শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

“রাবেতা আল আলম আল ইসলামী'র সাংগঠনিক অবকাঠামোকে একটু ভালোভাবে দেখলে ওয়াহাবী মতবাদের সমর্থক ও সমমনা অনেকেরই পরিচয় পাওয়া যাবে। রাবেতা সংগঠনের প্রতিষ্ঠা-কমিটির নয়জন সদস্যের মাঝে তিনটি নাম বিশেষভাবে প্রণিধানযোগ্য ৪ ১। মিশরের “ইখওয়ানুল মুসলেমীন' তথা মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসানুল বান্নার জামাতা জনাব সাইদ রামাদান । ২। “জামায়াতে ইসলামী'র প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আল মওদুদী ৩। মাওলানা আবুল হাসান নাদভী (নাদওয়াতুল উলামা, লক্ষৌ, ভারত)। ২০১৪ সালের ২ নবেম্বর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রাবেতা আল-আলম আল-ইসলামীর বিরুদ্ধে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। রাবেতা আল- আলম আল-ইসলামী বিশ্বব্যাপী মুসলিম ওয়ার্ল্ড লীগ নামে পরিচিত । মুসলিম ওয়ার্ল্ড লীগের পাকিস্তান শাখার প্রধান ছিলেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের বোনজামাই মোহাম্মদ জামাল খলিফা । মাদাগাস্কারের সরকারি বাহিনীর অভিযানে ২০০৭ সালে তিনি নিহত হন ।' গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনৈতিক সাহায্যপুষ্ট রাবেতা আলম আল-ইসলামীর এক সময়ের কান্ট্রি ডিরেক্টর ছিলেন জামায়াত নেতা মীর কাশেম আলী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের নামে সাহায্যের টাকা এনে জঙ্গি প্রশিক্ষণে অর্থায়নের অভিযোগ রয়েছে। ১৯৮০ সালে জামায়াত নেতা মীর কাশেম আলী যখন ইসলামী ছাত্রশিবির হয়ে জামায়াতে যোগ দেন, তখন রাবেতা আলম আল-ইসলামীর সমন্বয়ক ছিলেন তিনি। তিন বছর পর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সময় ভাইস চেয়ারম্যান হওয়া মীর কাশেম এরপরই বিভিন্ন খাতে ব্যবসা বাড়াতে থাকেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দণ্ডিত মীর কাশেম জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম মজলিসে শুরার সদস্য, যে দলটির অর্থ জোগানদাতা হিসেবেই তিনি পরিচিত । ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামে জন্ম নেন মীর কাশেম আলী । তার পিতা তাইয়েব আলী ছিলেন টেলিগ্রাফ অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী । পিতার চাকরির সুবাদে চট্টগ্রামে বেড়ে উঠা মীর কাশেম আলীর । ১৯৬৭ সংগঠন ইসলামী ছাত্র সংঘের রাজনীতির সঙ্গে যুক্ত হন মীর কাশেম । এরপর চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম নগর ইসলামী ছাত্র সংঘের সভাপতি নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ চলার সময় ১৯৭১ সালের ৬ নভেম্বর ছাত্র সংঘের পূর্ব পাকিস্তান ইউনিটের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের নেতা হিসেবে চট্টগ্রামের কুখ্যাত আল বদর বাহিনীর নেতৃত্ব দেন মীর কাশেম । চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি স্থানে গড়ে তোলেন টর্চার সেন্টার। এর মধ্যে অন্যতম ডালিম হোটেল বা মহামায়া ভবন। স্বাধীনতার পর দেশ বিরোধী কর্মকাণ্ডের দায়ে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্র সংঘকে ৫৩১ ২৬৬ নিষিদ্ধ করা হয়। শাস্তির ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান মীর কাশেমও । এরপর পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে দেশে ফেরেন মীর কাশেম । ১৯৭৭ সালে ছাত্র সংঘের পুরনো দোসরদের নিয়ে প্রতিষ্ঠা করেন ইসলামী ছাত্রশিবির । নিজে হন সভাপতি৷ ছাত্র শিবির প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জামায়াতে ইসলামী ৷ বাংলাদেশে ১৯৭৯ সালে পুনরায় তাদের কার্যক্রম শুরু করে। ১৯৮০ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন মীর কাশেম । একই সঙ্গে ওই সময় তিনি ছিলেন রাবেতা আল আলম আল ইসলামির এ দেশীয় কোঅর্ডিনেটর। এই এনজিওটির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আসে বিপুল পরিমাণ অর্থ । মূলত মধ্যপ্রাচ্যের এই বিপুল অর্থ কাজে লাগিয়ে নিজেদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তোলে জামায়াতে ইসলামী ও মীর কাশেম আলী । কমিটিতে উঠে আসেন মীর কাশেম আলী । বলা চলে জামায়াতের আর্থিক বিষয়গুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল মীর কাশেম আলীর হাতে । ধীরে ধীরে সারা দেশে তিনি নিজের অর্থনৈতিক সাম্নাজ্যের জাল বিস্তার করে চলেন। জামায়াতের শক্ত সাংগঠনিক কাঠামো ও মীর কাশেম আলীর বাণিজ্যিক নেটওয়ার্ক একে অপরের পরিপূরক হিসেবে দাড়িয়ে যায়। এ সময় রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য বিস্তারের দিকে মনোযোগ দেন মীর কাশেম ৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা ধরনের বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন তিনি। ট্যুরিজম থেকে শুরু করে টেলিকম, এ রকম নানা বিষয়ে ছড়িয়ে ছিল তার ব্যবসায়িক সাম্রাজ্য । বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও নানা উদ্যোগের সঙ্গে জড়িত থাকলেও মূলত ১৯৮০ সালে এনজিও রাবেতা আলম আল ইসলামীর হাত ধরেই মীর কাসেমের উত্থান । ”৭১-এর গণহত্যা ছাড়াও রাবেতার মাধ্যমে জঙ্গিদের অর্থ সহায়তা এবং জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী মৌলবাদী দলগুলোকে অর্থনৈতিকভাবে শক্ত ভিতের ওপর দীড় করানোর অভিযোগও ছিল জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে । ৩. ফালাহ-ই-ইনসানিয়াত উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়বার তহবিল সংগ্রহকারী এনজিও ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের (এফআইএফ) নামে প্রকাশ্য কার্যক্রমেও অংশ নিয়েছিল ২০১৭ সালের ২৫ আগস্টের পর। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, নামে-বেনামে দীর্ঘদিন ধরে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়বার হয়ে এই এনজিও কাজ করছে রোহিঙ্গা ক্যাম্পে । ২০১৭ সালের পর আসা শরণার্থীদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাদের প্রকাশ্যে দেখা গিয়েছে। ৫৩২

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।