৪. রোহিঙ্গাদের সর্বনাশ জামায়াত বিএনপির পৌষ মাস জাফর ওয়াজেদ* বাংলাদেশে । বর্মী বাহিনীর অমানবিকতার এক চূড়ান্ত নিদর্শন এ রোহিঙ্গারা । তাদের দেশ ছেড়ে উদ্বান্ততে পরিণত হওয়া কারও কারও পালে হাওয়া লাগিয়েছে। বিশেষ করে জামায়াত-শিবির এবং তাদের ঘনিষ্ঠ মিত্র বিএনপি যেন প্রাণ ফিরে পেয়েছে। আত্মগোপনে থাকা জামায়াত-শিবিররা সক্রিয় হয়ে ওঠেছে। বিএনপির প্রাণেও যেন জোয়ার জেগেছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো ধরনের নোংরা রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ তথা সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তার মতে, রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতির নোংরা খেলায় মেতে ওঠেছে । অবশ্য এই ওঠা তাদের জন্য স্বাভাবিক । তাই বিরত থাকার এই আহ্বানে বিএনপি যে থেমে যাবে না তা স্পষ্ট। কারণ বিএনপি একটি মোক্ষম ইস্যু হাতে পেয়েছে। পেট্রোলবোমা মেরে অসাধ্য সাধন করতে না পারার ব্যর্থতা থেকে হতাশায় নিমজ্জিত হয়ে খাবি খেতে খেতে ডুবে যাওয়ার উপক্রম; তখন তাকে তীরে উঠে শ্বাস-প্রশ্বাস নেওয়ার পথ করে দিয়েছে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যু । ষড়যন্ত্র যেহেতু বিএনপির মজ্জাগত রাজনৈতিক চর্চা, যার বিস্তার ক্ষমতায় আসীন হতে সহায়তাও করেছে। তাই সেই পথ থেকে বিচ্যুত হওয়ার কোন লক্ষণ দলটির মধ্যে কস্মিনকালে গড়ে উঠেনি, উঠবেও না। আর রোহিঙ্গাদের উদ্বান্ত হয়ে এ দেশে আসা শুরু হয় ক্ষমতা দখলদার ও রাজাকার পুনর্বাসনকারী সাময়িক জান্তা শাসক জিয়ার আমলে ১৯৭৮ সালে । সৌদিসহ বিদেশি সাহায্য-সহায়তা মিলবে বিপুল পরিমাণে- সেই আশাবাদ থেকে জিয়া সীমান্ত খুলে দিয়েছিলেন । রোহিঙ্গারা কক্সবাজারের বন ও পাহাড় কেটে বসত গড়ে তোলে সৌদি অর্থ সহায়তায় । জিয়া রোহিঙ্গাদের প্রশিক্ষণের উদ্যোগও নেন। গড়ে উঠে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন । তারা অস্ত্র সহায়তাও পায় কিন্তু আরাকানের স্বাধীনতার জন্য তারা সামান্য অভিযানও চালায়নি। খালেদা জিয়া ক্ষমতা গ্রহণের পরপরই আবার সীমান্ত অবাধ করে দেয়া হয় ১৯৯২ ও ২০০৪ সালে। তখন লাখে লাখে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিএনপি-জামায়াত সরকার অনুপ্রবেশ ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি। সে সুযোগে মিয়ানমার কর্তৃপক্ষ কারণে বিষয়টি নিষ্পত্তিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগও করতে পারেনি । এর আগে শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে। তখন কয়েক হাজার * মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ৫৬৫ রোহিঙ্গাকে ফেরত নেয়া হয় । আর ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোটের অনাগ্রহের কারণে মিয়ানমার তাদের তালিকাভুক্ত নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে আবারও অস্বীকৃতি জানায়। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ ঘোষণা করে মিয়ানমার । জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনও চাইছিল প্রত্যাবাসন বন্ধ রাখার জন্য। শরণার্থী না থাকলে সংস্থাটিকে যে ডালপালা গুটিয়ে নিতে হবে সেই শঙ্কায় তারা ফেরত পাঠাতে অনুৎসাহী ছিল। পরবর্তীকালে রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ে দেশে-বিদেশে । ফলে তাদের সম্পর্কে সর্বত্র নেতিবাচক ধারণা তৈরি হয়। এমনিতে তাদের শিক্ষা-দীক্ষা নেই বলে ভাল-মন্দ বোধে ঘাটতি রয়ে যায়। এরা ধর্মের ক্ষেত্রেও কট্টর ৷ সৌদি আরবের ওহাবী মতবাদের অনুসারী হয়ে আরাকানে তারা স্বতন্ত্র অবস্থান রাখতে সচেষ্ট ছিল। জনজীবনের মুলধারায় সংযুক্ত হতে পারেনি । প্রতিবেশি বৌদ্ধ এবং মগদের সঙ্গেও সুসম্পর্ক নেই। ফলে এরা প্রায় নিজেদের মধ্যেই সঙ্কুচিত রয়ে গেছে । এদের কোনো নেতা নেই বলে রাজনৈতিকভাবে কিছুই মোকাবেলা করতে পারছে না। শরণার্থী হিসেবে নিবন্ধিত বা নিবন্ধনহীন রোহিঙ্গারা জাতিসংঘের আর্থিক সহায়তা পেয়ে আসলেও সৌদি আরবও অর্থ পাঠাত। যা জামায়াতের মাধ্যমে বিতরণ হতো । এই সুবাদে জামায়াত সংযোগ গড়ে তোলে রোহিঙ্গাদের সঙ্গে । তাদের সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করে পাকিস্তানের আইএসআই । কিন্ত অলস রোহিঙ্গারা বিদ্রোহ বা যুদ্ধ করার মতো দৈহিক শক্তিমত্তা ধারণ করে না বলেই কোনো অভিযান চালাতে পারেনি । বিএনপির ছত্রছায়ায় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের নেতারা চট্টগ্রামে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। তারা ব্যবসা-বাণিজ্যও শুরু করে। কিন্তু আরাকানীদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশ্ব জনমত গড়ে তুলতে পারেনি আদালতেও অভিযোগ করতে পারেনি । মূলত রোহিঙ্গাদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ব্যক্তি কখনই গড়ে ওঠেনি তাদের মধ্য থেকে । বিএনপি তখন ক্ষমতায় । একানব্বই সালের মাঝামাঝি সময়ে ঢাকা থেকে ফোন করেন শ্রদ্ধেয় সাংবাদিক আতাউস সামাদ । জানালেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের প্রতিনিধি শ্রীলঙ্কার বংশোভূত আরাপান আররুলাই চট্টগ্রামে যাচ্ছেন, তাকে সহযোগিতা যেন করি। আমি তখন দৈনিক সংবাদের চট্টগ্রাম ব্যুরো চীফ । নিউজ কভার করতে সাতাশি সালের বিশ জুলাই চট্টগ্রাম যাই এবং সেখানেই রয়ে যাই। বিবিসি সাংবাদিক রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন । রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের তৎকালীন সভাপতি সংবাদ অফিসে বসে বিবিসিকে যে সাক্ষাতকার প্রদান করেন, তাতে বলেছিলেন, রোহিঙ্গাদের মধ্যে সেই মনোবল নেই, যা থাকলে প্রতিরোধ গড়া যায়। এমনিতে তারা দেশে দুস্থ ও গরিবী হালে বসবাস করত । শরণার্থী জীবনে আরও অসহায় হয়ে পড়েছে। সুতরাং সংগঠিত শক্তি গড়ে তোলা কঠিন বলেই অর্থ ও অস্ত্র বল থাকা সত্তেও মিয়ানমারের জান্তা শাসকের বিররুদ্ধে প্রতিরোধ গড়া যাচ্ছে না। রোহিঙ্গারা কখনই লড়াকু জাতি ছিল না। বরং তারা চিরকালই নিপীড়িত, নির্যাতিত, অসহায় জাতি হিসেবে পৃথিবীতে টিকে আছে। রোহিঙ্গা নেতার সেদিনের ভাষ্য স্পষ্ট ৫৬৬
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।