হেফাজতে ইসলাম বাংলাদেশ : একটি পর্যালোচনা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক ২০১৩ সালের জুন মাসে গঠিত “মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন” এর প্রকাশিত শ্বেতপত্রে (নবেম্বর, ২০১৩) হেফাজতে ইসলাম বাংলাদেশের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং তাদের ১৩ দফা দাবি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে গণকমিশন কর্তৃক প্রকাশিত শ্বেতপত্র ৮০০ দিন (২০১৬)-এ হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে আমেলা (কার্যনির্বাহী কমিটি), কেন্দ্রীয় মজলিসে শুরা (সাধারণ কমিটি), কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠকে গৃহিত কর্মসূচি (২০১৪-২০১৫), মজলিশে শুরার বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি উত্থাপিত দাবিসমূহ, বর্তমান সংগঠন পরিচিতি-পদবীসহ প্রকাশিত হয়েছে। বর্তমান শ্বেতপত্রে ২০১৬ সালের ১৭ জুলাই থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রম, দলটির মামলার হালচাল, হাটহাজারী মাদ্রাসায় ছাত্র বিক্ষোভ, হেফাজতের কেন্দ্রীয় কমিটি গঠন (২০২০), দলের শীর্ষ চার নেতার মৃত্যু, বিভিন্ন সময়ে হেফাজতের তাণ্ডব, দলের নেতাদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রম হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় আসে মূলত ২০১৩ সালে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে । সেই সময় সংগঠনটির ঘোষণা করা ১৩ দফা কর্মসূচি বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত হয়েছে । এসব দাবির মধ্যে ছিল ইসলাম ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান করে আইন করা, নারীদের পোশাকে বিশেষ তথাকথিত ইসলামবিরোধী ধারাগ্ডলো বাদ দেওয়া, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, ভাস্কর্য বা মঙ্গল প্রদীপের মতো সভ্যতা ও সংস্কৃতির অন্তর্গত বন্ধ কিংবা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মতো বিষয় । হেফাজতে ইসলামের আগে ১৯৯৪ সালে লেখক তসলিমা নাসরিনকে কেন্দ্র করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলো ব্যাপক শক্তি প্রদর্শন করলেও তা স্থায়ী হয়নি। এর ৪৯ আগে লেখক সালমান রুশদীর লেখায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এবং পরে ভারতে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় দেশজুড়ে সক্রিয় হয়েছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলো । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার এক বছর পর ২০১০ সালের ১৯ জানুয়ারি আত্মপ্রকাশ করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম । এর প্রতিষ্ঠাতা আমির ছিলেন শাহ আহমদ শফী এবং মহাসচিব জুনায়েদ বাবুনগরী । ২০১১ সালে সরকার “নারী উন্নয়ন নীতিমালা' ঘোষণা করলে হেফাজতে ইসলাম প্রকাশ্যে এর বিরোধিতা শুরু করে । তবে ২০১৩ সালে একাত্তরের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলে দলটি এর বিরুদ্ধে সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়। মঞ্চের সংগঠকদের নাস্তিক-ব্লগার আখ্যা দিয়ে এবং যুদ্ধাপরাধীদের নামে আলেম-ওলামাদের বিচার করা হচ্ছে বলে বিভ্রান্তি ছড়াতে থাকেন সংগঠনটির নেতারা । আকস্মিকভাবে দেশে ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের দাবি তুলে ২০১৩ সালের ৫ মে সারাদেশ থেকে লংমার্চ নিয়ে ঢাকার শাপলা চত্বরে মিলিত হয় সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী, যার অধিকাংশই দেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী । শাপলা চত্বরে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হেফাজতপ্রধান শাহ আহমদ শফীর সঙ্গে একাধিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন মহাসচিব জুনায়েদ বাবুনগরী । লংমার্চ কর্মসূচির বছরখানেক পর থেকেই হেফাজতে ইসলামের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয় ধীরে ধীরে সামনে আসতে থাকে । ততদিনে দৃশ্যপটে চলে আসেন শফীর ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব আনাস মাদানি । তার নেতৃত্বে হেফাজতের একটি অংশ সরকারের প্রতি “কিছুটা নমনীয়” এবং বাবুনগরীর নেতৃত্বে আরেকটি অংশ “তীব্র সরকারবিরোধী” অবস্থান নেয়। এর মধ্যে কওমি মাদ্রাসার ডিগ্রির সরকারি স্বীকৃতিও আসে । এভাবে শফীর নেতৃত্বে হেফাজতের একটি অংশ সরকারের বিরোধিতা থেকে সরে আসে । মূলত তখনই হেফাজতে ইসলাম শফীপন্থী ও বাবুনগরীপন্থী- এই দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে। হেফাজতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আলোড়ন সৃষ্টি করা তথাকথিত অরাজনৈতিক সংগঠন সংগঠিত হতেও পারেনি তাদের নেতাকর্মীরা । তবে মাঝেমধ্যে বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিত সংগঠনটি । ৫ মে ২০১৩ রাজধানীর শাপলা চত্বরে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে উচ্ছেদ হওয়ার পর থেকে তাদের শীর্ষ নেতারাও মামলা আর হুলিয়ার ভয়ে আত্মগোপনে চলে যান, কেউ কেউ আবার সরকারের সাথে সমঝোতা করে সময় পার করেছেন। এরপর ২০২০-২১ সালে রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি দিয়ে হেফাজতে ইসলামের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রাজপথে আলোড়ন ও ত্রাস সৃষ্টি করে । ২০২১ সালের মার্চ পর্যন্ত বিভিন্নভাবে হেফাজতের জঙ্গি তৎপরতা ও তাণ্ডবলীলা চলতে থাকে। ৫০
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।