শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

অনুসন্ধানে জানা যায়, আশি ও নব্বইয়ের দশকজুড়ে মীর কাশেম আলী নিজেই কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির গহীন অরণ্যে গিয়ে রোহিঙ্গা জঙ্গিদের প্রশিক্ষণ কার্যক্রম তন্তাবধান করতেন। রাবেতা আল ইসলামের মাধ্যমে পল্লী চিকিৎসক কক্সবাজারে এনে প্রশিক্ষণ দেয়া হয়েছে। রোহিঙ্গা তরুণ-যুবকদের সামনে স্বাধীন সেগুলো প্রচার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি ডলার অনুদান আনতেন। সেই অনুদানের একটি বড় অংশ যেত নিজের ও জামায়াতের তহবিলে । এভাবেই ধনকুবেরে পরিণত হন মীর কাশেম । জানা গেছে, যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের বিচার শুরু হলে, সেই বিচার বানচালে মীর কাশেম আলী প্রশিক্ষিত রোহিঙ্গা যুবকদের কাজে লাগানো শুরু করেন। আফগান ও পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা নেতা মাস্টার আয়ুব, আবু ছালেহ, থোয়াইঙ্গাকাটার আরএসও জঙ্গি মওলানা আনিস, রোমালিয়ারছড়ায় বসবাসকারী মৌলভী শফিক, টেকপাড়ার ইসমাইল, আবু আবদুল্লাহ, মৌলভী আবদুর রহমান, মাস্টার এনাম, আবু সিদ্দিক, রামুতে বসবাসকারী মৌলভী মোয়াজ্জেম হোছাইন ও হাফেজ নায়েমসহ বহু রোহিঙ্গা জঙ্গি জামায়াত-শিবিরের সঙ্গে মিলে বহু নাশকতায় অংশ নিয়েছে। একসময় রোহিঙ্গাদের সশস্ত্র ট্রেনিং এর সনদ প্রদান শেষে আবার সেইসব ছবি জঙ্গি সংগঠন 730 এবং আইটিএম-এর বিভিন্ন ভাষার মাসিক মুখপত্রের মাধ্যমে প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশ হতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে আরাকানে জিহাদের নামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতারা আর্থিক অনুদান নিয়ে আসতেন। রোহিঙ্গা জঙ্গিদের সচিত্র মুখপত্র ও জামায়াতে ইসলাম কর্তৃক প্রকাশিত বিভিন্ন সাময়িকী ও বইপুস্তক পর্যালোচনা করে অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের পাহাড়ি দুর্গম অরণ্যে আশির দশকের শুরু থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে মিয়ানমারের বিচ্ছিন্ন সন্ত্রাসী আরএসও, আরিফ, এআরএনও, আরপিএফ, নুপা, এআরএমএফ, এএ সহ একাধিক রোহিঙ্গা জঙ্গি সংগঠনের আর্ম ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে সশস্ত্র প্রশিক্ষণ প্রদান ও অস্ত্র পাচার করা হয়ে আসছে। প্রায় ২০ হাজার রোহিঙ্গা সামরিক কলা কৌশল প্রশিক্ষণ প্রাপ্ত সন্ত্রাসী বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে । এদের সাথে যুক্ত হয়ে অনেক বাংলাদেশী ধর্মীয় উগ্রবাদী জঙ্গি সামরিক কলা কৌশলের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হরকাতুল জিহাদ, বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর দুঃস্বপ্ন নিয়ে এগিয়ে চলছে । এসব প্রশিক্ষিত রোহিঙ্গাদের অনেকে বিভিন্ন স্থান থেকে বাংলাদেশী নাগরিক হিসাবে জাতীয়তা সনদ নিয়ে জাতীয় পরিচয়পত্রধারী হয়ে গেছে এবং সশস্ত্র জিহাদের প্রশিক্ষণ গ্রহণের জন্য পাকিস্তান, লিবিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়েছে । ৫৪৭ ২৭৪ ২০১৪ সালের ২৫ নবেম্বর কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “মিয়ানমার ও বাংলাদেশের কয়েকটি জেলা নিয়ে আরকানিস্তান আরকান) নামের একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠনের সঙ্গে এই ইস্যুতে সংশ্লিষ্ট সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) বান্দরবান ও কক্সবাজারের স্থানীয় জামায়াত নেতাদের পৃষ্ঠপোষকতা ও কার্যক্রম চলছে।' ২০০২ সালের ২১ সেপ্টেম্বর এশিয়া টাইম সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করে বলা হয়, “আরএসওর বিভিন্ন প্রকাশনা যাচাই করে এবং এলাকার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতাদের সহযোগিতায় ১৯৯৮ সালে আরএসও সীমান্ত এলাকায় লিফলেট ছাপিয়ে আরকানিস্তান (আরকান) নামক একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠনের মহাপরিকল্পনার কথা ঘোষণা করে সেই সময়। সে অনুযায়ী বাংলাদেশের ফেনী থেকে শুরু করে পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার এবং মিয়ানমারের সাবেক আরাকান রাজ্যের মংডু, বুচিদং ও ক্যালাডং জেলা অঞ্চল নিয়ে আরকানিস্তান গঠনের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী আরএসও নেতারা কাজ করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে মিয়ানমার (বার্মা) থেকে বাংলাদেশে আসা ব্যক্তিরাই এতে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে এদের অনেকেই বাংলাদেশি নাগরিক |” ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি উখিয়ার পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্প থেকে গ্রেফতার হয়েছিল ৪১ জঙ্গি। ওই সময়ে ক্যাম্প থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র । ইসলাম। এই জঙ্গি চারদলীয় জোট সরকারের সময়ে অন্যদের সঙ্গে জামিনে বেরিয়ে আসে । জঙ্গি নুরুল ইসলাম এখন টেকনাফের লেদা ক্যাম্পে রয়েছে । এখানে লক্ষ লক্ষ রফিকুল ইসলাম, জামাল হোসেন, মো. জাবের, মৌলভী আইয়ুব নদভীসহ আরও রোহিঙ্গা কমান্ডার মৌলানা ছাব্বির আহমদ ও মৌলানা ফরিদ উদ্দিনসহ আরও কয়েকজন । গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, বিদেশী বিভিন্ন এনজিও সংস্থা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক ও কক্সবাজার-বান্দরবান তথা চট্টগ্রাম সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থানীয় নেতাদের সহযোগিতায় । ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে “সাঈদী মুক্তি পরিষদ’ এর তোফায়েল। এ ঘটনায় তিনজন নিহত হয়। এ ছাড়া জামায়াত নেতা সাঈদীর রায়ের পর ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ এলাকায় পুলিশ ফাঁড়ি ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় তোফায়েলের নেতৃত্বে । ৫৪৮

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।