হামলায় জাতিসংঘের হিসাবেই এক হাজারের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। প্রকৃত সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বেশি । এসব হত্যাকাণ্ড, নির্যাতন ও সহিংসতার মতোই ভয়াবহ আরেকটি দিক হচ্ছে, গোটা রাখাইন রাজ্য এখন বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন । সেখানে কী হচ্ছে, আমরা জানি না। জাতিসংঘ মানবাধিকার কমিশন বা বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে আমরা কিছু কিছু চিত্র পাচ্ছি কিন্তু সেগুলো কেবল লোকালয়ের বা আশপাশের । প্রত্যন্ত এলাকায়, পাহাড়ে বা জঙ্গলে কী হচ্ছে- আমরা জানি না। লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে যে ভীতিকর চিত্র বর্ণনা করছে, তাতে অনুমান করা কঠিন নয় যে, আরও মানুষ প্রাণভয়ে লুকিয়ে রয়েছে। দিনের পর দিন তাদের খাদ্য ও পানীয় সংকটে ভুগতে হচ্ছে। এবারের সহিংসতা শুররুর পরপরই রাখাইনে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সরিয়ে দিয়েছে। আমরা এখন যা পাচ্ছি, তা প্রাথমিক তথ্য নয়। পূর্ণাঙ্গ চিত্র তো নয়ই কিন্তু ইতিমধ্যে প্রাপ্ত তথ্যে ও চিত্রে এটাকে গণহত্যাই বলা যায় । একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে দাড়িয়ে এই গণহত্যা দেখা অত্যন্ত আতঙম্কজনক। এটা বিশ্বমানবতার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। মিয়ানমার সরকার ভেবেছে, তারা এটা করেও পার পেয়ে যাবে । দুঃখজনক হচ্ছে, এর আগে তারা বারবার পার পেয়েও গেছে। বাংলাদেশের দিক থেকে এই সংকট কেবল মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার বিষয় নয়। কারণ এটা আমাদের জন্য সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তার সমস্যা । রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে মিয়ানমারের বাইরে বাংলাদেশই সবচেয়ে বড় দুর্ভোগের শিকার । আগেই বলেছি, বাংলাদেশ এই সংকটের কারণে চার দশক ধরে ভুগছে বিশ্বের অন্যান্য অংশেও এভাবে শরণার্থী সংকট তৈরি হয় । কিন্তু মনে রাখতে হবে, সেখানে জনসংখ্যার তুলনায় ভূমি অনেক বেশি। বাংলাদেশ নিজেই তার জনসংখ্যা নিয়ে চাপের মুখে রয়েছে। আমরা সম্প্রতি জাতীয়ভাবে নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি; কিন্ত এখনও অনেক মানুষ দারিদ্যসীমার নিচে। এর ওপর আরও কয়েক লাখ বাড়তি মানুষের ভার নেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমি মনে করি, বাংলাদেশকে সবকিছুর আগে নিজের স্বার্থ দেখতে হবে । আমরা মানবিক হবো; কিন্তু সেটা নিজেদের বিপন্ন করে নয়, নিজেদের ক্ষতিগ্রস্ত করে নয়। যারা শরণার্থী বা উদ্বান্ত হিসেবে আসছে, তাদের আমরা সাময়িক আশ্রয় দিতে পারি কিন্ত এই ভার আমরা স্থায়ীভাবে গ্রহণ করতে পারব না। আমি মনে করি, যারাই সঙ্গে মিশে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশেও নিশ্চিত করেছে । আগে থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আছে; তাদেরও চিহ্নিত করে মূলধারা থেকে আলাদা করতে হবে । ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের বসতি স্থাপনের যে উদ্যোগ আমরা কিছুদিন আগে দেখেছি, আমি মনে করি সেটা যথার্থ । তবে মনে রাখতে হবে, ওই ব্যবস্থাও সাময়িক । আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজভূমে ফিরে যাওয়ার জন্য সর্বাত্মক কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা। প্রয়োজনে নিজের অর্থে হলেও রোহিঙ্গাদের ৫৬৩ রেজিস্ট্রেশন এবং অস্থায়ী বাসস্থান তৈরি করে দিতে হবে । তখন জাতিসংঘসহ অন্যান্য পক্ষও সহায়তা নিয়ে এগিয়ে আসবে বলে আমার ধারণা । এখন রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে থাকছে, তা কেবল আর্থ-সামাজিকভাবে আমাদের জন্য নেতিবাচক নয়, নিরাপত্তার দিক থেকেও বিপজ্জনক । ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে আমরা রিপোর্ট দেখছি, বিভিন্ন জঙ্গি ও উগ্রবাদী গোষ্ঠী তাদের দলে ভেড়াতে চাইছে। উদ্বান্ত বা শরণার্থীদের টিকে থাকার প্রয়োজনেও নানা রকম আপস করতে হয়। নিবন্ধনবিহীন রোহিঙ্গাদের ক্ষেত্রে সেই আশঙ্কা আরও বেশি । হাংরি ম্যান আর ত্যাংরি ম্যান । হতাশা থেকে তারা উগ্রবাদীদের সঙ্গে মিলে যেতে পারে। থাইল্যান্ডে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাওয়া উচিত। তাদের বোঝানো উচিত যে, বাংলাদেশ এই ভার একা বহন করতে পারবে না । আর রাখাইনে অস্থিতিশীলতা মানে, গোটা অঞ্চলের জন্য অস্থিতিশীলতা ৷ মিয়ানমারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা উচিত এবং কুটনৈতিকভবে দৃঢ় অবস্থান গ্রহণ করা উচিত । জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে । বাংলাদেশ একা মিয়ানমারের সঙ্গে বোঝাপড়া করতে পারবে না। অনেকে ওআইসির কথা বলছেন কিন্ত আমার এ ব্যাপারে খুব বেশি আস্থা নেই । খোদ মধ্যপ্রাচ্যেই সংকট মোকাবেলায় এই সংস্থা কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। মূল কথা হচ্ছে, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য খুবই বড় ও দীর্ঘমেয়াদি সংকট । এ ক্ষেত্রে আাডভেথ্তারিজমের সুযোগ নেই । অনেকে বলছেন, রাখাইন স্টেটে রোহিঙ্গাদের স্বায়ত্তশাসন নিয়ে বাংলাদেশের কথা বলা উচিত। আমি মনে করি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার । বাংলাদেশকে শুধু নিশ্চিত করতে হবে, শরণার্থীর ঢেউ যেন আমাদের বইতে না হয়। এর আগে আফগান জিহাদে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক আযাডভেঞ্চারিস্ট তরুণ গেছে। এর ফলে জঙ্গিবাদ এ দেশে আমদানি হয়েছে। এই বিভ্রান্ত তররুণরাই কিন্ত পরে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে ওঠে। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা একসময় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ পেয়েছিল। সেটাও আমাদের আইন-শৃঙ্খলার জন্য ব্যুমেরাং হয়েছে। জঙ্গিদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের যোগসূত্র ও অস্ত্রের সংযোগ তৈরি হয়েছিল । রাখাইনে অসন্তোষের আগুনে ঘি ঢালার দায়িত্ব বাংলাদেশের নয়। রোহিঙ্গাদের নিবন্ধন ও নজরদারি নিশ্চিত করার পাশাপাশি ওই ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয়, সে ব্যাপারে কড়া নজরদারি রাখতে হবে। রাখাইনের বৌদ্ধ ও মুসলিম বা রাখাইন ও রোহিঙ্গা বিরোধের ধোয়া যেন আমাদের এখানেও ভেসে না আসে, তা নিশ্চিত করতে হবে । রোহিঙ্গা সংকট ইতিমধ্যেই আমাদের জন্য বড় বোঝা হয়ে দাড়িয়েছে; এই বোঝা আরও ভারি করা উচিত হবে না। সমকাল, ১১ সেপ্টেম্বর ২০১৭ ৫৬৪
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।