সমাধানের জন্য সুদূরপ্রসারী সুপারিশমালাও তুলে ধরে। কমিশন মনে করে এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের মূল দায়টি হচ্ছে : মিয়ানমারের কেন্দ্রীয় ও রাখাইন রাজ্য সরকার, জাতীয় ও রাজ্য পার্লামেন্ট, ধর্মীয় ও কমিডিনিটি নেতারা সর্বোপরি রাখাইন রাজ্যের জনগণের । কমিশন প্রস্তাব করে : এ জন্য কেন্দ্রীয় সরকার যেন এমন একটি পদ্ধতি বের করে যাতে ধারাবাহিকভাবে এই সুপারিশমালা বাস্তবায়নের পথটি সুগম হয়। কমিশন নিজেও এ বাস্তবতা উপলব্ধি করেছে যে, এই সুপারিশমালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে জন্য কমিশন মিয়ানমারের কমান্ডার-ইন-চীফ, সিনিয়র জেনারেল মিন অং হলেইঙ্গ এবং সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করে। কমিশনের ভাষ্যে নেপথ্য চিত্র ৪ রাখাইন সমস্যা নিয়ে বিভ্রান্তির অন্ত নেই। এই বিভ্রান্তির কিছুটা অজ্ঞতাপ্রসূত, বেশিরভাগই পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। আনান ১৪৩০ সালে, তখন এর রাজধানী ছিল মারুক ইউতে এবং বাংলার সুলতানদের সঙ্গে এই রাজ্যের চমৎকার ব্যবসায়িক সম্পর্ক ছিল। ১৭৮৪-৮৫ সালে সেখানে বার্মার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৮২৪-১৮২৬ ব্রিটিশ-বার্মিজ যুদ্ধের সময় রাখাইন চলে যায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে । বার্মিজ নিয়ন্ত্রণের আগে থেকেই রাখাইনে মুসলমানরা বসবাস করত, কিন্তু পরবর্তী সময়ে তাদের সংখ্যা বৃদ্ধি পায়। এই গবেষণায় যে সত্যটি প্রতিষ্ঠিত হয় £ রাখাইনে মুসলমানদের বসবাস ১৯৮৪ সালেরও আগে থেকে এবং বার্মিজরা সেখানে আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে থেকেই। ব্রিটিশ রাজত্বকালে তারা কৃষিকাজ, বিশেষত ধানচাষের দিকে নজর দেয়। সে জন্য প্রচুর শ্রমশক্তির প্রয়োজন হলে বেঙ্গল থেকে বহু শ্রমিক সেখানে কাজ করতে যায়। তবে বেশিরভাগই যায় মৌসুমী কাজ করতে, অনেকে আবার স্থায়ী বসতিও গড়ে সেখানে । ১৮৮০ থেকে ১৯৩০ পর্যন্ত সময়কালে রাখাইনে মুসলিম জনসংখ্যা দ্বিগুণ হয়ে দাড়ায় । তবে এ নিয়ে রাখাইন এবং মুসলিমদের মধ্যে কোনো বৈরিতা ছিল না। মূলত উনিশ শতক থেকে মুসলিম-বৌদ্ধ ছন্দ শুরু হয়। ১৯৪২-৪৩ সালে বিটিশ-জাপান যুদ্ধে দুই সম্প্রদায়ই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । নতুন করে দ্বন্দ শুরু হয় ২০১২ সাল থেকে। এর নেপথ্যে উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীদের ইন্ধন আছে বলে দাবি বিভিন্ন মহলের। তিন প্রধান সঙ্কট ৪ কমিশন প্রাথমিকভাবে রাখাইন রাজ্যের তিনটি সঙ্কট চিহ্নিত করে। এই তিন সঙ্কট হলো ৪ উন্নয়ন সঙ্কট, মানবাধিকার সঙ্কট এবং নিরাপত্তা সঙ্কট । এসব খাতের মূল সমস্যাগুলো চিহ্নিত করে ৮৮টি সুপারিশ করেছে আনান কমিশন । পিছিয়ে পড়া রাখাইন ৪ উন্নয়ন সঙ্কট বিশ্লেষণ করে দেখা যায়, রাখাইন রাজ্য সার্বিকভাবে দেশের অন্য অংশের চাইতে সকল অর্থেই পিছিয়ে আছে। মিয়ানমারে সামগ্রিকভাবে দরিদ্রের হার যখন ৩৭.৫৪ শতাংশ. তখন রাখাইনে দরিদ্রের হার প্রায় ৭৮ শতাংশ। উত্তর রাখাইনে ৬০ ভাগ পরিবার গৃহহীন । তবে রাখাইন রাজ্য ঘিরে ৫৭১ রয়েছে ভারত ও চীনের বিশাল প্রকল্প । যেমন, ভারত-মিয়ানমার যৌথ উদ্যোগে কালাদান মালটি-মডেল ট্রান্সপোর্ট ট্রানজিট প্রকল্প ভারতের মিজোরামকে চীন ও রাখাইন হয়ে বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ করবে৷ এই প্রকল্পের অন্যান্য অংশজুড়ে রয়েছে ভারতের বাজার সম্প্রসারণের ৷ অন্যদিকে রাখাইন থেকে গ্যাস পাইপলাইন যাবে চীনের ইউনানে। এছাড়া স্পেশাল ইকোনমিক জোন এবং ডিপ সি পোর্টেও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন। সাম্প্রদায়িক সংঘাত, জাতিগত বৈরিতা, ভূমি সমস্যা এবং শ্রমশক্তির একটা বড় অংশ অন্যান্য রাজ্যে চলে যাওয়ায় রাখাইন রাজ্যের উন্নয়নে কখনই চাঙ্গাভাব আসেনি । বিশেষত মুসলিম জনগোষ্ঠীর ওপর নানা বিধিনিষেধ রাজ্যের অগ্রযাত্রায় তাদের ভূমিকার পথও সঙ্কুচিত করেছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন রাজ্যে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হয়নি স্থানীয়ভিত্তিক জাতিগত বৈরিতা, সহিংসতা ও বিচ্ছিন্নতার জন্য। ফলে কিয়কপিউতে তেল-গ্যাসভিত্তিক বিনিয়োগও তেমন কর্মসংস্থান তৈরি করতে পারেনি । অন্যদিকে কেন্দ্র সরকারের নানা সিদ্ধান্ত রাখাইন ও মুসলিম জনগোষ্ঠীকে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবেই ঠেলে দিয়েছে। এই খাতে সঙ্কট উত্তরণের জন্য আনান কমিশনের মোট ১০টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমি সমস্যার সমাধান, শ্রমবাজার মূল্যায়ন, নারী শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা । রাক্ট্রহীন জনগোষ্ঠী £ মানবাধিকার সঙ্কট বিশ্লেষণে দেখা যায়, রাখাইন রাজ্যে দৃশ্যত সব সম্প্রদায়ই কোনো না কোনোভাবে সহিংসতা ও নিপীড়নের শিকার । বিশেষত মুসলিম জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত নিপীড়ন তাদের জীবনকে শুধু দুর্বিষহই করে তোলেনি বরং তাদের “রাষ্ট্রহীন” এক জনগোষ্ঠীতে রূপান্তরিত করেছে । কমিশন বলছে, বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর ১০ ভাগেরই বাস মিয়ানমারে এবং রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠী হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় একক রাষ্ট্রহীন জনগোষ্ঠী । এই জনগোষ্ঠীকে এমন কিছু নিষেধাজ্ঞার মধ্যে জীবনযাপন করতে হয় যা দৃশ্যত তাদের সকল মানবাধিকার থেকে বঞ্চিত করে। মুসলিম সম্প্রদায়ের প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য অভ্যন্তরীণভাবে ঠিকানাহীনদের ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মুসলিম সম্প্রদায়কে সব রাজনৈতিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। নাগরিকতৃ সমস্যা ৪ মানবাধিকার সঙ্কট বিশ্লেষণ করে প্রধানতম সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে নাগরিকতৃকে । কমিশন বলছে, ৩৫ বছরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিকত্বের বিষয়টিকে একটি জটিল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ২০০৮ সালের সংবিধানকে কমিশন বলছে, আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রহণযোগ্য । বস্তুত এই নাগরিকত্ব সমস্যাই রাখাইন রাজ্যে উত্তেজনা ও সহিংসতার মূল কারণ । বার্ম//মিয়ানমারের স্বাধীনতার পর থকে দশকের পর দশকজুড়ে রাখাইন রাজ্যের মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৬২ সালের সেনা অভ্যুত্থানের আগেও রাখাইনের মুসলিম জনগোষ্ঠী অনেক মর্যাদা ও অধিকার নিয়েই বসবাস করতেন। ১৯৭৮ এবং ১৯৯১ সালে সেনা সরকারই ২ লাখেরও বেশি ৫৭২
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।