দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে দ্বিতীয়বারের মত আলোচনায় আসেন । ইসলামী এক্যজোট-এর ব্যানারে তিনি জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন । উপ-নির্বাচনে জিতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। হরকাতুল জিহাদ বাংলাদেশ-এর শুরু থেকেই সরাসরি সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তিনি। সব ধরনের সহযোগিতা দিয়ে হরকাতুল জিহাদকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠার পেছনে শহীদুল ইসলামের অনেক অবদান রয়েছে। মুফতি শহীদুল ইসলাম কওমি মাদ্রাসা থেকে ডিগ্রী (দাওরায়ে হাদিস) পাশ করে ইফতা (ইসলামী আইন) বিষয়ে পাকিস্তানের জামেয়া বিনুরী টাউন মাদ্রাসায় পড়ার সময় আফগান, পাকিস্তান ও কাশ্মীর এবং বাংলাদেশি মুজাহিদদের সঙ্গে হরকাতুল জিহাদ আল-ইসলামী পাকিস্তান শাখার সদস্য হিসেবে সশস্ত্র ট্রেনিং গ্রহণ করেন। আফগান যুদ্ধের সময় পাকিস্তান হয়ে আফগান গিয়ে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করেন। আফগান জিহাদে সশস্ত্র বাংলাদেশি ৫০০০ অংশগ্রহণকারীদের মধ্যে মুফতি শহীদুল ইসলাম ছিলেন অন্যতম নেতা । আফগান জিহাদ শেষে ১৯৯২ সালে ৩০ এপ্রিল হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ শাখা আত্মপ্রকাশ করে মুফতি শহীদুল ইসলাম সহ অন্যান্য জেহাদীর নেতৃত্বে । এই শিবিরে বহুল আলোচিত জঙ্গি আব্দুর রহমান ফারুকী, জঙ্গি আব্দুল হাই, ইসলামের সহযোদ্ধা ছিলেন। মুফতি শহীদুল ছাত্রজীবনে জমিয়তে উলামায়ে ইসলামে যোগদান করেন। জমিয়তে উলামায়ে ইসলাম ছাড়াও তিনি সে সময়ে নেজামে ইসলাম পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে । ইসলামী এঁক্যজোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের রাজনীতি করেছেন মুফতি শহীদুল ইসলাম । তিনি কয়েকটি মাদ্রাসার পরিচালক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতা । ইসলামী আইন বাস্তবায়ন কমিটির তিনি সহ-সভাপতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কেন্দ্রীয় নেতার দায়িত্ব পালন করেছেন বহু বছর । ৬. হায়াতুল ইগাসা আল-ইসলামী আল আলমী বাংলাদেশ হায়াতুল ইগাসা আল-ইসলামী আল-আলমী (আন্তর্জাতিক ইসলামি ত্রাণ সংস্থা) একটি দাতব্য সংস্থা যা সৌদি আরবকে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় । হায়াতুল ইগাসা বাংলাদেশ শাখা প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী ও আহলেহাদীছ বাংলাদেশ শাখার কয়েকজন নেতার উদ্যোগে । আহলেহাদীছ নামের জঙ্গি সংগঠনটি জিহাদের মাধ্যমে দেশে হায়াতুল ইগাসার অর্থায়নের মাধ্যমে । ৫৩৭ ২৬৯ ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আহলেহাদীছ আন্দোলন-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে গ্রেপ্তার করা হলে অর্থায়ন হিসেবে এই সংস্থার নাম স্বীকার করেন। সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকাণ্ডে সহায়তা করে এই সংস্থা আলোচনায় আসে। হায়াতুল ইগাসার অর্থায়নে আহলেহাদীছ রাজশাহী অঞ্চলে বেশকিছু মসজিদের অবকাঠামো নির্মাণ করে। রমজান মাসে ইফতার পার্টির নামে জঙজিদেরকে একত্রিত ফরিদপুর, কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে “হায়াতুল ইগাসার' অর্থায়নে জঙ্গিবাদী কার্যক্রম সম্প্রসারিত করে। আহলেহাদীছ ছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশের কয়েকটি এনজিওতে বিপুল অর্থ ব্যয় করেছে হায়াতুল ইগাসা। হায়াতুল ইগাসা আল-ইসলামী আল আলমী বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব ১৯৪৮ সালের ১৫ জানুয়ারী সাতক্ষীরা জেলার সদর থানাধীন বুলারাটি গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি “আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন ও সেই সাথে আমীর হিসাবে আছেন । তিনি মাসিক আত-তাহরীক নামক একটি পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক । ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে প্রফেসর হিসাবে অবসর গ্রহণ করেন । মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাতক্ষীরার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাযিল এবং জামালপুরের আরামনগর কামিল মাদ্রাসা থেকে ১৯৬৯ সাতক্ষীরা থেকে আইএ এবং সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা থেকে বিএ পরীক্ষাতে উত্তীর্ণ হন। অত:পর ১৯৭৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। ৭. রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি “রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি’ ১৯৯৬ সালের নভেম্বর মাসে এনজিও ব্যুরোর নিবন্ধন লাভ করে । এরপরই দ্রুতগতিতে সম্প্রসারিত হতে থাকে হেরিটেজের কার্যক্রম ৷ প্রতি বছর ২৮ কোটি টাকা অনুদান হিসেবে আসে কুয়েত থেকে । এ পর্যন্ত হেরিটেজ ১ হাজারেরও বেশি ইমামকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছে। ৯টি কওমি মাদ্রাসা এতিমখানাও পরিচালিত হচ্ছে এদের অর্থে। রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির নিবন্ধন ২০০৭ সালের ৬ মে বাতিল করে বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে । নিষিদ্ধ করা হলেও নামে বেনামে এখনো সক্রিয় রয়েছে এই এনজিও । বাংলাদেশে জঙ্গি তৎপরতার সঙ্গে যোগাযোগের অভিযোগে অভিযুক্ত কুয়েতভিত্তিক এনজিও “রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি’ তাদের কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করে নিবন্ধন বাতিল হওয়ার পরপরই । ২০০৭ সালের ৬ ডিসেম্বর দৈনিক ভোরের কাগজের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি’ বাংলাদেশে ৯টি মাদ্রাসা ও ৫৩৮
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।