‘উগ্র রোহিঙ্গাদের ধারণা, প্রত্যাবাসন যতই বিলম্ব হবে ততই তারা এদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ার পাশাপাশি বিদেশ গমনেরও সুযোগ পাবে। যত বিলম্ব হবে ততই প্রত্যাবাসন বিষয়টি একপর্যায়ে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে বলেও তারা মনে করে । মিয়ানমারের ওপর বর্তমানে সারাবিশ্বের যে চাপ এই ইস্যুতে অব্যাহত রয়েছে একপর্যায়ে তাতেও ভাটা পড়বে । অভিযোগ রয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে সরকারী দেশের নাগরিকরা নগদ অর্থ ও সাহায্য সামগ্রী বিতরণ করেছে। এছাড়া তুরস্ক ভিত্তিক কয়েকটি এনজিও সংস্থা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সরকারী অনুমোদন ছাড়াই বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত থেকে তাদের ফিরে না যেতে উষ্কানিও দিচ্ছে ৷” কিছু এনজিও প্রত্যাবাসন প্রক্রিয়া যাতে দীর্ঘস্থায়ী হয় তা নিয়েই তৎপর। কক্সবাজার জেলা প্রশাসনের পরিসংখ্যানে দেখা যায়, নিবন্ধিত ও অনিবন্ধিত দুই শতাধিক এনজিও রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে । এগুলোর মধ্যে আরব দেশসমূহের ইসলামী ব্যানারের এনজিওর কার্যক্রম সাহায্য সহায়তাভিত্তিক হলেও প্রকারান্তরে প্রত্যাবাসন বিরোধী বলে নয় জানা গেছে। ২০১৮ সালের ২ জুলাই জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ২১ ঘাটিতে হামলার ঘটনাটির জন্য মিয়ানমার সরকার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলোকে দায়ী করে আসছে । এর মধ্যে আরসা অন্যতম । আরসা গ্রুপ প্রধান আতাউল্লাহ জুনুনীর নামটি রয়েছে সর্বাপ্ে। যিনি ইতোমধ্যে মিয়ানমার ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে অসমর্থিত বিভিন্ন সূত্রে খবর মিলেছে । আরাকান বিদ্রোহী গ্রুপগুলো তাদের স্বার্থ হাসিলে ইসলামী ব্যানারের এনজিওগুলোর সহায়তা পাচ্ছে। এসব এনজিও সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রোহিঙ্গাদের নগদ টাকাসহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে। এদের মধ্যে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরএসও, এআরইউ অন্যতম । ইউরোপ, পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, ফ্রান্স, তুরস্কসহ কয়েকটি দেশের এনজিও রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপগুলোর নেতাদের মাধ্যমে যোগসাজশ রেখে কিছু অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে । রোহিঙ্গাদের পুরনো নেতা আবু সিদ্দিক আরমান, সেলিম উল্লাহ, মৌলবি ওসমান, জোবায়ের, মৌলবি সফিক, আবদুল হামিদ, রুহুল আমিন, নুর হোসেন, মোঃ আয়াজ, আবদুর রহিম, হাফেজ মোঃ হাসিম বিদেশ থেকে নগদ অর্থ আনতে সক্ষম হয়েছেন, যার কিছু অংশ রোহিঙ্গাদের মাঝে ইতোমধ্যে বন্টন করা হয়েছে ।” ২০১৯ সালের ৩১ মার্চ জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রোহিঙ্গাদের অসহায়ত্বের দোহাই তুলে লাখ লাখ টাকা কামাই করছে পুরনো রোহিঙ্গা নেতারা (আরএসও)। তারা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে রোহিঙ্গাদের সেবার নামে নিয়ে আসছে বিদেশী অর্থ ৷ ইমিগ্রেশনে পাসপোর্ট প্রদর্শন করার সময় ওরা (রোহিঙ্গা জঙ্গি) বাংলাদেশী নাগরিক। আবার গন্তব্যস্থানে (বিদেশে) পৌছে তারা বনে যায় রোহিঙ্গা নেতা । রোহিঙ্গাদের অসহায়ত্বের কথা বলে তুরস্ক, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা ধনাট্যশালী রোহিঙ্গাদের কাছ ৫২৫ ২৬৩ থেকে বিপুল অর্থ আনছে ওই পুরনো রোহিঙ্গা জঙ্গিরা । রোহিঙ্গাদের প্রত্যাবাসন নতুবা ভাসানচরে স্থানান্তর করা হলে ওসব রোহিঙ্গা জঙ্গিদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। যেসব এনজিও রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে, তাদেরও অর্থনৈতিক দিক দিয়ে একই অবস্থা হয়ে দাড়াতে পারে। তাই তারা রোহিঙ্গাদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে’ (জনকণ্ঠ, ২ জুলাই, ২০১৮) ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সংবাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোহিঙ্গাদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার বিষয়টি শুরুতে স্বাভাবিক ছিল। আর তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার বিষয়টি সবার নজরে আসে ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা নির্যাতনের দুই বছর পূর্তিকালে। ২৬ আগস্ট উখিয়ার কোটবাজার ভালুকিয়া সড়কে শতাধিক দেশীয় অস্ত্র (ধারালো নিড়ানি) উদ্ধার করে প্রশাসন। এনজিও ব্যুরোকে অবগত না করে “মুক্তি কক্সবাজার’ নামের এক এনজিও গোপনে ওইসব অস্ত্র তৈরি করে তা রোহিঙ্গাদের মধ্যে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। তাই ২৯ আগস্ট “মুক্তি কক্সবাজার'-এর ছয়টি প্রকল্পের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে এনজিও ব্যুরো ।' গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিওগুলোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বেশ কিছু এনজিও শরণার্থীদের মানবিক সহায়তার নামে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। অভিযোগ রয়েছে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও ভাসানচরে স্থানান্তরে নিরুৎসাহিত করছে এসব এনজিও । কোনো কোনো এনজিও রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে। সেইসঙ্গে স্থানীয়দের জমি দখলেও সহায়তা করছে। ফলে এনজিওগুলোর নির্দেশেই পরিচালিত হচ্ছে শরণার্থীরা । এদিকে রোহিঙ্গা সমাবেশে আর্থিক সহায়তা এবং প্রত্যাবাসনে বাধা দেয়ার অভিযোগে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক এনজিও আদ্রা এবং আল মারকাজুল ইসলামীর সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে । রোহিঙ্গাদের ধারাল অস্ত্র সরবরাহ করার দায়ে ২০১৯ সালের ২৯ আগস্ট মুক্তি কক্সবাজার নামে একটি এনজিওর রোহিঙ্গা সংশ্লিষ্ট ছয়টি প্রকল্প বাতিল করে সরকার । ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর পূর্বপশ্চিমবিডির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৯ সালের ৪ সেপ্টেম্বর সকালে এনজিও ব্যুরো থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পৌছেছে । বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আশরাফ । তিনি বলেন, আন্তর্জাতিক দু'টি সংস্থার কার্যক্রম বন্ধের জন্য এনজিও ব্যুরোর পাঠানো একটি চিঠি সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এসে পৌছেছে । এতে 'আল মারকাজুল ইসলামী' ও 'আদ্রা'র সব ধরণের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাংক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে। চিঠির বরাত দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক এ সংস্থা দু'টির বিরুদ্ধে রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসনবিরোধী উস্কানি এবং গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানের ২ বছর পূর্তিতে বিশাল সমাবেশ ৫২৬
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।