রোহিঙ্গা জঙ্গিদের অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশে শরণার্থী সমস্যা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে । এ সময় মুসলিম এইড ইউকের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এই সংস্থাটিই পরে মুসলিম এইড বাংলাদেশ নামে আবারও কার্যক্রম শুরু করেছে। “মুসলিম এইড বাংলাদেশ’ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৬ নবেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত এবং নিবন্ধিত হয়। এটি ২০০৯ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) দ্বারা লাইসেন্পপ্রাপ্ত হয়। “মুসলিম এইড বাংলাদেশ’ ইসলামী উন্নয়ন ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট, ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামের সাথে অংশীদারিত্ব করেছে এবং বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন পেয়েছে। “মুসলিম এইড বাংলাদেশ’ এখন বেশ কয়েকটি অখ্যাত সংগঠনের ব্যানারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে “ইমাম মুসলিম’, “দাওয়াতে ইসলাম’, “ইয়াহিয়াউস সুন্নাহ বাংলাদেশ'সহ আরও কয়েকটি সংগঠন। তারা রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে মসজিদ ও মাদ্রাসা তৈরি করে দিয়েছে। রোহিঙ্গাদের মধ্যে নগদ অর্থও বিতরণ করেছে। ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন আন্দোলনের নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন সংগঠনের ব্যানারে এখানে ত্রাণসাম্রী বিতরণ হচ্ছে। কিছু প্রতিষ্ঠানের ব্যানারে অজ্ঞাত লোকজন শিবিরে গিয়ে গোপনে রোহিঙ্গাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করছে। এদের কার্যক্রম যথেষ্ট সন্দেহজনক । রোহিঙ্গা প্রত্যাবাসন আন্দোলনের আরেক নেতা মাহমুদুল হক চৌধুরী বলেন, ইসলামী সংগঠনের নামে কিছু লোক রোহিঙ্গাদের গাড়িতে তুলে সীমান্ত থেকে নিয়ে আসছে। এরা রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দিচ্ছে; গোপনে রোহিঙ্গাদের নগদ অর্থও দিচ্ছে তারা ।” ৫. আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর দুর্গতদের জন্য অন্যান্য সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু ইসলামিক এনজিও সাহায্য দেয়ার নামে তাদের কার্যক্রম শুরু করে। এদের অন্যতম আল-মারকাজুল ইসলামী । বাংলাদেশে তাদের কার্যক্রমের মধ্যে ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ যেমন: বসত-বাড়ি নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সেনিটেশন, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, মা ও শিশু স্বাস্থ্য । এসব সেবার আড়ালে এই সংস্থা তাদের মূল কার্যক্রম অর্থাৎ জঙ্গি-মৌলবাদী সন্ত্রাসী তৈরি করে দেশে জঙ্গিবাদ বিস্তারে ৫৩৫ ২৬৮ ভূমিকা রেখে চলেছে। দুর্গত অঞ্চল দিয়ে কার্যক্রম শুরু করলেও উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে। ১৯৮৮ সালে প্রথম আল মারকাজুল ইসলামী বাংলাদেশ নামে এনজিও প্রতিষ্ঠা করেন মুফতি শহীদুল ইসলাম । এই সংস্থাটি প্রথমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ত্যাম্ুলেন্স সার্ভিসের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এনজিও কার্যক্রমের আড়ালে তিনি হরকাতুল জিহাদের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন। প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বাবর রোড ও শ্যামলীতে সংস্থাটির নিজস্ব সম্পত্তি রয়েছে। ওই সময়ে দেশের বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তির অর্থ-সহযোগিতা দিনে-দিনে পরিসর বাড়ে সংস্থাটির । এই অর্থায়নে সৌদি আরব, কাতার, দুবাই, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ধনাট্য ব্যক্তিদের অংশগ্রহণ ছিল । মারকাজের অর্থায়নে দুর্গম অঞ্চলে মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়। এছাড়া দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেনিংয়ের কাজও করা হয়েছে এই এনজিওর তত্বাবধানে । কিন্তু এসবের আড়ালেই হরকাতুল জিহাদসহ অন্যান্য জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে । “আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ'-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির, আফগানফেরত মুজাহিদ ও “হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ'-এর প্রতিষ্ঠাতা সদস্য মুফতি শহীদুল ইসলাম । আল-মারকাজুল এই সংস্থার মাধ্যমে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সেবার নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে জঙ্গিবাদী কর্মকান্ড পরিচালনা এবং মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মুফতি শহীদুল ইসলাম । মুফতি শহীদুল ইসলাম “আল-মারকাজুল ইসলামীর মাধ্যমে জনকল্যাণ, মানব কল্যাণ ও সেবাখাতের নামে বিদেশ থেকে আনিত অর্থ জঙ্গিবাদী কর্মকাণ্ড ছাড়াও নিজের রাজনীতিতেও ব্যয় করেছেন। আল-মারকাজুল ইসলামীর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ সংস্থার টাকা আত্মসাৎ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হন। এই সংস্থা উগ্র জঙ্গিবাদী কর্মকাণ্ডে প্রচুর অর্থ ব্যয় করে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন। হেফাজতে ইসলামের প্রভাবশালী নেতাদের মধ্যে মুফতি শহীদুল ইসলাম অন্যতম। ১৯৬০ সালের ১৫ মার্চ ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় জন্যগ্রহণ করেন তিনি। হেফজ এবং লেখাপড়া জামেয়া আরাবিয়া গওহরডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ মাদ্রাসায় । তিনি আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ-এর চেয়ারম্যান শহীদুল ইসলাম যত না রাজনীতিবিদ হিসেবে পরিচিত তার চেয়ে বেশী পরিচিত বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা এবং মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার কারণে । তার প্রতিষ্ঠিত ইসলামী-এনজিও আল-মারকাজুল ইসলামী-এর মাধ্যমে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিদের অর্থায়নের বিষয়টি প্রমাণিত হওয়ায় তিনি দেশব্যাপী আলোচনায় আসেন । বিশেষ করে তৎকালীন বিরোধী ৫৩৬
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।