শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আয়োজনে গোপন সহায়তার অভিযোগ রয়েছে। এনজিও ব্যুরোর নির্দেশনা মতে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই অতিরিক্ত জেলা প্রশাসক ৷” ২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গাদের দ্বিতীয় দফা প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনসহ বিভিন্ন মহল থেকে কিছু এনজিও সংস্থার অপতৎপরতাকে দায়ী করা হয়। প্রশাসনের অনুমতি ছাড়াই ২০১৯ সালের ২৫ আগস্ট বিশাল সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা । এই সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগ উঠেছে কয়েকটি এনজিও'র বিরুদ্ধে । এরপর বিশাল সমাবেশ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত চালানো হয়। এতে রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসনবিরোধী উস্কানি ও সমাবেশ আয়োজনে গোপন সহায়তার জন্য কয়েকটি বেসরকারি সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরবর্তীতে এই তদন্ত প্রতিবেদন এনজিও ব্যুরোর কাছে পাঠানো হয়৷’ (পূর্বপশ্চিমবিডি, ৪ সেপ্টেম্বর, ২০১৯) অনুসন্ধানে জানা যায়, প্রতিটি রোহিঙ্গা শিবিরেই রয়েছে কোনো না কোনো আন্তর্জাতিক এনজিওর প্রভাব । রোহিঙ্গা নেতাদের হাতে রেখে এবং রোহিঙ্গাদের অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে তারা । গত দুই বছরে এসব এনজিও রোহিঙ্গাদের বাংলাদেশে থেকে বিভিন্ন অসঙ্গতিমূলক দাবি তুলে ধরতে সাহায্য করে এবং ভবিষ্যতে বাংলাদেশেই আয়েশি জীবন উপহার দেয়ার স্বপ্ন দেখিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করে তারা । পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে, এনজিওরা যা বলে তাই করে রোহিঙ্গারা । এনজিওগুলো নিরুৎসাহিত করায় মিয়ানমারে ফিরে যেতে রাজি হয়নি রোহিঙ্গারা । আপত্তি জানিয়েছিল ভাসানচরে স্থানান্তরেও । ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ভোরের কাগজের এক প্রতিবেদনে বলা হয়েছে, “২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি বেসরকারি সংগঠন ওই এলাকায় তাদের কার্যক্রম শুরু করেছিল । নাগরিকতৃ বা নিরাপত্তার প্রশ্নসহ দাবি-দফার মীমাংসা ছাড়া রোহিঙ্গারা যে মিয়ানমারে ফেরত যেতে রাজি নয়, এর পেছনে দেশি- বিদেশি কিছু এনজিওর হাত রয়েছে। এসব এনজিও সেখানে রাজনীতি করছে বলে মনে করছে সরকার । অপকর্মে লিপ্ত থাকায় ইতোমধ্যে মোট ৪৩টি এনজিওকে রোহিঙ্গা শিবিরগুলোতে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। ২৯ আগস্ট মুক্তি নামের একটি বেসরকারি সংগঠনের ছয়টি প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এনজিওবিষয়ক ব্যুরো । এসব প্রকল্পের মাধ্যমে ধারাল অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মধ্যে বিতরণের অভিযোগ রয়েছে ।' ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, “২৬ মে উখিয়া উপজেলার কোটবাজারের একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার নিড়ানি (ধারালো অস্ত্র) জব্দ করে প্রশাসন । অভিযোগ ওঠে, নিড়ানিগুলো রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণের জন্য তৈরি করেছিল “মুক্তি-কক্সবাজার* নামে বেসরকারি সংস্থা । এরপর ২৮ আগস্ট এনজিওটির ছয়টি প্রকল্প স্থগিত করা হয়। “মুক্তি-কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল দে সরকার বলেন, নিড়ানিগুলো তৈরি হচ্ছিল সংস্থাটির উপকারভোগী স্থানীয় টেকনাফের কৃষক পরিবারের সবজি চাষের ৫২৭ ২৬৪ জন্য । কিন্তু মহলবিশেষের অপপ্রচারে ৬টি প্রকল্প বন্ধ হলেও আরও ২৪টি প্রকল্পের কাজ চলমান আছে। কিন্ত কাজ সামলাতে হচ্ছে মানসিক চাপের মধ্য দিয়ে । “সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) সূত্র জানায়, ২০১৮ সালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার দেশি-বিদেশি ৪১টি এনজিও কার্যক্রম বন্ধ করেছিল। এর মধ্যে সাতটি ছাড়া অন্যগ্তলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে ১২ ধরনের অপরাধে মামলায় আসামি হয়েছেন দুই হাজার জনেরও বেশি রোহিঙ্গা। ওই ১২ অপরাধের মধ্যে আছে- অস্ত্র, মাদক, ধর্ষণ, অপহরণ, গুম, পুলিশ আক্রান্ত, ডাকাতি-ডাকাতির প্রস্তুতি, হত্যা, নারী নির্যাতন, মানব পাচার ও মারামারি ইত্যাদি । তবে এ পর্যন্ত নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুকদের বাধাদানকারী তথা প্রত্যাবাসনবিরোধী রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনও থানায় একটি মামলাও রুজু হয়নি বলে জানা গেছে। উল্লেখিত ১২ অপরাধে যারা কারাগারে গেছে, তাদেরও ক্ষেত্র বিশেষে বেশি দিন জেলের ঘানি টানতে হয়না !' জানা যায়, ক্যাম্পগুলোতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১০ হাজার রোহিঙ্গা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দেশী-বিদেশী বিভিন্ন এনজিওতে নানা পদে মাসিক বেতনে চাকরি করছেন । নাইট গার্ড, ভলান্টিয়ার, স্বাস্থ্যকর্মী, পরিবার কল্যাণ কর্মী, নির্মাণ কর্মী, বাসার বুয়া, শিক্ষক, সুপারভাইজারসহ বিভিন্ন টেকনিক্যাল, নন টেকনিক্যাল পদে মাসিক ১০ থেকে ৪০ হাজার টাকা বেতনে চাকরি করে যাচ্ছে রোহিঙ্গারা । এছাড়াও ক্যাম্প সংলগ্রবাজারসহ ক্যাম্পের অলি গলিতে ছোট, মাঝারি ও বড় অন্তত ২০ হাজার দোকানে চাকরি করছে ১৫ হাজার রোহিঙ্গা কিশোর । ওইসব রোহিঙ্গারা শরণার্থী আইন মানছেনা মোটেও । কয়েকটি এনজিওর সংক্ষিপ্ত পরিচিতি_ ১. বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি ১৯৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এবং ২০১৪ সালে যুদ্ধাপরাধ মামলার বিচার চলাকালে যুদ্ধাপরাধ মামলার আসামি হিসেবে মৃত্যুবরণ করা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি নামের এনজিওটি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৭ সালে এনজিওটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমির প্রয়াত মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, তাকে ১৩টি অভিযোগে অভিযুক্ত করেন। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷ দীর্ঘ ১৫ বছর চেষ্টা করার পরেও এনজিওটি নিবন্ধিত হতে পারেনি । এমনকি সাবেক রাষ্ট্রপতি ৫২৮

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।