শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

অনুসন্ধানে জানা গেছে, স্থানীয়ভাবে সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন স্থানীয় জামায়াত ও হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা । তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া টেকনাফ এলাকায় মাদ্রাসাভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এরপর দেশি-বিদেশি বিভিন্ন এনজিওর নামে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা এফবিআই ও ইউএস ডিপার্টমেন্ট অব (এফআইএফ) নাম রয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারির কাউন্টার টেরোরিজমের তালিকায় । লক্কর-ই-তৈয়বা বাংলাদেশের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বেশ কয়েকজন প্রতিনিধি নিয়োগ দিয়েছে । কয়েকজন রোহিঙ্গা নেতা ও স্থানীয় জামায়াত ও হেফাজতে ইসলামের নেতার নাম উঠে আসে, যারা ফালাহ-ই-ইনসানিয়াত কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন । ২০১৮ সালের ১৯ জুলাই খোলা কাগজের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রোহিঙ্গাদের মধ্যে লক্কর-ই-তৈয়বার সরাসরি প্রতিনিধি ও সমন্বয়কারী হিসেবে কাজ করছেন, কুতুপালংয়ে অবস্থিত রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মৌলভি শফি। তিনি ১৯৯২ সালে আগত শরণার্থী। ক্যাম্পের তালিকাভূক্ত শরণার্থী হলেও তিনি অবাধে দেশে ও দেশের বাইরে যাতায়াত করেন। স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল প্রথম থেকেই । ক্যাম্পের বাইরে অবাধে যাতায়াতের সুবাদে তিনি দেশের অন্য সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন । লক্কর-ই- তৈয়বার নামে সরাসরি কোনো সংগঠন না থাকলেও লক্কর-ই-তৈয়বার ছাত্র সংগঠন আল মোহাম্মদী স্টুডেন্টসের কার্যক্রম রয়েছে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্পের বাইরে । আনোয়ারি, স্থানীয় বিতর্কিত আওয়ামী লীগ নেতা কুতুপালংয়ের ইউপি মেম্বার মৌলভি কক্সবাজার উপজেলা জামায়াতের নেতা শাহ আলম ওরফে সি লাইন শাহ আলম, কক্সবাজার শহর জামায়াতের নেতা ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আইয়ুব মোল্লাসহ বেশকিছু নেতৃস্থানীয় জামায়াত ও হেফাজত নেতা রোহিঙ্গা ক্যাম্পে লঙ্কর-ই- তৈয়বার ফালাহ-ই-ইনসানিয়াতের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এদের মধ্যে শাহ আলম রামু ও উখিয়ায় বৌদ্ধ মন্দিরে আগুন ও হামলা-মামলাসহ নানা সময়ে ৬টি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি । বিতর্কিত আওয়ামী লীগ নেতা মৌলভি বখতিয়ার এক সময় জামায়াতের রোকন ছিলেন। ২০০৯ এ ক্ষমতার পটপরিবর্তনের পর রাতারাতি আওয়ামী লীগের লোক বনে যান। আর আইয়ুব মোল্লা যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণুপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর ঘনিষ্ঠ ব্যক্তি। ২০১৭ সালের আগস্টের পরপরই এফআইএফের হয়ে যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার করতেও দেখা গেছে ।' ৫৩৩ ২৬৭ খোঁজ নিয়ে জানা যায়, মূলত উখিয়া ও টেকনাফের কয়েকজন জামায়াতপন্থী জনপ্রতিনিধি ও জামায়াত নেতাদের সাহায্যে উখিয়ার কুতুপালং, টেকনাফের হোয়্যাইক্ষং, হীলা ও শামলাপুরে স্থাপিত অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন দেশি- বিদেশি এনজিওর নামে তারা বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি কার্যক্রম সংগঠিত করছে। আর তাদের কার্যক্রমে আন্তর্জাতিক অর্থায়ন ও মদদ দিচ্ছে লক্কর-ই-তৈয়বাসহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী । বিভিন্ন সময় ত্রাণ কার্যক্রম পরিচালনার নামে বাংলাদেশে এসেছেন বেশ কয়েকজন পাকিস্তান, আফগানিস্তান ও সৌদি নাগরিক। ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা দেয় । কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সমন্বয়ক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, জামায়াত-হেফাজতসহ বিভিন্ন ইসলামী দল এখানে নানাভাবে স্বার্থ হাসিল করছে। ত্রাণ ও রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ বানানোর কথা বলে কোটি কোটি টাকা তারা বিভিন্ন ইসলামি দেশগুলো থেকে সংগ্রহ করে। আশঙ্কা থেকে যায়, সেসব অর্থ দিয়ে তারা দেশের অভ্যন্তরে জঙ্গি কার্যক্রম পরিচালনা করবে আর রোহিঙ্গাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে দেবে । এর মধ্য দিয়ে সরকার মিয়ানমারের সঙ্গে যে শরণার্থী প্রত্যাবাসন চুক্তি করেছে সেটিকে নানা কায়দায় ব্যর্থ ও প্রলম্বিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে একটি গোষ্ঠী । ৪. মুসলিম এইড বাংলাদেশ মুসলিম এইড ইউকে একটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা । দুর্যোগ-আক্রান্ত দেশ ও দরিদ্র মানুষের সেবার জন্য ১৯৮৫ সালে যুক্তরাজ্যে মুসলিম এইড প্রতিষ্ঠিত হয়। এ যাবৎ সংস্থাটি বিশ্বের ৭০টি দেশে তার কার্যক্রম বিস্তৃত করেছে। মুসলিম এইডের প্রধান নির্বাহী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর নেতা হামিদ আজাদ ৷ এটার বাংলাদেশ শাখার নাম মুসলিম এইড বাংলাদেশ । এই এনজিওর স্থানীয় কর্তীব্যক্তিদের প্রায় সবাই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। দেশের ৬৪টি জেলাতেই তাদের কার্যক্রম রয়েছে। ২০১৭ সালের ২১ জুন বাংলাদেশে জঙ্গি- সন্ত্রাসবাদে অর্থায়নের সন্দেহে বাংলাদেশ সরকার ১১টি এনজিওর ওপর বিশেষ নজরদারি শুরু করে। এই এনজিওগুলোর মধ্যে মুসলিম এইড বাংলাদেশ অন্যতম । পাকিস্তানের নাগরিক ইউসুফ ইসলামের গড়া মুসলিম এইড এনজিও বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও জার্মানিতে কাজ করে । বাংলাদেশে মুসলিম এইডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন '৭১-এর গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আবদুস সুবহান। এনজিওটির বিরুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়বা, হিজবুল মোজাহিদীন ও জইশ-ই-মোহাম্মদের সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। ১৯৯১ সালে আড়াই লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর মুসলিম এইড ইউকে কক্সবাজারে কার্যক্রম শুরু করেছিল। তখন তাদের কার্যক্রম ছিল সন্দেহজনক ৷ তারা ৫৩৪

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।