'আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন" নামে অন্য একটি এনজিও তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে । ২০১৭ সালের ১৭ অক্টোবর দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, “মুসলিম এইড এবং ইসলামিক রিলিফ আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা। এই দুই এনজিওর স্থানীয় কর্তা ব্যক্তিদের প্রায় সবাই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। দেশের ৬৪টি জেলাতেই তাদের কার্যক্রম রয়েছে। দেশে জঙ্গি-সন্ত্রাসবাদে অর্থায়নের সন্দেহে সরকার ১১টি এনজিওর ওপর বিশেষ নজরদারি শুরু করেছে। এই এনজিওগুলোর মধ্যে মুসলিম এইড বাংলাদেশ এবং ইসলামিক রিলিফ অন্যতম। এই এনজিওগুলোর মাধ্যমে অর্থ পাচ্ছে বিভিন্ন জঙ্গি গ্রুপ। অন্যদিকে ইসলামিক রিলিফের সঙ্গে ইতিপূর্বে আর্থিক লেনদেন বন্ধ করেছে এইচএসবিসি ব্যাংক ৷ সংস্থাটির কার্যক্রম 'আইনগতভাবে ঝুঁকিপূর্ণ' উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষ ইসলামিক রিলিফের সঙ্গে ব্যাংকিং বন্ধ করে। ‘কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আ্যাডভোকেট আয়াছুর রহমান জানান, ১৯৯১ সালে আড়াই লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর মুসলিম এইড ইউকে কক্সবাজারে কার্যক্রম শুরু করেছিল। তখন তাদের কার্যক্রম ছিল সন্দেহজনক । তারা রোহিঙ্গা জঙ্গিদের অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশে শরণার্থী সমস্যা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে । এ সময় মুসলিম এইড ইউকের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলেন, এই সংস্থাটিই পরে মুসলিম এইড বাংলাদেশ নামে আবারও কার্যক্রম শুরু করেছে ৷’ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, উখিয়ার কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন আশ্রয় শিবিরে ইসলামিক এইড, মুসলিম এইড বাংলাদেশ ও ইসলামিক রিলিফ তাদের ব্যানার- সাইনবোর্ড সরিয়ে ফেলেছে। ক্যাম্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে জানিয়েছে, তিনটি সংস্থাই এখন গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। একজন এনজিও কর্মী জানান, এতদিন এই সংস্থাগুলোর সঙ্গে যারা জড়িত ছিলেন, তারাই ভিন্ন ভিন্ন সংস্থার নামে কাজ করছে। ২০১৭ সালের ১৭ অক্টোবর সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, “কুতুপালং ও বালুখালী ক্যাম্প ঘুরে জানা গেছে, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম-১১ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দিন নদভী এই এনজিওর চেয়ারম্যান । তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কাজের জন্য তারা অনুমতিপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রীও তাকে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। রোববার পর্যন্ত প্রায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণসামণ্ী বিতরণ করেছেন তারা । সেনাবাহিনীর সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। “আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বিশাল গাড়িবহর নিয়ে কুতুপালং ও বালুখালী ক্যাম্পে ২০১৭ সালের ১৬ অক্টোবর ত্রাণ বিতরণ করেছেন। এমপি নদভী এবং তার স্ত্রী এর আগেও কয়েক দিন ক্যাম্পে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য । জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুমিনুল হক চৌধুরীর মেয়ে তিনি। নিজেও এক সময় ইসলামী ৫২৩ ২৬২ ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জামায়াত নেতার পিতৃপরিচয় ছাপিয়ে রিজিয়া এখন সাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী লীগের রাজনীতিতে আসার পর এলাকায় বিতর্কিত। অবশ্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হওয়ার আগে রিজিয়া রেজা চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন । পরে সমালোচনার মুখে তাকে বাদ দেওয়া হয় ৷ দুর্যোগ-আক্রান্ত দেশ ও দরিদ্র মানুষের সেবার জন্য ১৯৮৫ সালে যুক্তরাজ্যে মুসলিম এইড প্রতিষ্ঠিত হয়। এ যাবৎ সংস্থাটি বিশ্বের ৭০টি দেশে তার কার্যক্রম বিস্তৃত করেছে। মুসলিম এইডের প্রধান নির্বাহী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর নেতা হামিদ আজাদ । বাংলাদেশী বংশোডূত হামিদ হোসাইন আজাদ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা মুসলিম এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০১৪ সালের ১১ এপ্রিল জামায়াতের মুখপত্র সাপ্তাহিক সোনার বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৪ সালের ৫ এপ্রিল সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “চার বছর তিনি মুসলিম এইডের সহকারী প্রধান নির্বাহী ছিলেন। এর আগে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি এই সংস্থার বৈদেশিক কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফেইথ রিজেনের কমিউনিটি ও আন্তর্জাতিক কর্মসূচির প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। “সাহায্য সংস্থা ও কমিউনিটি উন্নয়ন কর্মসূচিতে তার ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। মুসলিম এইডের চেয়ারম্যান ড. মানাজির আহসান বলেন, “মুসলিম এইডের প্রধান নির্বাহী হিসেবে হামিদ আজাদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত ।' মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নিপীড়ন নির্যাতন, হত্যা ও ধর্ষণজনিত ঘটনার পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় গ্রহণের বিষয়ে বিশ্বব্যাগী মিয়ানমারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠার পাশাপাশি যেখানে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে প্রক্রিয়াগত আলোচনা শুরু হয়েছে সেখানে ইসলামী নামধারী কয়েকটি অনিবন্ধিত এনজিও সংস্থা ইস্যুটি জিইয়ে রাখার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সরকারের কঠোর পদক্ষেপ ঘোষণার পরও এসব অনিবন্ধিত এনজিও রোহিঙ্গা ইস্যুর সমাধানের বিপরীতে নিজেদের অশুভ স্বার্থে জিইয়ে রাখতেই তৎপর বলে অভিযোগ রয়েছে। মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের কয়েকটি দেশের পক্ষে এসব এনজিও সংস্থাকে অবৈধ পথে বিপুল অঙ্কের অর্থ যোগান দিচ্ছে। ২০১৮ সালের ১ জুলাই জনকন্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “এনজিওগুলো যত না সহায়তাদানকারী, তার চেয়ে বেশি নিজেদের স্বার্থ হাসিলে তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়ায় রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতন ও বর্বরতার দৃশ্য দেখিয়ে এসব অনিবন্ধিত সংস্থাগুলো মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন ইসলামী দেশের সরকারী- বেসরকারী সাহায্য সহায়তার পণ্যের পাশপাশি মোটা অঙ্কের অর্থও গ্রহণ করেছে। এসব অর্থ ও সাহায্য সহযোগিতা সামান্য পরিমাণ লোক দেখানোর জন্য প্রদান করা হয়েছে... ৫২৪
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।