শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

দ্রুত প্রবৃদ্ধির ফলে জনশক্তি এবং ভোগ্যপণ্যের চাহিদাও এসব দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কম্বোডিয়া, ভিয়েতনাম এবং মিয়ানমারে কৃষি উপযোগী জমির তুলনায় জনসংখ্যা কম হওয়ায় এ দেশগুলোতে বিপুল জমি অনাবাদি পড়ে থাকে । ফলে ওইসব নিয়ে মাথা ঘামানোর? গত কয়েক মাসে রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি । তাদের মতে, রোহিঙ্গা ইস্যুটি অত্যন্ত জটিল। তাই এই ইস্যুতে ভারতের জড়ানোর ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত আর এমন নয় যে, ভারত মিয়ানমারের শাসকগোষ্ঠীর আচরণকে প্রভাবিত করার মতো সুবিধাজনক অবস্থানে রয়েছে । কাজেই যে কোনো ইস্যুতে তারা কেন ভারতের কথা শুনবে? কিন্তু রূঢ় বাস্তব হলো মিয়ানমারের নতুন শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব থেকেই দিল্লির এই নীরবতা ৷ বঙ্গোপসাগর থেকে চীনকে দূরে রাখা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্তির ক্ষেত্রে মিয়ানমারের গুরুত্ব রয়েছে। তা ছাড়া ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের হিন্দু নির্যাতনের মতো ঘটনার চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়। এই ইস্যুটি তার ভোটব্যাংককে কোনোভাবে প্রভাবিত করবে না। এছাড়া ভারতের নিরাপত্তার স্বার্থও রয়েছে, যা নির্ভর করছে মিয়ানমারের শাসকদের সদিচ্ছার ওপরও । ২০১৫ সালে মণিপুরে নিরাপত্তা বাহিনীর বহরের ওপর নাগা বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটে । এর পর ভারতীয় বাহিনী ইয়াঙ্গুনের নীরব সম্মতিতে মিয়ানমারের সীমান্তে গোপন অভিযান চালায় । ওই সমঝোতা ক্ষতিগ্রস্ত হোক ভারত তা চায় না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে একটি মহল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোরও চেষ্টা করছে। ইন্টারনেটে বিভিন্ন ছবি ছড়িয়ে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে রোহিঙ্গাদের প্রতি অনুকম্পা ছড়ানোর চেষ্টা চলছে। একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের মিত্রা নানাভাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। এবারও শুধু মানবিকতা দেখিয়ে বাংলাদেশের পক্ষে নতুন করে সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করার সুযোগ দিচ্ছে। বাংলাদেশ সব সময় রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা করেছে। ২০১২ সালে মিয়ানমারে জাতিগত দাঙ্গার সময়ও বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়েছে । আজও প্রতিদিন শত শত রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু ভিটেমাটি ছেড়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকছে, ডুবে মারা যাচ্ছে। শিশুদের নিথর দেহ বয়ে নিয়ে আসছেন স্বজনরা ৷ জ্বালিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের বাড়ি, পলায়নপর নারী-শিশুদের ওপর চালানো হচ্ছে নির্বিচারে গুলি। তবু নির্বিকার মাও সেতুংয়ের চান ও মহাত্মা গান্ধির ভারত। নরেন্দ্র মোদির এই সফরের আগেই রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গ আলোচিত হচ্ছে। শরণার্থীদের ব্যাপারে যে ভারতের নীতির কোনো বদল এখনো হচ্ছে না, সেটা জানিয়েছেন বিদেশ দপ্তরের যুগ্া-সচিব। কাজেই রোহিঙ্গা সমস্যায় সবাই নীরব আছে ও থাকবে । দায় কার ওপর বর্তাচ্ছে? হ্যা, শুধু বাংলাদেশের ওপর । কারণ পূর্বসূরিদের নির্বুদ্ধিতায় ৭ লাখ রোহিঙ্গা আজ বাংলাদেশের অভ্যন্তরে, আরও ৫৬১ আসছে। আমরা জানি যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে সৃষ্ট মানবতাবিরোধী কর্মকাণ্ড, জঙ্গি হামলা, যুদ্ধ, অস্ত্র ব্যবসা, তেল ব্যবসা এবং সর্বোপরি মানুষ হত্যার পেছনে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর রাজনীতি ও কুটকৌশল জড়িত। রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে সৃষ্ট সেই রাজনীতিরই অংশ । এটাকে সস্তা মানবিক দিক থেকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এটাকে আন্তর্জাতিকভাবে দক্ষ কূটনৈতিক কৌশল দিয়েই মোকাবিলা করতে হবে এবং উদ্যোগী হতে হবে বাংলাদেশকেই । কোনো অবস্থায়ই ভারত বা চীন উদ্যোগ নেবে এ দুরাশী করাটাই বাতুলতা । করলে সেটা এঁতিহাসিক ভুল হবে। আমাদের সময়, ৭ সেপ্টেম্বর ২০১৭ ৩. আাডভেঞ্চারিজমের সুযোগ নেই ইশফাক ইলাহী চৌধুরী? রোহিঙ্গা সংকটে বাংলাদেশ প্রায় দশক ধরে ভুগছে। যখনই রাখাইন স্টেটে কোনো অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তখনই তারা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে 'পুশইন' করেছে। এই দীর্ঘ সময়ে আমরা মাঝে মধ্যেই মিয়ানমারের সঙ্গে আলোচনা, সংলাপ করেছি, কূটনৈতিক উদ্যোগ নিয়েছি; কিছু কিছু তারা ফেরতও নিয়েছে। কিন্তু যতজনকে তারা ফেরত নিয়েছে; এই সময়ে তার চেয়ে আরও বহুগুণ বেশি রোহিঙ্গাকে বাংলাদেশের ভেতর ঠেলে দিয়েছে । আগের কোনো ঘটনায় চলে আসা রোহিঙ্গাদের অধিকাংশ ফেরত না নেওয়ার আগেই তার চেয়ে বেশি রোহিঙ্গা ঠেলে দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরেও তাদের কয়েকটা ঘাঁটিতে হামলা হয়েছিল। সেই অজুহাতে হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। তাদের ফেরত নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগই নেওয়া সম্ভব হয়নি। মিয়ানমার এ ব্যাপারে আলোচনায় আসতেই চাইছিল না। তার আগেই আবার এত বড় ঢেউ এসে হাজির । আমি বলব, এবারের ঢেউ গত চার দশকের ইতিহাসে সবচেয়ে বড়। গত ১৫ দিনেই এই সংখ্যা জাতিসংঘের হিসাবেই তিন লাখের মতো । প্রকৃত সংখ্যা আরও বেশি হবে, বলা বাহুল্য । রাখাইন স্টেটে এবারের অস্থিতিশীলতা এমন সময় শুরু হলো, যখন কফি আনান কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং মিয়ানমারের পত্রপত্রিকার খবর অনুসারে সুচি সরকার কমিশনের সুপারিশমালার প্রতি প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। প্রতিবেদন জমা দেওয়ার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে একযোগে হামলা চালানো হয় বলে মিয়ানমার অভিযোগ করেছে। তারপরই সেনাবাহিনী রোহিঙ্গা জনপদগুলোতে নির্বিচারে হামলা চালানো শুরু করে। সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় উগ্রপন্থি ধর্মীয় গোষ্ঠী, যারা আসলে রাখাইন রাজ্য ও মিয়ানমার সরকারেরই মদদপুষ্ট । বাড়িঘর পুড়িয়ে দেওয়া, সম্পদ লুণ্ঠন করা ছাড়াও * কোষাধ্যক্ষ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশ বিমানবাহিনী ৫৬২

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।