ট নয়, বরং ৫৭৩ বিচ্ছিন্নতা নয়, অন্তর্ভুক্তির দর্শন নিয়ে তারা কিভাবে পরস্পর মিলিত জীবনযাপন করবে নিশ্চিত করতে হবে সে বিষয়টিই। আনান কমিশন রাখাইন রাজ্যে ঠিকানাবিহীন মানুষের ঠিকানা নিশ্চিত করা, মানবিক সাহায্যের পথ প্রশস্ত করা, গণমাধ্যমের প্রবেশ অবাধ করা, রাখাইনবাসীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ, সম্প্রদায়ভিত্তিক প্রতিনিধিতৃমূলক তৃ অংশাদারিতৃ নিশ্চিত করা, আন্তঃসম্প্রদায় সম্প্রীতি স্থাপন, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করেছে। আনান কমিশনের রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে ৪ বাংলাদেশের সঙ্গে সীমান্ত ইস্যু এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছে আনান কমিশন। কমিশন বলছে রাখাইন রাজ্যের সমস্যা নিষ্পত্তির জন্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আন্তরিক উদ্যোগের কোনো বিকল্প নেই । মাদক নিয়ন্ত্রণের জন্য যৌথ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার ওপরও জোর দিয়েছে কমিশন। আনান কমিশনের ৭৮ নম্বর সুপারিশে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, কমিশনের অন্তর্বতী সুপারিশের অনুসরণে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন করার যে আগ্রহ প্রকাশ করেছে তাকে কমিশন স্বাগত জানায়। ৭৯ নম্বর সুপারিশে বলা হয়েছে, আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার শরণার্থী প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করবে। ৮০ নম্বর সুপারিশে বলা হচ্ছে, প্রত্যাবাসনের পর সকল শরণার্থীকে নিরাপত্তা দেয়ার পাশাপাশি যাদের ঘরবাড়ী ধ্বংস হয়েছে তাদের বসতভিটা গড়ে তোলার দায়িত্বও নেবে মিয়ানমার সরকার । ৮১ নম্বর সুপারিশে জোর দেয়া হয়েছে যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনার ওপর, সবাই স্মরণ করতে পারেন এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাবও রয়েছে টেবিলে । কমিশন মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর সুপারিশও করেছে। রোহিঙ্গা সমস্যার আপাত সমাধান সুত্র আনান কমিশনের রিপোর্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই ৷ মিয়ানমার তার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেবে তাতেও কারও কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু কিছু দুর্বৃত্তকে দমনের জন্য একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করা হবে এটি আইন, মানবিকতা এবং আন্তর্জাতিক বিধি কখনই সমর্থন করে না। লাখ লাখ অসহায় শরণার্থীকে আশ্রয় দিয়ে উদার মানবিক বাংলাদেশকে গোটা বিশ্ব যেভাবে প্রশংসা করেছে, সেই আন্তর্জাতিক সমাজকেই এগিয়ে আসতে হবে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সমস্যার মুলোৎপাটনের যাত্রা শুরু করার জন্য। বাংলাদেশ তার কাজটুকু করেছে এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তাদের কাজ করার। জনকণ্ঠ, ১৫-১৬ সেপ্টেম্বর ২০১৭ ৫৭৪
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।