শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

করেছিল যে, উদ্বান্ত জীবন থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ তাদের জন্য লৌকিকভাবে খোলা নেই। পাকিস্তান যুগে রোহিঙ্গাদের নেতা ছিলেন কাশেম রাজা । মুসলিম মুজাহিদ বাহিনী গড়ে তুলেছিলেন পাকিস্তানী সামরিক জান্তা শাসক আইউব খানের সহায়তায়। দু'একবার হামলা চালিয়েও কোনো ধরনের সুবিধে করতে না পেয়ে কাশেম রাজা পাকিস্তান চলে আসেন । তিনি তার অনুগতদের প্রশিক্ষণের ব্যবস্থা করতেন পাকিস্তানি সামরিক বাহিনীর সহায়তায় কিন্তু পাকিস্তান তার বন্ধু চীনের চাপে এই অবস্থান থেকে সরে যায়। এমনকি কাশেম রাজাকে আটক করে কারাররুদ্ধ করা হয়৷ তার অবর্তমানে আর কোনো নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি এবং তা অদ্যাবধিও নয়। ২০০৬ সাল থেকে রাখাইনে অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়তে থাকে । বর্তমান মহাজোট সরকারের আমলেও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। ২০০৮ সাল থেকে অদ্যাবধি সেই ধারা অব্যাহত রয়েছে । তবে এবার ব্যাপক মাত্রায় শরণার্থী এসেছে। এদের আগমন দেশকে বিপর্যস্ত করে তুলছে। এবার তিন লাখ উদ্বান্তর অনুপ্রবেশ ভাবিয়ে তুলছে বিশ্ববাসীকে কিন্তু উল্লসিত করছে বিএনপি ও জামায়াতকে । রোহিঙ্গা ইস্যুতে তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে। তাতে কেউ বাধা দেয়নি। দেয়ার কথাও নয়। একই ইস্যুতে সভা, সমাবেশ, মিছিল করার সুযোগও এসে গেছে। যা তাদের নির্বাচনী প্রচারণার কাজটুকু এগিয়ে নেয়ার পথ করে দিচ্ছে এটা হতেই পারে। যা কোনো দোষেরও নয়। মানবতার ডাকে সাড়া দেয়া রাজনৈতিক দলের কর্তব্য কিন্তু রোহিঙ্গাদের কেন্দ্র করে এক ধরনের “ধর্মীয় জিগির' চালানোর চেষ্টাও চলছে। রোহিঙ্গারা মুসলমান, তাই তাদের নিধন করা হচ্ছে বলে জজবা তোলা হচ্ছে, কিন্তু আগত অনুপ্রবেশকারীদের মধ্যে হিন্দু সম্প্রদায়ও রয়েছে। শ্ীস্টানও থাকতে পারে এদের মধ্যে । সুতরাং ধারণা করা যায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে ‘রোহিঙ্গা’ খেদাও এবং গণহত্যা চালানো হচ্ছে। এই মুসলমানদের ধোয়া তুলে বিএনপি ফায়দা নিতে চাচ্ছে। তাদের সহায়তাকারী ধর্ম ব্যবসায়ী দলগুলো মাঠে নেমেছে ইতোমধ্যে । সমাবেশ ও মিছিল করছে। যাতে ধর্মীয় উস্কানির ভাষাও উচ্চারিত হচ্ছে। এমনকি আরাকান দখলের হুমকিও দিচ্ছে। তলে তলে এরা যে সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদদ দিতে পারে তাদের ভাষা তাই প্রমাণ করে। তারা দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়ে চাঙ্গা হয়ে উঠতে চাচ্ছে। এমনকি আইএসের প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশে এরা সম্ভবত পিছপা হবে না। তারা ক্রমশ দলে ভারি হয়ে উঠতে পারে ধর্মের দিচ্ছে । দলে দলে লোক যাতে এগিয়ে আসে সেই আহ্বান জানাচ্ছে। সিরিয়ায় আইএস যা করেছে, এখানে তারা তা করার সুযোগ হয়তো পাবে না কিন্তু ইসলাম রক্ষার জন্য নারী- পুররুষদের এগিয়ে আসার নামে আইএস চেতনাকে সম্প্রসারিত করতে পারে । যা বিপজ্জনক এবং অবশ্যই ভয়াবহ । রোহিঙ্গা ইস্যুতে সামাজিক মাধ্যমে যেসব বক্তব্য আসছে তাতে স্পষ্ট হচ্ছে কে কোন পন্থী । জামায়াত-শিবির ও বিএনপির লোকজনের ভাষা অতীব উগ্ন। আবার সরকারী দলের মধ্যে অনুপ্রবেশকারী জামায়াত-শিবিরপন্থীদের মনোভাবও ৫৬৭ স্পষ্ট হচ্ছে। ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা ফেসবুকে লিখেছেন, রোহিঙ্গা মুসলিমদের এ দেশের নাগরিক হিসেবে গ্রহণ করে বাংলাদেশের বৌদ্ধদের রাখাইনে পাঠিয়ে দিতে । তার বক্তব্য সমর্থন করেছেন এমন ব্যক্তিদের মধ্যে সংগঠনের আরও কেন্দ্রীয় নেতা রয়েছেন। ছাত্রলীগে যে শিবিরের অনুপ্রবেশ ঘটেছে বলে যে প্রচার রয়েছে এসব স্ট্যাটাস তা স্পষ্ট করে যে, বিষয়টি অসত্য নয় । মিয়ানমারের বিররুদ্ধে যুদ্ধ করার জন্য ফেসবুকে এ্যাকাউন্ট খোলা হয়েছে। এসবই জঙ্গিবাদের বিকাশ ও বিস্তারের সহায়ক। রোহিঙ্গা এনজিও ক্যাম্পপ্তলোতে যাতায়াত করছে। তাদের উদ্দেশ্য মহৎ বলে মনে হলেও আসলে তা ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ । রোহিঙ্গাদের নিয়ে নানা সিন্ডিকেট গড়ে উঠছে। এদের অনেকে পাচার হয়ে যাবে অতীতের মতোই বিভিন্ন দেশে । আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ইস্যুকে জটিল করে তোলার মধ্যে এক ধরনের ফায়দা অর্জনের অপচেষ্টাও রয়েছে । সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বিএনপি-জামায়াতের সহযোগিতায় দেশে অরাজক অবস্থা তৈরি করে অস্থিতিশীলতা বাড়াতে চাইবে । পেট্রোল বোমাকে এখন জঙ্গিতে পরিণত করার এই মোক্ষম সুযোগ হাতছাড়া করবে না তারা । জেএমবি, নতুন জেএমবি, হিযবুত তাহরীরসহ জঙ্গি সংগঠনগুলো অসহায়, দরিদ্র, অশিক্ষিত রোহিঙ্গাদের দলে ভেড়াতে সক্রিয় হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সরকারকে সার্বিক যেতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষকেও এ ক্ষেত্রে সংগঠিত করতে হবে। এইকালে জামায়াত-বিএনপির হাওয়া বদলের পৌষমাসের অশুভ কর্মকান্ড বিষয়ে দেশ ও জাতির জন্য সতর্ক থাকার কোনো বিকল্প নেই। জনকণ্ঠ, ১১ সেপ্টেম্বর ২০১৭ ৫. রোহিঙ্গা ॥ কী বলছে আনান কমিশন! মনজুরুল আহসান বুলবুল” সমস্যাটি পুরনো । ইতিবাচক অগ্রগতিটি হলো; যারা সমস্যাটি সৃষ্টি করেছেন তারা সমস্যার গভীরতাটি বুঝতে পেরেছেন এবং সমাধানের জন্য নিজেরাই উদ্যোগী হয়েছেন । এ পর্যন্ত এসে সমাপনী মন্তব্যটি করা গেলে খুবই ভাল হতো কিন্ত নাফ নদে অনেক জল শুধু গড়ায়নি, হায়েনাদের ছোবলে সেই জল রক্তবর্ণ হয়েছে, মাছ নয় ভেসে উঠছে মৃত রোহিঙ্গাদের লাশ; ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত না হয়েও সমস্যার ভারে জবুথবু বাংলাদেশ ৷ যে পর্যায়ে এসে এই লেখা সেই পর্যায়ে সমস্যার সমাধান সূত্রের সঙ্গে যুক্ত করতে হচ্ছে নতুন দাবি : রাখাইন রাজ্যে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে । * এডিটর ইন চিফ, টিভি টুডে ও সাবেক সভাপতি, বিএফইউজে ৫৬৮

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।