শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এতিমখানা পরিচালনা করে আসছে । এসব মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীর সংখ্যা ১২ শতাধিক ৷ এগুলো হলো বগুড়ার নশিপুরে “আল-মারকাজুল ইসলামী ওয়া দারুল আইতাম' একটি । এখানে ৮৭ জন এতিম শিক্ষার্থী রয়েছে । “বাগেরহাটের কালিদিয়ার “আল-মারকাজুল ইসলামী’ এতিমখানায় ৫০ জন, রাজশাহী নওদাপাড়া আল-মারকাজুল ইসলামী আস সালফী মাদ্রাসায় ৬০ জন, সাতক্ষীরার বাকুলে এলাকার “আল-মারকাজুল ইসলামী' দারুল হাদিস মাদ্রাসায় ১০০ জন, গাজীপুরের কাওরাইদের আল-খুরাফী ও আল হাসমী মাদ্রাসায় ৩৭০ জন, ময়মনসিংহের গোলপুকুরপাড় আব্দুল্লাহ বিন আব্বাস এতিমখানায় ১৫০ জন, ঠাকুরগীও রাণীশংকৈলের আল-ফুরকান ইসলামিক সেন্টারে ১৭০ জন, ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের খাদিজা বিনতে খুয়াইলিদ মাদ্রাসায় ১৫০ জন এবং উত্তরার ৬ নম্বর সেক্টরের উচ্চতর ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। অভিযোগ রয়েছে এসব মাদ্রাসার শিক্ষার্থীদের জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত করার প্রশিক্ষণ দেওয়া হয়।” ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৭ সালের ২১ জুন আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি সংগঠনকে অর্থ দেয় এমন ১৭টি বিদেশি এনজিওকে শনাক্ত করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্র আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন। জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করে এমন এনজিওর ওপর নজরদারি করে থাকে বাংলাদেশ ব্যাংক । জঙ্গিবাদে অর্থায়নে যুক্ত থাকা ১৭টি বিদেশি এনজিওকে চিহ্নিত করে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ওই এনজিওগুলোর মধ্যে রয়েছে, রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি, মুসলিম এইড বাংলাদেশ, রাবেতা আল-আলম ইসলামী, কাতার জয়েন্ট রিলিফ কমিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ সংস্থা, হায়তুল ইগাছা, তাওহিদী নুর, আলমুনতাদা আল ইসলামী ।' ৮. আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১৯৯৮ সালে টট্টশ্রামের ফটিকছড়ি থানার নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার তৎকালীন প্রধান পরিচালক মাওলানা জমিরউদ্দিন “আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ’ নামের এই এনজিও চালু করেন। এই এনজিও সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ফান্ড সংগ্রহ করেন তাছাড়া মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসমূহ থেকেও ফান্ড নিয়ে আসেন। এই এনজিওর প্রতিষ্ঠাতা একজন পীর। ওনার দেশ বিদেশে প্রচুর ভক্ত রয়েছে। তাদের মাধ্যমেও ফান্ড সংগ্রহ করে থাকেন। এই এনজিওর বর্তমান চেয়ারম্যানসহ ৩ জন পরিচালক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত ছিলেন। তার মধ্যে ৩ জন পরিচালকই সহোদর । ৫৩৯ ২৭০ সবাই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা। এই এনজিওর বর্তমান চেয়ারম্যান মাওলানা হেলালউদ্দীন হচ্ছেন হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ৷ মাওলানা সালাহউদ্দীন হচ্ছেন হেফাজতের নায়েবে আমির । আরেকজন হচ্ছেন কেন্দ্রীয় শুরা সদস্য । “আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ’ বাংলাদেশ সরকারের এনজিও ব্যুরো ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি এনজিও । আল্লামা জমিরউদ্দিন নানুপরী ২০১১ সালে মারা যান। এরপর তার তিন সন্তান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির, মাওলানা শিহাব উদ্দিন বিন জমির ও মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির ফাউন্ডেশনটি পরিচালনা করে আসছেন । বর্তমানে এর চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমিরউদ্দিন, ভাইস চেয়ারম্যান ডাঃ এস এন কিবরিয়া ও মাওলানা শিহাবউদ্দিন জমিরউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদউদ্দিন জমিরউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোসলেহ উদ্দিন চৌধুরী ও আবুল কালাম আজাদ এবং জেনারেল ম্যানেজার ইসমাইল চৌধুরী । আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-এর বর্তমান চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন হেফাজতে ইসলামের সাবেক আন্তর্জাতিক সম্পাদক । তিনি জামিয়া উবায়দিয়া নানুপুর মাদ্রাসার মুহাদ্দিস । তিনি জন্গ্রহণ করেন ১৯৭০ সালে মাদ্রাসার সাবেক পরিচালক, কথিত পীর মাওলানা শাহ জমির উদ্দীন নানুপুরী । মাওলানা হেলাল উদ্দীন ছাত্রজীবন শুরু করেন তার পিতা মাওলানা শাহ জমির উদ্দীনের হাত ধরেই । জামিয়া উবায়দিয়া নানুপুর মাদ্রাসায় তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কওমি সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। ছাত্রজীবন শেষ করে উক্ত মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তার পিতা উক্ত মাদ্রাসার পরিচালক হওয়ার সুযোগে তিনি অল্প দিনের মধ্যে উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং পরবর্তীকালে মুহাদ্দেসের দায়িত্ব পেয়ে যান। আস্তে আস্তে তিনি মাদ্রাসার নীতি নির্ধারণী কমিটির সদস্যপদ লাভ করেন। তিনি ছাত্রজীবনে হরকাতুল জিহাদ (হুজিবি) এবং “নেজামে ইসলাম পার্টি” “ইসলামী এক্যজোটের' রাজনীতির পাশাপাশি ও জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন। জামিয়া উবায়দিয়া নানুপুর মাদ্রাসা থেকে যে সব জঙ্গি-মৌলবাদী হরকাতের সদস্য বা জঙ্গি ট্রেনিং নিতেন তিনি তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। তার নেতৃত্বে ফটিকছড়ি নানুপুরের খিরাম পাহাড়-জঙ্গলে জঙ্গি ট্রেনিং হতো। তার জঙ্গি-উগ্র কর্মকাণ্ডের প্রভাব ছেলের কাছ থেকে পরিচালকের আসন কেড়ে নিয়ে নিজের বড় ভাইকে দিয়ে দেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে খাদ্যসামত্রী, চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ ও আর্থিক সহায়তা দিয়েছে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ । এছাড়াও সংস্থার উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে নতুন ৩০০ টিউবওয়েল এবং ১ হাজার টয়লেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে । ২০১৭ সালের ১ নবেম্বর উক্ত ৫৪০

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।