নেতা তোফায়েলের সহযোগিতায় কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িতে আবার সংগঠিত হতে থাকে। জানা গেছে, বৌদ্ধ জনপদে হামলার চক্রান্ত ও তদারকির দায়িতু পালনকারী জঙ্গি নেতা হাফেজ সালামত উল্লাহর নির্দেশে ওয়ামি কার্যালয় থেকে রোহিঙ্গা সন্ত্রাসী-জঙ্গিদের ফের সংগঠিত করা হয়। রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধ বিহার, মন্দির ও সংখ্যালঘু লোকজনের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ ও লুটের ঘটনার পরিকল্পনা এবং নেতৃতৃদানকারী ২০১৫ সালের ১৪ নভেম্বর কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “জামায়াতের সহযোগিতায় মামলা থেকে রেহাই পেতে ঢাকা ও চট্টগ্রামে আত্মগোপনে অবস্থানকারী রোহিঙ্গাদের এবং দেশে অবস্থানকারী নিষিদ্ধ ঘোষিত একাধিক এনজিওর কাছ থেকে অঢেল টাকার ফান্ড সংগ্রহ করছে। দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী পুরনো রোহিঙ্গা নেতাদের কাছ থেকে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে ওই টাকা নিয়ে আসেন । ‘রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধ বিহার-মন্দির ও সংখ্যালঘু পরিবারের ওপর নারকীয় হামলায় গ্রেফতার হওয়া দুক্কৃতকারী ও রোহিঙ্গা জঙ্গিদের সঙ্গে কারাগারে গিয়েও বহু রোহিঙ্গা সন্ত্রাসী ও জামায়াত নেতারা সাক্ষাত করেছে। বৌদ্ধ জনপদে হামলা ঘটনায় এজাহারভূক্ত জামায়াত নেতাদের স্বজনরা যোগাযোগ করে চলছে দেশের বিভিন্ন স্থানে থাকা রোহিঙ্গা জঙ্গিদের সঙ্গে। রামুর বৌদ্ধ জনপদে ধ্বংসলীলার পরিকল্পনাকারী রোহিঙ্গা জঙ্গি নেতা আবু ছালেহ ওরফে ছালেহ আহমদের সঙ্গে তার শহীদুল আলম বাহাদুরের সঙ্গে। বর্তমানে আবু সালেহ জামিনে মুক্ত আছেন!’ ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ায় গ্রেপ্তার করা ৪১ জন হুজি জঙ্গি সদস্যদের বাংলাদেশে প্রশিক্ষণ শেষে আফগানিস্তানে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ সময় ৪টি বিশাল তাবুও টাঙ্গানো ছিল সেখানে । এসব তাবুতে অবস্থান নিয়েছিল আরও বিপুল সংখ্যক তালেবানী হুজি সদস্য । পুলিশ ও গোয়েন্দা কর্মীদের অভিযানের সময় তাদের অনেকেই পালিয়ে যায় । এ সময় প্রশিক্ষণ কেন্দ্র থেকে উদ্ধার করা হয় ৮টি অত্যাধুনিক বন্দুক, গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি, ক্যামেরা, বাইনোকুলার, সামরিক পোষাক, পরচুলা, তালেবানী মুজাহিদ প্যান্ট, ১০টি ছোরা, জিহাদ লেখা পতাকা সহ ২৭ প্রকারের অন্যান্য সামগ্রী । যা মামলায় আলামত হিসেবে জব্দ দেখানো হয়। রোহিঙ্গা নেতা ড. ওয়াকার উদ্দীন জামায়াতে ইসলামীর নেতা যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত । তিনি বাংলাদেশে থাকাকালিন মীর কাশেম আলীর চট্টগ্রাম কক্সবাজার ভিত্তিক ব্যবসা দেখাশুনা করতেন। সেই যুক্তরাষ্ট্র প্রবাসী ড. ওয়াকার উদ্দীনের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি দল বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে তারা রোহিঙ্গাদের জন্য লবি নিয়োগ করেছেন। উক্ত ওয়াকার উদ্দীন নিজেও একজন রোহিঙ্গা ৫৪৯ ২৭৫ বংশোডূত ৷ আইটিএম নামের একটি রোহিঙ্গা জঙ্গি সংগঠন ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগে এর সহযোগিতায় আইটিএম কক্সবাজার জেলা ও পার্বত্য জেলায় এবং পুরো চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের হয়ে কাজ করছেন। তাদের লক্ষ্য যে কোনো মূল্যে এ দেশে রোহিঙ্গাদের অবস্থান ধরে রাখা । অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার জেলার প্রায় ৫০ শতাংশ মসজিদের ইমাম রোহিঙ্গা বংশোডূত। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায়ও শিক্ষকতা করছে রোহিঙ্গারা । এসব ইমাম কিংবা শিক্ষক বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের ইসলামের ভূল ব্যাখ্যা দিয়ে জিহাদ সংশ্লিষ্ট উগ্রপন্থা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন । নেতা নুর হোসেন ছিদ্দিক উখিয়ার জামতলা আশ্রয় ক্যাম্পে আবু ওমর নামের রোহিঙ্গা নাগরিককে নিজের ড্রাগ লাইসেন্স ভাড়া দিয়েছেন। শরণার্থী আইন অনুসারে রোহিঙ্গারা আশ্রিত ক্যাম্পে ব্যবসা করা যেমন অবৈধ, তেমনই তাদের ব্যবসায় সহযোগিতা দেয়াও অবৈধ। কিন্তু বিভিন্ন ক্যাম্পজুড়ে জামায়াত নেতাদের রয়েছে ড্রাগ লাইসেন্সের ফটোকপিযুক্ত রোহিঙ্গাদের একাধিক ফার্মেসি । নুর হোসেন ছিদ্দিক রুমা ফার্মেসি নামে ওষুধ ব্যবসার ট্রেড লাইসেন্সটি নিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ থেকে । পরে এক পরিষদের এলাকা জামতলীতে । উখিয়ার পালংখালীর জামতলা রোহিঙ্গা বাজার ক্যাম্প-১৫ এ আশ্রিত এক রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে বিশাল আকারে ফার্মেসি খোলে সেখানে টাঙিয়ে দিয়েছে জামায়াত নেতা নুর হোসেন ছিদ্দিকের ছবিযুক্ত ট্রেড ও ড্রাগ লাইসেন্সের ফটোকপি । ওই রোহিঙ্গা জানায়, লাইসেন্সটি মাসিক ভাড়ায় এনে ব্যবসা করছে। ২০২০ সালের ১৮ জুলাই জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গারা মানবিক কারণে এদেশে আশ্রয় পেয়ে বেমালুম ভুলে গেছে যে, তারা সাময়িক আশ্রিত মাত্র। বাধাহীন ব্যবসা-বাণিজ্য করতে পেরে বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গারা । বালুখালী ক্যাম্প অভ্যন্তরে রাখাইন রাজ্যের শহর বলিবাজারের নামে “বলিবাজার মার্কেট’ খোলে নির্বির়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে আশ্রিত রোহিঙ্গারা । কুতুপালং, বালুখালী, ময়নাঘোনা, হাকিমপাড়া, থাইংখালী, পালংখালী, চাকমারকুল, পুটিবনিয়া, নয়াপাড়া, মুচনী ও শাপলাপুর ক্যাম্পে অন্তত ২০ হাজারের বেশি রোহিঙ্গাদের মালিকানাধীন দোকানপাট রয়েছে৷” স্বাধীন আরাকান মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার নামে বান্দরবান ও কক্সবাজার নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা জামায়াত শিবিরের রণীতির অংশ। ২০১২ সালে মাঝামাঝি সময়ে আরএসও সভাপতি ও জামায়াত নেতা সালামত উল্লাহ ও আরএসও সহ-সভাপতি ও আ'লীগের নেতা শফিউল্লাহ'র নেতৃত্বে আরএসও, আরাকান মুভমেন্ট, আরাকান পিপলস ফ্রিডম পার্টি, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও), হরকাতুল জিহাদসহ কয়েকটি জঙ্গি সংগঠনের নেতারা চট্টগ্রামে বৈঠক করেন। উক্ত বৈঠকে তারা একসাথে কাজ করার জন্য একমত্যে পৌছান। এর আগে ৫৫০
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।