জাতীয়তাবাদী আয় মং অতিসম্প্রতি রাখাইন প্রদেশে সেনা মোতায়েন এবং ওই এলাকায় জরুরি অবস্থার দাবি জানান। তিনি রোহিঙ্গাবিরোধী মানুষ । রোহিঙ্গাদের ওপর এত অত্যাচার, নির্যাতন চলছে, তবু চুপ চীন । কাজেই রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য সেই থেকে গোদের ওপর বিষফৌড়ার মতো ঝুলে আছে। বর্তমানে বাংলাদেশে প্রায় সাত লাখের ওপর রোহিঙ্গা রয়েছে। সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের ওপর ব্যাপক দমন-পীড়নের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হচ্ছে। বিশ্ব মিডিয়া রাখাইন রাজ্যে প্রবেশ করতে না পারায় সেখানে ঠিক কী হচ্ছে তা বলা মুশকিল। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত অনুযায়ী, রাখাইন রাজ্যের মুসলিম অধ্যুষিত গ্রামগ্ডলোতে রোহিঙ্গা জঙ্গিদের একটি সংগঠনের বিরুদ্ধে সে দেশের সেনাবাহিনী “শুদ্ধি অভিযান’ চালাচ্ছে। এর ফলে প্রতিদিন রোহিঙ্গারা দলে দলে প্রবেশ করছে বাংলাদেশে । রোহিঙ্গারা মূলত পাকিস্তানপন্থি। ১৯৪৮ সালে বৌদ্ধ ধর্মের দেশ বলে রোহিঙ্গারা পাকিস্তান ইউনিয়নে যোগ দিতে ব্যর্থ হয়ে তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে । ওরা তখন বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের লাইনে রওনা দিল। ফলে বেশ কয়েকটা মুজাহিদ গ্রুপের জন্ম হয়েছে, সন্ত্রাস করেছে, আত্মসমর্পণ করেছে। এই সন্ত্রাসী মুজাহিদদের দাবি কী ছিল? ওরা মুসলিম, ওরা মিয়ানমারের নাগরিকতৃ মানে না, ওরা রাখাইন প্রদেশ নিয়ে মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায়। রোহিঙ্গাদের হামলায় মিয়ানমারের এথনিক বার্মিজরা সব সময় অতিষ্ঠ হয়ে থাকত। ২০১২ সালে যে ভয়াবহ রায়ট হলো সেটা শুরু করেছিল রোহিঙ্গারা । ২৮ মে মা থিডা টিয়ে নামে একজন রাখাইন নারীকে রোহিঙ্গা মুসলিমরা গ্যাং র্যুপ করে হত্যা করেছিল। সেটার পর অহিংস বৌদ্ধ তথা রাখাইনরা তাৎক্ষণিক ক্ষোভে আক্রমণ করে তাদের ওপর । সেখানেই বিষয়টি থেমে যেত, কিন্তু ৯ জুন ২০১২ মসজিদে নামাজের পর রোহিঙ্গা মুসলিমরা মংডু শহরে ব্যাপক আক্রমণ শুরু করে, যা ১০ জুন বেপরোয়াভাবে চলে রাখাইনদের ঘর-বাড়ির ওপর । ১১৯২টি বাড়ি পুড়িয়ে দেয়। রাখাইনরা ও পুরো দেশ তাদের বিরুদ্ধে চলে গিয়ে রোহিজাদেরও ১৩৩৪টি ঘর পুড়িয়ে দেয়। রোহিঙ্গা মুসলিমরা বেশি বেপরোয়া ছিল মূলত মনে করেছিল, টিকতে না পারলে পেছনে বাংলাদেশের ভূমি আছে। সে জন্য ওরা কখনো আপসকামী হয়নি । ওরা সেদিন টিকতে না পেরে কয়েক লাখ বাংলাদেশে এসে আশ্রয় নেয়। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর ১৯৭৮ সালে সামরিক শাসক জিয়ার সরকার মুসলিম বিশ্বে নিজের জনপ্রিয়তা বাড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সামরিক সরকারের স্বীকৃতি আদায়ের জন্য জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের সীমান্ত খুলে দেয়। বার্মা থেকে পালিয়ে আসা দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা তখন বাংলাদেশে প্রবেশ করে। এই রোহিঙ্গাদের কক্সবাজার ও উখিয়ায় উদ্বান্ত হিসেবে জাতিসংঘের উদ্বান্তবিষয়ক হাইকমিশন সহযোগিতা করতে শুরু করে। এর পর ১৯৯১-৯২ সালে খালেদা জিয়ার শাসনামলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের আধাসামরিক বাহিনী নাসাকা এবং অন্য সম্প্রদায়ের সম্মিলিত আক্রমণের পর নতুন করে আবার প্রায় আড়াই থেকে তিন লাখ ৫৫৯ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। মজার ব্যাপার হলো, বাংলাদেশে মাত্র ৩০ থেকে ৩৫ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে জাতিসংঘ স্বীকার করে । অথচ কক্সবাজারের স্থানীয়দের মতে, বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ৪ থেকে ৫ লাখের বেশি । বাস্তবে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে ৭ লাখেরও বেশি । যারা বাংলাদেশে আশ্রয় পেয়েছিল তাদের কর্মকাণ্ড কী? সত্তর দশকের শেষদিকে পাকিস্তানভিত্তিক ধর্মান্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) বাংলাদেশের ধর্মান্ধ গোষ্ঠী জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠন বাংলাদেশের রোহিঙ্গাদের আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে মুজাহিদ হিসেবে নিয়োগ করে। আফগান ফেরত রোহিঙ্গা যোদ্ধারা পরবর্তী সময়ে রাখাইন প্রদেশে ঢোকে ও একাধিক জঙ্গি সংগঠন গড়ে তোলে । এই রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো রাখাইন অঞ্চলে নিজেদের দাবি আদায়ের জন্য নতুন করে আবার সশস্ত্র সংগ্রামের সূচনা করে । এসব সশস্ত্র সংগঠনের মধ্যে রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও) ও আরাকান লিবারেশন ফ্রন্ট (এএলএফ) জাতীয় বেশ কয়েকটি সংগঠন। যেগুলো আরাকান অঞ্চলে সশস্ত্র আন্দোলনের পাশাপাশি বেশিরভাগ কার্যক্রম পরিচালিত করে বাংলাদেশ সীমান্ত অঞ্চল থেকে। মিয়ানমার সরকারের অভিযোগ হলো, বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের বেনামি জঙ্গি সংগঠন জেএমবি, জেএমজেবি, হুজি এবং পাকিস্তানভিত্তিক লক্কর-ই-তৈয়বা, জইসী মুহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্রের জোগান দেয়। আর এদের অর্থ সহায়তা প্রদান করে সৌদি আরব, কুয়েত, কাতার ও তুরস্ক । ফলে এই রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো সক্রিয়ভাবে মিয়ানমারের আরাকান অঞ্চলে নানা কিসিমের জঙ্গি অপারেশন পরিচালনা করে । তা হলে উপায় কী? সাধারণ রোহিঙ্গারা এই জাতিবিদ্বেষ ও ধর্মবিদ্বেষের শিকার হতেই থাকবে? এই ছিন্নমূল মানুষদের দেশে দেশে প্রত্যাখ্যান, যখন তারা খিদে তেষ্টায় মারা যাচ্ছেন তখনো রেহাই নেই- কোনো দেশই তাদের দায় নিতে চাইছে না। রাশিয়া থেকে চীন, মার্কিন দেশ থেকে আরব বিশ্ব সবাই মিয়ানমারের লোভনীয় সম্পদ ব্যবহারে আগ্রহী । বিনিয়োগে আগ্রহী । আগামী দশ বছরের মধ্যে মিয়ানমারে অর্থনীতি ঘুরে দীড়াবে। এমন একটা অবস্থায় ব্যবসাবান্ধব আন্তর্জাতিক রাজনীতি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে কখনই চাপ দিতে চাইবে না বরং ক্ষমতাধর দেশগুলো রোহিঙ্গা ইস্যু ঝুলিয়ে রাখবে যাতে ভবিষ্যতে গণতান্ত্রিক (1), ব্যবসাবান্ধব আর সুখে অভ্যস্ত মিয়ানমারকে বাগে আনা সহজ হয়। সে জন্য চীন জানিয়ে দিয়েছে, জাতিসংঘে রোহিঙ্গা প্রসঙ্গ উত্থাপনে তারা বাধা দেবে । পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মিয়ানমারের বাড়তি গুরুত্বের কারণ হলো বিশ্বশক্তি হওয়ার পথে দ্রুত ধাবমান চীন ও ভারতের অবস্থান এই অঞ্চলে । সঙ্গত কারণেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত ও চীন উভয়েই তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তা ছাড়া মিয়ানামার ও পার্শ্ববর্তী দেশগুলোর অভ্যন্তরে এবং উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাসের বিপুল সম্ভাবনা রয়েছে। ৫৬০
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।