শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

তিনি বাবার সঙ্গে বাংলাদেশে আসেন । হাফেজ জিয়াউল হক ও ছবেদা খাতুনের ছেলে সালাহুল। সৌদি আরবের রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন তিনি। একসময় “আরএসওর" প্রধান সামরিক কমান্ডারের দায়িত্ব পান। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কার্যকর যোগাযোগ রয়েছে তার । বিদেশি কয়েকটি বেসরকারি ও আন্তর্জাতিক এনজিও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জঙ্গিবাদে উস্কানি দিয়ে থাকেন। কুয়েত, সৌদি আরব, তুরস্ক, জার্মান ও বিটেনসহ বিভিন্ন দেশের এনজিও সংগঠন এর মধ্যে অন্যতম ৷ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের নগদ অর্থ ও ত্রাণ দিয়ে তাদের পুনর্বাসনের নামে মূলত জঙ্গি কার্যক্রম চালায় এসব এনজিও । ২০১৩ সালের ১৯ অক্টোবর বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রোহিঙ্গাদের জুনপ্রবেশে সহায়তা, নাগরিকত্ব, পার্সপোট করার ব্যবস্থা করেন রোহিঙ্গাদের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সামরিক শাখার প্রধান হাফেজ সালাউল ইসলাম ৷ তিনি মূলত বিদেশিদের থেকে অর্থ আনার ব্যবস্থা করেন । তার সঙ্গে সব সময় থাকেন করিমুল্লা নামে আরেক ব্যক্তি। সৌদি নাগরিকদের অর্থায়নে আড়াই কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মিত হয়। এ মসজিদ উদ্বোধনের জন্য ২০১৩ সালের জানুয়ারিতে চার সৌদি নাগরিক বাংলাদেশে আসে । তাদের নাম হচ্ছে, ওমর সামরান, রায়ান স্বাদ, রায়েফ ওমর ও আব্দুল্লা সুলতান ।' গণকমিশনের সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সালাহুল ইসলাম ১৯৭৮ সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমার বিদ্রোহী সংগঠন আরএসও*র সাথে জড়িয়ে যান। আরএসও"র অর্থায়নে তিনি কক্সবাজারের হীলা কওমি মাদ্রাসা জামেয়া সৌদি আরব চলে যান। আরএসও*র মাধ্যমেই সৌদি আরবের বিভিন্ন গোষ্ঠীর সাথে তার সম্পর্ক তৈরী হয়। এরপরই বাংলাদেশে আরএসও’র কার্যক্রমে মূল দায়িত্বে চলে আসেন সালাহুল। মূলতঃ আরএসও'র সামরিক ও অর্থ বিভাগের সমন্বয়কারী ছিলেন তিনি। এসব কাজ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ধনকুবের ও জঙ্গি গোষ্ঠীর আস্থাভাজন হয়ে উঠেছেন সালাহুল। মধ্যপ্রাচ্যের ধনকুবের ও জঙ্গি গোষ্ঠীর অর্থায়নে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকায় রোহিঙ্গাদের মাঝে কাজ শুরু করেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে কক্সবাজারের লিংক রোডের দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় মধ্যপ্রাচ্য ভিত্তিক আল হারামাইন সংস্থার (আল হারামাইন বর্তমানে দেশে ও বিভিন্ন দেশে জঙ্গি কর্মকান্ডের জন্য নিষিদ্ধ) আড়ালে তিনি আস্তানা গড়ে তুলেছেন । অনুসন্ধানে আরও জানা যায়, বিদেশি বিভিন্ন এনজিও সংস্থা সালাহুল এর মাধ্যমে ৫৪৩ ২৭২ জঙ্গি তৎপরতা বৃদ্ধি করার লক্ষ্যে শত কোটি টাকা অনুদান দিয়েছে। দাতাদের মধ্যে আইএইচএইচ (তুরস্ক), বায়তুল মাল (ভারত) উল্লেখযোগ্য । গণতদন্ত কমিশনের অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারের লিংক রোডে দক্ষিণ মহুরিপাড়ায় সরকারের বন বিভাগের সাত একর ও স্থানীয় মানুষের তিন একরসহ মোট ১০ একর জায়গা দখল করে সেখানে গড়ে তোলেন ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টার । কার্যত এখান থেকেই আরএসও"র সব কার্যক্রম পরিচালিত হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর সালাহুলের উত্থান শুরু হয়। অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালের ২১ মার্চ টেকনাফের হীলার একটি মাদ্রাসায় গোপনে বৈঠক করার সময় হাফেজ সালাহুলকে পুলিশ আটক করে । ১৫ ফেব্রুয়ারি ২০১৩ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধে ফীসির রায়ের পর তার মুক্তির দাবিতে জামায়াত-শিবির কক্সবাজারে তান্ডব চালায়। এতে তিনজন নিহত এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও ১৯ জন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ওই ঘটনায় দায়ের করা তিন মামলায় হাফেজ সালাহুলকে গ্রেপ্তার দেখানো হয়, যদিও পরে তিনি জামিন পান। ইমাম মুসলিম ইসলামিক সেন্টার নামের মাদ্রাসাটি একটি টিনশেড ও ছোট একটি মসজিদ দিয়ে শুরু হয়েছিল। এখন রয়েছে একটি একতলা ভবন, দুটি তিনতলা ভবন, দুটি অত্যাধুনিক চারতলা ভবন, একটি টিনশেড ভবন ও একটি দোতলা অত্যাধুনিক মসজিদ । মাদ্রাসা কম্পাউন্ডেই সালাহুলের জন্য একটি অত্যাধুনিক বাসভবন নির্মাণ করা হয়েছে। তিনি নিজের চলাফেরার জন্য একটি মাইক্রোবাস ব্যবহার করেন। বর্তমানে মাদ্রাসায় ১০০০ ছাত্রছাত্রী এবং ৭০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বাংলাদেশে জঙ্গি সংগঠনের সঙ্গে বিদেশি যোগাযোগের আরেকটি পথ হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো, যারা পার্বত্য চট্টগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে এসেছে। কক্সবাজার, বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের এবং আরাকান বিদ্রোহী সংগঠনকে ১৯৮০ সাল থেকে সশস্ত্র সহায়তা প্রদান করে আসছে মৌলবাদী রাজনৈতিক যুদ্ধাপরাধী দল জামায়াত-শিবির গোষ্ঠীর নেতাকর্মীরা । টেকনাফ- উখিয়ায় আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের একটি বড় অংশ ওই মৌলবাদী রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রচ্ছন্ন সহযোগিতায় আরএসও, আরএনও, এআরএনও, এআরইউ, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি মৌলবাদী সংগঠন হরকত-উল জিহাদ, হিযবুত তাহরীর, জেএমবি, আল-হারামাইন ও “আল্লার দল'সহ বিভিন্ন পরিচিত-অপরিচিত সংগঠনের সদস্যরা জামায়াত-শিবিরের গোপন অপতৎপরতার সঙ্গে লিপ্ত রয়েছে। মিয়ানমার স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে জিয়াউর রহমানের বিএনপি সরকারের আমলে ১৯৭৮ সালে এবং ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের আমলে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ব্যাপকহারে রোহিঙ্গাদের আগমন ঘটে । ৫৪8

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।