হেফাজতের মামলার হালচাল রাজধানীর মতিঝিলের শাপলা চতৃরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ৪৪টি মামলার একটিরও অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি পুলিশ । হত্যা, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধাদান, ভাঙচুর ও লুটতরাজের কারণে দায়ের হওয়া এসব মামলার তদন্ত রীতিমত 'হিমঘরে' চলে গেছে। ২০১৩ সালের ৫ মে ‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসি, রাসুল (সা.) ও ইসলামের অবমাননা বন্ধে আইন পাসসহ ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়ে তাণ্ডব শুরু করে হেফাজতে ইসলাম । হাজার হাজার হেফাজত অনুসারী পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ, কোরাণ শরিফ পোড়ানো, আওয়ামী লীগ অফিস পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটায়। এসব সহিংসতার পর ১৬ জুন বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের হয়। এছাড়া ২০১৩ সালের ৬ মে সকালের সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় আরো তিনটি মামলা হয় । সমাবেশের দিন একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ৬ মে শাহবাগ থানায় আরেকটি মামলা হয় । মামলায় হেফাজতে ইসলামের ৪০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এগুলোর মধ্যে তিনটি হত্যা মামলাও রয়েছে। সব ক'টির মামলার বাদী পুলিশ । হেফাজতের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাসহ জেলা পর্যায়ের ২০০ ব্যক্তি বেশিরভাগ মামলায় আসামি । ১৮ দলীয় জোটের কয়েকজন নেতাকেও মামলায় আসামি করা হয়েছে। মতিঝিল থানার তিনটি এবং পল্টন থানার ১০টি মামলার তদন্তের দায়িত ডিবির কাছে হস্তান্তর করা হয় । মামলাগুলো হলো- ৬ মে মতিঝিল থানায় হামলা ও বিস্ফোরক উপাদান-সংক্রান্ত ১৩ নম্বর মামলা, পল্টন থানায় পুলিশ বক্সে হামলার ঘটনায় ১৮ নম্বর মামলা; হামলা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাহান হত্যার অভিযোগে দায়ের হওয়া ৪২ নম্বর মামলা এবং হামলা, বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে করা ১১ ও ১২ নম্বর মামলা ৷ মতিঝিল থানায় তিনটি মামলা, পল্টন থানায় ২০টি এবং রমনা থানার তিনটি মামলা তদন্ত করছে থানা পুলিশ । ২০১৩ সালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মোট ৮৩টি মামলা হয়। এর মধ্যে ৫৩টি মামলা হয় রাজধানীতে । এসব মামলায় হেফাজতে ইসলাম, ইসলামী এক্যজোট, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, নেজামে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের আসামি করা হয়। এছাড়া মোট ৮৩ মামলায় ৩ হাজার ৪১৬ জনের নামসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয় । ও গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ৮৩টি মামলার মধ্যে রাজধানী ঢাকার ৫১ কলাবাগান থানায় দুটি, রমনায় একটি, শেরেবাংলা নগর থানায় একটি, বাগেরহাটে ছয়টি, নারায়ণগঞ্জে পাচটিসহ মোট ১৫টি মামলায় ২০১৪ সালে হেফাজতে ইসলাম, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ । এরপর হেফাজতের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি ওয়াক্কাস, বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ ৮৮ জনকে গ্রেপ্তারও করা হয়। পরে তারা জামিনে মুক্তি পান। রাজধানীতে দায়ের হওয়া ৫৩টি মামলার মধ্যে চারটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৪৯টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় প্রায় আড়াই'শ নেতার নামসহ অন্তত ৪০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। আসামিদের অনেকেরই নাম ঘুরেফিরে প্রায় সব মামলায় রয়েছে। ২০১৩ সারের ৫ মে ঢাকার ঘটনার পরদিন হেফাজতে ইসলামের ডাকা সড়ক অবরোধে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হয়। এ ঘটনায় হাটহাজারী থানার পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা করে । ওই মামলায় ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। আসামিরা সবাই স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং হেফাজতের সমর্থক। ঢাকার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন এবং পরদিন বাগেরহাটে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হেফাজতের দু'জন কর্মী নিহত হন। এ ঘটনায় ফকিরহাটে চারটি ও বাগেরহাট সদর থানায় দুটি মামলা করে পুলিশ । এতে হেফাজত, জামায়াত ও স্থানীয় বিএনপির ৮৮ জন নেতা-কর্মীসহ ১০-১২ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। হেফাজত, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে ছয়টি মামলায় ইতিপূর্বে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ফকিরহাট থানায় করা একটি মামলার রায়ে প্রায় ৪০০ আসামি সাক্ষীর অভাবে খালাস পেয়ে যায়। নারায়ণগঞ্জের কীচপুর-শিমরাইল এলাকায় হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ ও নিহতের ঘটনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় সাতটি মামলা হয়। এসব ঘটনায় পুলিশ সোনারগা ও সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মামলা করে। সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এক বাস মালিকও আরেকটি মামলা করেন । ২০১৭ সালের ৪ মে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক প্রথম আলোকে বলেন, “ইতিমধ্যে পাঁচ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে । বাকি দুই মামলার তদন্ত এখনো শেষ হয়নি ।' ১৫৪ মামলার তদন্ত এখনো শেষ হয়নি ১১মাসেও : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সক্রিয় হয় হেফাজতে ইসলাম । ২০২১ সালের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় হেফাজতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এই খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ৫২
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।