শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এনজিওর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবণসহ শুকনো খাবার-দাবার । আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উখিয়া কুতুপালং বি ব্লকের ৩-৫ নম্বরে ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় । আল মানাহিল এনজিও পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে এসব ত্রাণ বিতরণের নেপথে রয়েছে লোক দেখানো এবং রোহিঙ্গা জঙ্গিদের সাথে আল মানাহিল কর্তৃপক্ষ দেখা সাক্ষাৎ করার সুযোগ নিয়েছেন। চট্টগ্রামে করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ২৩০টিরও বেশি লাশ দাফনের পর ২০২০ সালে জুন মাসে ৭০ শয্যার একটি করোনা হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন । ২০২০ সালের ২৩ জুন কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের হালিশহরে একটি ছয়তলা ভবনে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে। নামকরণ করা হয়েছে “আল মানাহিল নার্চার হাসপাতাল’ । হাসপাতালে বসানো হয়েছে ১০টি আইসিইউ বেড। এর মধ্যে থাকছে পাঁচটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা। ছয়তলা ভবনজুড়েই রয়েছে সেন্টাল অক্সিজেন সিস্টেম । হালিশহরের বি-ব্লকের চৌধুরীপাড়ায় হাসপাতালটি বিভাগ ও অবজারভেশন ওয়ার্ড । বাকি পাচটি তলায় বসানো হয়েছে ৭০টি শয্যা ৷’ ৯. আল্লামা ফজনুল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য মাওলানা ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কর্তৃক ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় “আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন । আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ১৯৬৮ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে জনুগ্রহণ করেন। তার পিতা আবুল বারাকাত মুহাম্মদ ফজলুল্লাহ এবং মাতা রহিমা খাতুন । উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। তার পিতার নামে প্রতিষ্ঠিত সংস্থাটি দেশজুড়ে তাদের কার্যক্রমে অংশ নিয়েছে । সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোতে নিবন্ধিত এই সংগঠন সৌদি আরব, কুয়েত, ওআইসি, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আলজেরিয়াসহ বিভিন্ন দাতাসংস্থা ও এজেন্সির সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফাউন্ডেশনটি ২০০০ সালে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন (২৩১৬/২০০০) পায়। একই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনজিও বিষয়ক ব্যুরোরও নিবন্ধন (১৭৭০/২০০২) লাভ করে। ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ১৯৮৯ সালে জামেয়া দারুল মাআরিফ চট্টগ্রামে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে আন্তর্জাতিক ইসলামী ৫৪১ ২৭১ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন । তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের বিদেশ বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণ, এর অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করেন । তিনি টানা দুই বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ফিকাহ, বিজ্ঞান এবং আরবি সাহিত্যে খুবই দক্ষ হওয়ার কারণে সহজে আরবদেশ সফর করে থাকেন। আরব দেশের রাজা বাদশাদের সাথে নদভীর গভীর সম্পর্ক থাকাতে এনজিওর নামে প্রচুর ফান্ড সংগ্রহ করেন। সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা “কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার’ (King Salman humanitarian aid & relief centre) অর্থায়নে এবং প্রকল্পের কৌশলগত অংশীদার ও বাস্তবায়নকারী সংস্থা ওয়ার্ল্ড মুসলিম লীগ (World Muslim League) এর সহযোগিতায় ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং, ভাসানচরে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। ১০. ইমাম মুসলিম ইসলামিক সেন্টার “ইমাম মুসলিম ইসলামিক সেন্টার'-এই এনজিওর প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সালাহুল ইসলাম ৷ তিনি একজন মিয়ানমারের নাগরিক । ১৯৭৮ সালে মিয়ানমারের মংডু থানার নাগপুরা ইউনিয়নের কুয়ারবিলা গ্রাম থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশের কক্সবাজারে এসেছিলেন সালাহুল ইসলাম । বাংলাদেশে আসার পর কেটে গেছে ৪০ বছর । এই দীর্ঘ সময় সালাহুল ইসলাম কক্সবাজার ও বান্দরবানকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতার জাল বুনেছেন। এরপর রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) প্রধান সামরিক কমান্ডার হয়ে উঠেছিলেন। এখনো সংগঠনটির কার্যকর নেতৃত্ব তার হাতেই। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের উগ্ৰপন্থী ধর্মীয় নেতাদের সঙ্গে সুদৃঢ় মতাদর্শিক যোগাযোগ রয়েছে তার। তাদের কাছ থেকে আর্থিক ও আদর্শিক সমর্থন পান তিনি । সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার ও বান্দরবানে সরকারি জমি দখল করে একের পর এক মাদ্রাসা নির্মাণ করেছেন সালাহুল। এসব মাদ্রাসায় রোহিঙ্গা জঙ্গি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামি জঙ্গিবাদী সংগঠনের সদস্যদের জন্য প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলেন তিনি । তার বিরুদ্ধে থি মার্ডারের একটি মামলাসহ কয়েকটি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। কিন্তু তিনি প্রকাশ্যেই চলাচল করেন। আরএসওর সাবেক প্রধান কমান্ডার হাফেজ সালাহুল বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে “স্বাধীন আরাকান ইসলাম" প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে বসে জঙ্গিবাদী নেটওয়ার্ক গড়েছেন। মিয়ানমারের মংডু থানার নাগপুরা ইউনিয়নের কুয়ারবিলা গ্রামের বাসিন্দা ছিলেন সালাহুল ইসলাম । ১৯৭৮ সালে ৫৪২

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।