শুধু বালুখালী-২ ক্যাম্পেই রয়েছে ৫১টি । এছাড়াও কুতুপালংয়ের ৬, ৭ ও ৮ নং ক্যাম্পের বিভিন্ন অংশে গড়ে ৪০টি করে মসজিদ-মাদ্রাসা রয়েছে। স্থানীয় হেফাজত নেতা হাফেজ সালামত উল্লাহ বলেন, বিশৃঙ্খল রোহিঙ্গাদের দ্বীনি পথে আনার জন্য আলেম, স্থানীয় ও আন্তর্জাতিক দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় কক্সবাজারে প্রায় ২ হাজার ৫শ'রও বেশি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত ও পরিচালনা করছি আমরা ৷” ২০১৮ সালের ১ জুন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত মসজিদ-মক্তব ও মাদ্রাসা সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারের সামরিকজান্তা ও বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে নির্যাতিত রোহিঙ্গারা এদেশে আশ্রয় নিয়েছে তাদের জান, মাল, ঈমান, ইজ্জত রক্ষার জন্য । তাদের শিক্ষা, ধর্মীয় নিরাপত্তা, মানবিক সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব । দেশের আলেমসমাজ তাদের ঈমান আকিদার হেফাজতের লক্ষে নিজেরা অর্থ ও পরিশ্রমের মাধ্যমে মসজিদ, কুরআন শিক্ষার জন্য মক্তব ও ফোরকানিয়া মাদ্রাসা কায়েম করেছে বলে বিবৃতি প্রকাশ করেছে হেফাজতে ইসলাম । ২০১৮ সালের ২৯ মে হেফাজতের হক ইসলামাবাদীর সাথে ছিলেন, ঢাকা মহানগর হেফাজতের যুগ্াসম্পাদক মাওলানা ফজলুল করিম কাসেমী ও কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন হাবিব ।' স্বাধীন আরাকানিস্তান গড়তে হেফাজতের জিহাদীরা প্রস্তুত: রোহিঙ্গা মুসলমানদের হেফাজতে ইসলাম রাখাইন রাজ্যকে স্বাধীন ও সার্বভৌম আরাকানিস্তান হিসেবে গড়ে তোলার জন্য জিহাদ করার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে। রোহিঙ্গা মুসলমান ভাইদের সহযোগিতায় হেফাজতে ইসলাম ঘোষিত এই জিহাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতারও দাবি জানিয়েছে হেফাজতের নেতারা । তাদের এই জিহাদের জন্য বাংলাদেশ সরকারকে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার আহ্বান জানিয়েছে ধর্মভিত্তিক উগ্ৰ মতাদৰ্শী এই সংগঠনটি । রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজের পর এক বিক্ষোভে এই আহ্বান জানান সংগঠনটির তৎকালীন নায়েবে আমির প্রয়াত নূর হোসাইন কাসেমী । ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, “হেফাজতের নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, মিয়ানমারের সেনাবাহিনী আরাকানে গণহত্যা চালাচ্ছে। আমি এই গণহত্যার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে সরকারকে বলব, কুটনৈতিকভাবে সমস্যাটির সমাধান করুন । যদি শান্তিপূর্ণ উপায়ে সমাধান না হয় তবে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন । বাংলাদেশের জন্য। রোহিঙ্গাদের ওপর যে জুলুম হয়েছে, তা মেনে নেয়া যায় না। আসুন, আমরা ৫৫৩ ২৭৭ আরাকানকে স্বাধীন করি। স্বাধীন আরাকানিস্তান এখন সময়ের দাবি। বাংলাদেশের সকল মুসলমানের উচিৎ এই যুদ্ধে অংশগ্রহণ করা। সরকার যদি এই জিহাদে নেতৃত্ব দেয়, দেশের মুসলিম জনতা তাতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। হেফাজতে ইসলামের তরুণরা এখনই মিয়ানমারের সামরিক জান্তার ওপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তত।” আর কালক্ষেপণ না করে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি । আল হাবীব। আমরা আরাকানকে স্বাধীন রাষ্ট্র আরাকানিস্তান হিসেবে দেখতে চাই। রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হয়েছে তা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। রোহিঙ্গা সমস্যার একটাই সমাধান, সেটা হলো জিহাদ। জিহাদের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আরাকানিস্তান স্বাধীন করে দিয়ে আসতে চাই । আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে এই জিহাদের ঘোষণা আসুক । বাংলার মুসলমান এই জিহাদের জন্য প্রস্তুত । “হেফাজতের ঢাকা মহানগরীর সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, বাংলার মুসলমান স্বাধীন আরাকানস্তান চায়। সরকারের উচিত হবে আরাকানি যুবকদের হাতে অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে আরাকানে মুক্তিযুদ্ধের জন্য পাঠানো । আরাকানের স্বাধীনতাই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। হাটহাজারী মাদ্রাসার জুনায়েদ বাবুনগরীর প্রতিনিধি মাওলানা রকিবুল ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হয়েছে তার একমাত্র সমাধান জিহাদ । মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, হেফাজতে ইসলাম যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে৷’ ৫৫৪
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।