আরএসওর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ইউনুছ, রোহিঙ্গা নেতা ড. ওয়াকার উদ্দিন, আবুল আলমসহ শীর্ষ কয়েক নেতা সৌদি আরবের রিয়াদে বৈঠক করেন। বৈঠকে দ্বিধাবিভক্ত রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো ও হরকাতুল জিহাদসহ কয়েকটি জঙ্গি সংগঠনের সমন্বয়ে তহবিল সংগ্রহে নামেন। সালামত ও শফিউল্লাহ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজ করার আড়ালে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিভারিটি অর্গানাইজেশন (আরএসও) সাথে যুক্ত। রোহিঙ্গাদের সহায়তার নামে জঙ্গি তৎপরতায় লিপ্ত তারা । জামায়াত নেতা শফিউল্লাহ'র মসজিদুল আনসার, ইন্টিগ্রেটেড হিউম্যান ত্যাপ্রোচ, দারুল আনসার খাইরিয়াসহ একাধিক নামে এনজিও রয়েছে । তার এনজিওতে আছেন মৌলানা নজির, মৌলানা ছৈয়দ আলম নামে দুইজন জঙ্গি । রোহিঙ্গা শিশুদের জন্য তিনি স্থাপন করেছেন তিনটি মাদ্রাসা । জঙ্গি সংগঠন “ইত্তেহাদুল জামিয়াতুল রোহিঙ্গা'র ১৮ সদস্যের সুরা কমিটির বেশীরভাগ সদস্যই জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এই সংগঠনের সভাপতি হাফেজ সালাহুল এবং সেক্রেটারি সালামতউল্লাহসহ ১৮ সদস্যের একটি সূরা কমিটি গঠন করা হয়েছে। আর এই সংগঠনের সার্বিক তত্তীবধান করছেন বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তৎকালিন চেয়ারম্যান ও জামায়াত নেতা তোফায়েল । উখিয়া থেকে আন্তর্জাতিক পরিমন্ডলে সংগঠনটিকে পরিচিতি করার কাজ করছেন মুহাম্মদ জুবায়ের, যিনি ভারতভিত্তিক সংগঠন বায়তুল মাল ইন্ডিয়ার নেতা । আর সামরিক শাখার কমান্ডারের দায়িত্বে আছেন মাস্টার আইয়ুব যিনি আফগান, সিরিয়া ও ইরাকযুদ্ধে অংশ নিয়েছেন। রোহিঙ্গা জঙ্গি নেতা সালাহুল ইসলাম, আবু ছালেহসহ ৪৩৮ জঙ্গির জাতীয় পরিচয়পত্র বাতিল হয়নি। এদের জঙ্গি কর্মকাণ্ডের সহযোগী স্থানীয় কতিপয় জনপ্রতিনিধিসহ রোহিঙ্গাবান্ধব ৫১ ব্যক্তির বিরুদ্ধেও গ্রহণ করা হয়নি আইনানুগ কোন ব্যবস্থা । অথচ রোহিঙ্গাদের ভোটার ও জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার পেছনে সহযোগিতা ও তদবিরকারী রোহিঙ্গাবান্ধব ওই ৫১ ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনা দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন হয়নি। এদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি দেখে ওই জঙ্গিরা জাতীয় পরিচয়পত্র বহন করে নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করছে। জেএমবির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন স্থানে নাশকতায় লিপ্ত হচ্ছে রোহিঙ্গা ক্যাডাররা । জঙ্গিদের সহযোগিতায় অবৈধভাবে অনুপ্রবেশকৃত রোহিঙ্গারা বস্তি তৈরি করে লেদা ও কুতুপালং ক্যাম্পের পাশে বসবাস করছে ১৯৯২ সাল থেকে । এ রোহিঙ্গা সমস্যাকে জিইয়ে রাখতে আরএসও ক্যাডার ও আন্তর্জাতিক কয়েকটি চিহ্নিত সাহায্য সংস্থার (এনজিও) উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে । ওসব এনজিওর কর্মকর্তাদের অপতৎপরতার কারণে রোহিঙ্গা জঙ্গি ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠেছে। ৫৫১ ২৭৬ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা উখিয়া-টেকনাফ ও পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি রোহিঙ্গা বান্ধব ৫১ ব্যক্তির তালিকায় থাকা পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ ও সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙ্গালী, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলভী আজিজ, হীলা ইউপি চেয়ারম্যান মাষ্টার মীর কাশেম, সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, বাহারছড়া ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূরুল আমিন, হীলার সাবেক ইউপি চেয়ারম্যান এসকে আনোয়ার, টেকনাফ পৌর কাউন্সিলর ও সাংসদের সহোদর মৌলভী মুজিবুর রহমান, আবু হারেছ, একেরামুল হক, হাছান নূর মোহাম্মদ, টেকনাফ সদরের হামজালাল ও খোরশিদা বেগম, সেন্টমার্টিনের আবুল হোছন ও শফিক আহমদ, বাহারছড়ার জোত্সা বেগম, হোয়াইক্যংয়ের জাহেদ হোছনের নাম রয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি নির্বাচন কর্মকর্তা মোঃ মাঈনুল হক ছাড়াও চাকঢালা শিক্ষক উ ক্যা সিং মাষ্টার, বিছামারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামসহ তালিকায় নাম না আসা আরো শতাধিক রোহিঙ্গা বান্ধব ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্বয়সহ রোহিঙ্গা অনুপ্রবেশের উৎসাহ যোগানোর প্রমাণ রয়েছে। জামায়াতে ইসলামী ও অন্যান্য সংগঠনের মতো হেফাজতে ইসলাম বাংলাদেশও কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে কাজ করছে। সাম্প্রদায়িক এ সংগঠনটি নিজস্ব অর্থায়নে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে পরিচালনা করছে । তাদের পড়ালেখার পাশাপাশি রাতে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ারও অভিযোগ আছে হেফাজতের বিরুদ্ধে । হেফাজতে ইসলামের নেতাদের পরিচালিত বিভিন্ন এনজিও রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন থেকে । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ার মাদ্রাসা রয়েছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বিশেষ করে উখিয়ার বালুখালী ক্যাম্প ২-এ ৫১টি মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে হেফাজত । এমন ছোট একটি জায়গায় এতোগুলো মাদ্রাসা নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও হেফাজতের নেতারা বলছেন দ্বীনি শিক্ষায় আগ্রহী করার জন্যই এই মাদ্রাসা-মসজিদগুলো করেছেন। ২০১৮ সালের ৮ মে একাত্তর টিভির এক প্রতিবেদনে বলা হয়, “হেফাজত ইসলামের অর্থায়নে কক্সবাজারের ২৪টি ক্যাম্পে আড়াই হাজার মসজিদ-মাদ্রাসা চলছে। এর মধ্যে ৫৫২
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।