শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সমস্যার গভীরতার এই পর্যায়ে এসেও যেহেতে সমাধান খুঁজতেই হবে; সেহেতু মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আপাতত; জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃতে গঠিত কমিশনের রিপোর্ট ও তাদের ৮৮ দফা সুপারিশকেই সমাধান সূত্র বলে মানছেন সবাই । ইতিবাচক দিকটি হলো: এই কমিশন বা সুপারিশগ্তলো কোনো চাপিয়ে দেয়া বিষয় নয়। আর সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকার যে আগ্রহ দেখিয়েছে তাতেও কোনো আন্তর্জাতিক চাপ ছিল না। কফি আনান কমিশন কিভাবে হলো £ ২০১৬ সালের ৫ সেপ্টেম্বরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির আনুষ্ঠানিক অনুরোধে কফি আনান ফাউন্ডেশন এবং সুচির দফতর যৌথভাবে রাখাইন রাজ্যের জন্য উপদেষ্টা কমিশন নামে এই কমিশন গঠন করে। নয় সদস্যের এই কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত পালন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, অপর আট সদস্যের মধ্যে ৬ জন মিয়ানমারের; নাগরিক বাকি দু'জন আন্তর্জাতিক সদস্য । এটিই কফি আনান কমিশন নামে পরিচিত লাভ করে । কেন এই কমিশন ৪ কমিশনের কার্যপরিধি সম্পর্কে বলা হয়, তারা রাখাইন রাজ্যের সব সম্প্রদায়ের বর্তমান অবস্থান বিশ্লেষণ করবে এবং সেখানে যে সহিংসতা হচ্ছে, মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে ও সম্প্রীতি নষ্ট হচ্ছে তার কারণ অনুসন্ধান করবে, পাশাপাশি কমিশন এই অঞ্চলের অনুন্নয়ন ও পিছিয়ে পড়ার কারণগুলো চিহ্নিত করবে। এই কাজ সম্পাদনের জন্য কমিশনকে সময় বেঁধে দেওয়া হয় এক বছর । কমিশন কিভাবে কাজ করেছে ঃ এই দায়িতৃ পালন করার জন্য কমিশন বড় দাগে তাদের কাজের পাচটি ক্ষেত্র নির্ধারণ করে। এগুলো হচ্ছে সংঘাত নিরসন, মানবিক সাহায্য, পুনরেকত্রীকরণ, প্রতিষ্ঠান গড়ে তোলা এবং উন্নয়ন । অং সান সুচির অনুরোধে কমিশন রিপোর্টে ‘রোহিঙ্গা’ বা ‘বাঙালি’ পরিচিতিটি ব্যবহার করেনি, রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলা হয়েছে ‘মুসলিম’ বা “রাখাইনের মুসলিম জনগোষ্ঠী ।' ‘কামান’ বলে যে মুসলিম জনগোষ্ঠীকে মিয়ানমারে চিহ্নিত এই রিপোর্টে তাদের কথা বলা হয়নি। প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি সংগঠন, গ্রামের সমাজপতি, বেসরকারি খাতের প্রতিনিধি, বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া জনগোষ্ঠীর প্রতিনিধি, রাজ্যেও প্রধান দুই সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র ধর্মীয় ও জাতিগোষ্ঠীর (কামান, চীনা, হিন্দু এবং গ্রো) প্রতিনিধিদের সঙ্গে অং সান সুচি, সেনাবাহিনী প্রধান এবং রাখাইন রাজ্যে শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় করেন । মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও তার প্রভাব পড়েছে আঞ্চলিক পর্যায়ে । সে কারণে আনান কমিশন সমস্যার গভীরতা বোঝার জন্য এই সমস্যার সঙ্গে অনাকাজিক্ষতভাবে জড়িয়ে পড়া দেশগুলোর সঙ্গেও মতবিনিময় করে। বাংলাদেশ সফরকালে কমিশন সদস্যরা কক্সবাজোরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং ঢাকায় উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ব্যাংককে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫৬৯ বৈঠক ছাড়াও কমিশন চেয়ারম্যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কমিশনের সদস্যরা ভারত, চীন এবং মালয়েশিয়ার প্রতিনিধি ছাড়াও জাতিসংঘ কর্মকর্তা, মিয়ানমারভিত্তিক নানা আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠী, এনজিও, আঞ্চলিক সংস্থা এবং নিরপেক্ষ বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময় করেন। কমিশন মিয়ানমার ও রাখাইনের বিভিন্ন অঞ্চল ছাড়াও ঢাকা, কক্সবাজার, ব্যাংকক, জেনেভায় ১৫৫টি বৈঠক করেন এবং বিভিন্ন পদমর্যাদার প্রায় ১১০০ জনের সঙ্গে মতবিনিময় করেন । শুরু থেকেই নানামুখী জটিলতা ৪ একটি শুভ ইচ্ছা থেকে এই কমিশন গঠন করা হলেও শুরু থেকেই এই কমিশনকে নানা চড়াই-উত্রাই পথ পাড়ি দিতে হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সনের আগস্ট পর্যন্ত কমিশনের কার্যকালে মাঝে মধ্যেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। রাখাইনে যেমন নানা সহিংস ঘটনা ঘটেছে পাশাপাশি কমিশনের কাজে বিষ্ন সৃষ্টির জন্য নানা প্রকাশ্য তৎপরতাও চালানো হয়েছে। কমিশন কাজ শুরুর সময়েই মিয়ানমার পার্লামেন্টে এই কমিশন নিষ্ক্রিয় করার জন্য প্রস্তাব আনা হয়। ওই প্রস্তাবটির পক্ষে অবস্থান নেয় আরাকান ন্যাশনাল পার্টি, সেনা সমর্থিত বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি গ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডি) এবং পার্লামেন্টে সেনাবাহিনী থেকে মনোনীত ১১০ জন সদস্য। দেখা যাচ্ছে বেসামরিক নেতা অং সান সুচি এই কমিশন গঠনের উদ্যোগ নিলেও শুরু থেকেই মিয়ানমারের সেনাবাহিনী, সেনা সমর্থিত রাজনৈতিক দল এবং উগ্র ধর্মীয় জাতীয়তাবাদী গোষ্ঠী এর বিরুদ্ধে অবস্থান নেয়। সুচির দলের দৃঢ় অবস্থানের কারণে কমিশন নিক্রিয় করার এই প্রস্তাবটি জাতীয় পার্লামেন্টে পাস হয়নি কিন্তু এরপর রাখাইন রাজ্য পার্লামেন্টে প্রায় একই ধরনের একটি প্রস্তাব পাস হয়, ফলে রাখাইন রাজ্য পর্যায়ে কেউ কেউ আনুষ্ঠানিকভাবেই এই কমিশনকে বয়কট করে । অন্যদিকে কমিশন গঠনের মাত্র এক মাসের মধ্যে ২০১৬ সালে অক্টোবর মাসে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলা পরিস্থিতিকে জটিল করে তোলে । এত ঝুট ঝামেলা অতিক্রম করে প্রায় এক বছর ধরে কাজ করে এই কমিশন । অন্তর্বর্তী রিপোর্ট ও মিয়ানমারের আগ্রহ ৪ ২০১৭ সালের ১৬ মার্চ কমিশন অন্তর্বর্তী রিপোর্ট ও সুপারিশমালা হস্তান্তর করে। মিয়ানমার সরকার এই সুপারিশগুলো জনসনুখে প্রকাশ করে এবং এর বেশিরভাগ বাস্তবায়নেই তাদের আগ্রহের কথা জানায় । সে সময়ই মিয়ানমার সরকার ঘোষণা দেয় যেহেতু রাখাইন রাজ্যের সমস্যার জন্য বাংলাদেশে অনেক শরণার্থী ডুকে পড়েছে সে জন্য সমস্যা সমাধানে একটি যৌথ কমিশন গঠন করা হবে এবং যৌথ সীমান্ত ব্যবস্থাপনার কথা তখন মিয়ানমারের পক্ষ থেকেই বলা হয়। ধরে কমিশনের চেয়ারম্যান তার সূচনা বক্তব্যে লিখেছেন : অং সান সুচি তাদের একটি জোরালো সুপারিশ দেওয়ার কথা বলেন; সে জন্য নানা জটিলতার মধ্যেও কমিশন সাহসিকতার সঙ্গে সেই কাজটি করে। কমিশন কঠোর নিরপেক্ষতার মধ্য দিয়ে একদিকে যেমন রাখাইন রাজ্যের জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে তেমনি এর ৫৭০

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।