জিয়াউর রহমানের আমলেও এনজিওটিকে নিবন্ধন দেয়া হয়নি। সর্বশেষ বিএনপি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম ১৯৯২ সালে এনজিওটি সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত হয়। এরপর ২০০৫ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে এনজিও ব্যুরো গ্যাফেয়ার্স থেকে এনজিও হিসেবে সমিতিটি নিবন্ধিত হয় । এই এনজিওর মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করত জামায়াত। সেই অর্থ অর্থায়ন করা হতো । ২০১২-১৬ সালে মোস্তাক আহমেদ খা তুরস্কের ধর্মীয় উ্রগোষ্ঠী থেকে অর্থ এনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জঙ্গীবাদ বিস্তার ও সন্ত্রাসে অর্থায়ন করে । পরবর্তীতে মোস্তাক আহমেদ খাঁর বিরুদ্ধে মামলা হয় । ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশ চাষী কল্যাণের নামে তারা অধিকাংশ বিদেশী অনুদান সংগ্রহ করলেও তা চাষীদের কল্যাণে ব্যয় করা হতো না। নিজেরাই ইচ্ছেমতো মসজিদ-মাদ্রাসা নির্মাণে কিছু অংশ ব্যয় করত। বাকি টাকা দেশে মৌলবাদ ও জঙ্গীবাদ প্রচারে কাজে ব্যয় করত। এ সংক্রান্ত হবিগঞ্জের বানিয়াচং ও সদর থানায় এবং ঢাকার রমনা মডেল থানায় ও কাফরুল থানায় একটি করে মোট তিনটি মামলা আছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তন্তাবধায়নে ও নির্দেশনায় মামলাগুলোর তদন্তের দায়িত পায় সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের মানিলভারিং ইউনিট । জামায়াত সমর্থিত কৃষিবিদ মোস্তাক আহমেদ খা ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তুরস্কের উগ্রপস্থাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন। এ অর্থ তিনি বাংলাদেশের পূর্বাঞ্চলে জঙ্গিবাদ বিস্তারে ব্যয় করেন। “এনজিওর আড়ালে জঙ্গি কার্যক্রম চালাতে বিদেশি উগ্রপন্থীদের কাছ থেকে সহজে অর্থ সংগ্রহ এবং জঙ্গি বিস্তারে আরও এনজিও প্রতিষ্ঠার লক্ষ্য ছিল জামায়াত সমর্থিত কৃষিবিদদের সমন্বয়ে গঠিত “কৃষিবিদ ব্লকের’ ৷ জামায়াতের এনজিও “বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি'র মাধ্যমে তুরস্ক থেকে অর্থ সংগ্রহ করা হয়। কৃষিবিদ মোস্তাক দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ বিস্তারে কাজ করে আসছিলেন । জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তুরস্কে তার পরিচিত উগ্রপন্থী অনেক দাতা রয়েছেন । “বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি'র মাধ্যমে তাদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করে আসছিলেন। কৃষি ও কৃষকের উন্নয়নের নাম করে আরও এনজিও প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল জামায়াতে ইসলামীর । জঙ্গি কার্যক্রমকে আরও প্রসারিত করতে তিনি নিজেও একটি এনজিও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।” ২০১৯ সালের ২০ জানুয়ারি যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, “চাষী কল্যাণ সমিতি সব অর্থ জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার কাজে ব্যয় হয়েছে। ১১ বছরে “বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি'র মাধ্যমে তুরস্ক ও মধ্যপ্রাচ্য থেকে সাড়ে ৬২ কোটি টাকা বিদেশি অনুদান এসেছে। এসব টাকা নাশকতা ও জঙ্গিবাদের বিস্তারে ব্যয় করেছে জামায়াতে ইসলামী ৷’ ৫২৯ ২৬৫ ২. রাবেতা আল আলম আল ইসলামী “রাবেতা আল আলম আল ইসলামী"_ বাংলা করলে দাড়ায় মুসলিম বিশ্ব-সংঘ। এই নামটি বিএনপি-জামায়াত ঘরানার বুদ্ধিজীবী এবং “ইসলামী* এনজিও কর্মীদের ভাল পরিচয় আছে। “ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষে বলা রয়েছে। শব্দটি এর মূল ধাতু রাবত্ থেকে নির্গত, যার অর্থ পারস্পরিক সংযোগ । কিন্তু উসমানী খেলাফতকালে রাবেতা শব্দটি রাজনৈতিক সংযোগ প্রতিষ্ঠাকল্পে বিশেষভাবে ব্যবহৃত হয়। আর পরবর্তীকালে একই অর্থে এই শব্দটি কয়েকটি মুসলিম রাজনৈতিক সংগঠনের নাম ফলক হিসেবে ব্যবহৃত হতে থাকে ।” উইকিপিডিয়াতেও বলা হয়েছে, “রাবেতা আল আলম আল ইসলামী’ একটি ওয়াহাবী সংগঠন যার পৃষ্ঠপোষকতা করে সৌদী সরকার । অতএব রাবেতা আল আলম আল ইসলামী ধর্মীয় কোন কর্তৃত্বের নাম নয় বরং এটি এক রাজার রাজনৈতিক সংগঠন যার সদস্যবর্গ প্রধানত “সালাফী” তথা “ওয়াহাবী', অন্তত ওয়াহাবী মতবাদের সমমনা এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক হলো সৌদি সরকার । “রাবেতা আল আলম আল ইসলামী'-এর গোড়াপত্তন ১৯৬২ সালে ক্রাউন প্রিন্স ফয়সালের মাধ্যমে ৷ কিন্ত এর যে রাজনৈতিক উদ্দেশ্য ও পরিচয় রয়েছে তা সব সময় গোপন রাখার চেষ্টা করা হয়েছে। রোহিঙ্গাদের উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকতা দেওয়া হয় সৌদি আরবভিত্তিক এনজিও রাবেতা আল আলম ইসলামীর মাধ্যমে । ১৯৭৮ সালে মিয়ানমার থেকে আসা তিন লক্ষাধিক রোহিঙ্গার জন্য এই সৌদি এনজিও সেবার আড়ালে জামায়াত শিবিরের আদর্শ বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রেখেছিল । সেই সময়ই কক্সবাজারের রামু উপজেলার ধোয়া পালং এলাকায় সরকারি ১০ একর জমি নিয়ে এনজিওটি স্থাপন করে একটি হাসপাতাল । এই হাসপাতালে রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ থাকায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এনজিওটির কার্যক্রম বন্ধ করে দেয়। জন্য কোটি কোটি টাকার তহবিল পাঠানো হয়। বিভিন্ন মুসলিম দেশের এনজিও এবং ব্যক্তিগতভাবে পাঠানো এসব তহবিল রোহিঙ্গাদের দেওয়ার ব্যাপারে সরকারি অনুমোদন থাকে না। এ কারণেই সীমান্তের রোহিঙ্গা শিবির নিয়ন্ত্রক হিসেবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ধারা কাজ করেন তারা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতারা এই তহবিলের টাকা পেয়ে থাকেন। সরকারের অনুমতি ছাড়া রোহিঙ্গা শিবিরে ব্যক্তিগতভাবে কোরবানির গরুর মাংস বিলি করতে গেলে ২০১২ সালের ২৯ অক্টোবর তুরস্কের একজন সাবেক পার্লামেন্ট সদস্যসহ ১৭ বিদেশি নাগরিককে আটক করা হয়েছিল । ৫৩০
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।