ওই সময় একাধিক মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী, রোহিঙ্গা জঙ্গি ও কতিপয় এনজিও সংস্থার প্ররোচনায় হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ছেড়ে লোকালয়ে মিশে যায়। জামায়াত-শিবিরসহ একাধিক মৌলবাদী গোষ্ঠী ওই সব রোহিঙ্গাদের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহারের জন্য কৌশলে এ দেশের নাগরিক বলে দাবি করতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দেয়। ওই সব রোহিঙ্গারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রোহিঙ্গা জঙ্গি সংগঠন ও রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর লিখিত দেশ বিদেশের বিভিন্ন বইপুস্তক ও গণকমিশনের দীর্ঘদিনের অনুসন্ধানে জানা গেছে, আশির দশকের শুরু থেকেই রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জামায়াত-শিবির যোগাযোগ ও ঘনিষ্ঠতা শুরু হলেও আশির দশকের শেষে এসে সেই সম্পর্ক ভয়াবহ রূপ নেয়। রোহিঙ্গা ও পাহাড়ী জঙ্গিগোষ্ঠীসমূহের সাথে মৌলবাদী জঙ্িগোষ্ঠীসমূহের সম্পর্কের কারণ হলো- নির্যাতিত মুসলমানদের নামে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুল অর্থ সংগ্রহ এবং জিহাদের নামে তথাকথিত ইসলামী রাষ্ট্র কায়েম করা । বান্দরবান ও কক্সবাজার জেলাসহ সীমান্ত এলাকায় একাধিক ইসলামী সশস্ত্র গ্রুপ একটি স্বাধীন ইসলামী রাষ্ট্রের দোহাই দিয়ে চট্টগ্রাম বিভাগকে মূল ভূ-খন্ড থেকে আলাদা করার অপচেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে। নব্বই দশকের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর জামায়াত-শিবির ও উগ্রপন্থীদের জঙ্গিবাদী গোপন মিশনের কার্যক্রম ধীরে ধীরে বাস্তবায়ন হয়। জামায়াত-শিবিরের তত্তাবধানে সশস্ত্র জিহাদী প্রশিক্ষণ থেকে আরম্ভ করে এমন কোন নাশকতা ও দেশদ্রোহীমূলক কর্মকান্ড ছিল না, যা রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীসমূহ গ্রহণ করেনি । জামায়াত- শিবিরের সার্বিক সহায়তা ও মদদে সশস্ত্র জঙ্গি গ্রুপগুলো দেশে ও বিদেশে তাদের কাজ্িত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে । অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজারের গহীন অরণ্যের পাহাড়গুলোকে প্রশিক্ষণক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে জঙ্গি সংগঠনগুলো এবং এদের মদদদাতা জামায়াত শিবির গোষ্ঠী। বিভিন্ন মাদ্রাসা ও স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টার্গেট করে জঙ্গি সংগঠনগুলো । শুরুতে ধর্মীয় আলোচনা এবং পরে বই-পুস্তক দেওয়া হয় পড়তে ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিহত মুসলিম শিশুর ভিডিও দেখানো হয়। ইরাক, ওসামা বিন লাদেন, আইমান আল জাওয়াহিরি ও অন্যান্য জঙ্গি নেতাদের বক্তব্য ও সাক্ষাৎকার, বিভিন্ন জিহাদবিষয়ক ভিডিও, আফগান যুদ্ধ, বিভিন্ন স্থাপনায় বোমা হামলার দৃশ্য দেখানো হয়ে থাকে । একসময় জিহাদে উদ্বুদ্ধ হলে তাদের আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস, আল-শাবাব, আল-কায়েদা, আল-নুসরার বাংলা অনুবাদ করা জিহাদে উদ্ধুদ্ধকরণের বিভিন্ন ভিডিওচিত্র দেখিয়ে বোঝানো হয়। এরপর তাদের প্রশিক্ষণে নেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ দেখিয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। কীভাবে বিমান হাইজ্যাক কিংবা কাউকে অপহরণ করতে হবে এর ভিডিওচিত্র দেখানো হয় বুনিয়াদি প্রশিক্ষণে । এই প্রশিক্ষণ শেষ হলে দুর্গম পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয় ৪৫ দিনের দুর্ধর্ষ জঙ্গি প্রশিক্ষণে ৷ বেশির ভাগ দুর্ধর্ষ জঙ্গিদের ৫৪৫ ২৭৩ ভৌগোলিক ও অন্যান্য সুবিধার কথা চিন্তা করে চট্টগ্রাম ও কক্সবাজারের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হয়। দুর্গম পাহাড়ে তাদের বিমান ছিনতাই, গেরিলা ট্রেনিং, সামরিক কায়দায় ফায়ারিং, বোমা তৈরি ও হামলার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে ৷ ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে রোহিঙ্গা জঙ্গিরা নারকীয় হামলা চালিয়েছে বৌদ্ধবিহার ও বডুয়াপল্লীতে । মৌলবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় রোহিঙ্গারা এ দেশের বিরুদ্ধেই নানা ষড়যন্ত্রসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। স্বাধীন আরাকান রাজ্য গঠনের কথা বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শত শত কোটি ডলার দেশে এনেছেন মানবতাবিরোধী অপরাধে ফাসি হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলী । রোহিঙ্গাদের জন্য আনা সেই বিপুল অর্থে বিত্তশালী হয়েছেন মীর কাশেম, অর্থ-বিত্তে শক্তিশালী করেছেন জামায়াতকেও । “আবার সেই অর্থ দিয়ে রোহিঙ্গা তরুণদের হাতে তুলে দিয়েছে অস্ত্র, দিয়েছে জঙ্গি প্রশিক্ষণ । তবে মধ্যপ্রাচ্য থেকে আনা অর্থের বড় অংশই নিজের তহবিলে রেখে ব্যবসা- বাণিজ্য করে বিপুল বিত্ত বৈভবের অধিকারী হয়েছিলেন এই আলবদর কমান্ডার ৷ ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর বাংলানিউজ২৪.কম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, “কক্সবাজার-বান্দরবান এবং রাঙামাটিতে মধ্যপ্রাচ্যের অনুদানপ্রাপ্ত রাবেতা আল ইসলাম অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের জঙ্গি প্রশিক্ষণ দেয়া হতো তার সহযোগিতায় । ১৯৮০ সালে কক্সবাজারে রাবেতা আল আলম ইসলামী হাসপাতালে জামায়াতের মদদে মীর কাসেমের সহায়তায় রোহিঙ্গা তরুণ-যুবকদের নিয়ে আরএসও সংগঠনটির প্রতিষ্ঠা করা হয়। তারই ধারাবাহিকতায় মোঃ ইউনুছ রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) নামে প্রথমে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর পরামর্শে এ সংগঠনটি আরএসও নাম ধারণ করে। নিজেদের কৌশলপত্র নির্ধারণ, মানচিত্র, পতাকা তৈরিসহ নিজস্ব সংবিধানও রয়েছে আরএসও জঙ্গি সংগঠনের ৷ ২০১২ সালে উইকিলিকসের ফাস করা তথ্যে জানা যায়, আরএসও ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়েদার সঙ্গেও নব্বইয়ের দশকের মাঝামাঝিতে সম্পর্ক স্থাপন করেছিল। আরএসও'র অনেক সদস্য আল কায়েদার হয়ে বিভিন্ন দেশে যুদ্ধে অংশ নিয়েছিল তখন ৷’ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, জামায়াত নেতা মীর কাশেম আলীর তত্বাবধানে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলার পাহাড় ও সমুদ্র চরাঞ্চল এলাকায় আরএসও গড়ে তোলে ১০টি মাদ্রাসা-এতিমখানা ও রোহিঙ্গা বস্তি। এসব স্থাপনা তৈরি করতে আরএসও ক্যাডাররা অবৈধ দখলে নেয় অন্তত দু'শ একর বন বিভাগের জমি । এর নেপথ্য অর্থ যোগানদাতা মীর কাশেম আলীর রাবেতা এনজিও । ৫৪৬
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।