শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

টেকনাফের নয়াপাড়া ও লেদায় অবস্থানরত রোহিঙ্গাদের সেবায় ইউএনএইচসিআর এর অর্থায়নে ফ্রান্স ভিত্তিক এসিএফ, হল্যান্ডভিত্তিক এমএসএফ, যুক্তরাজ্য ভিত্তিক মুসলিম এইড সহ বেশ কিছু বিতর্কিত দেশী-বিদেশী এনজিও রোহিঙ্গাদের মাঝে কথিত সেবার নামে বিতর্কিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে । মূলত এসব এনজিও এখানে অবস্থানরত রোহিঙ্গাদের নানা সুযোগ-সুবিধা ও সেবা প্রদানের পাশাপাশি মানবাধিকারের ধুয়ো তুলে কক্সবাজারস্থ ইসলামিক রিসার্চ সেন্টারের হাফেজ সালাহুল ইসলাম বাংলাদেশবিরোধী নানা অপপ্রচার চালিয়েছিল। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার জেলাসহ বিভিন্ন উপজেলায় পরোক্ষ ও অর্থনৈতিকসহ বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে জামায়াত শিবির সমর্থিত ও পরিচালিত দেশি বিদেশি কয়েকটি এনজিও । তাদের এই পৃষ্ঠপোষকতার ব্যবসা, দেশীয় তৈরী অস্ত্রের ব্যবসাসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব এনজিও সংস্থার দেশি-বিদেশি কর্মকর্তারা মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গাদের ধর্মান্তকরণ ও দেশে না ফিরতে উদ্ধুদ্ধকরণ, নাশকতা ও সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে জানা গেছে। তাদের সাথে জামায়াত শিবির ও বিভিন্ন জঙ্গি সংগঠনের নিয়মিত যোগাযোগ রয়েছে । পরবর্তীকালে রোহিঙ্গাদের সেবার নামে সীমান্ত এলাকায় আসে নিষিদ্ধ ঘোষিত এনজিও ইসলামী আন্তর্জাতিক ত্রাণ সংস্থা (আইআইআরও), ইসলামী রিলিফ ওয়ার্ল্ডওয়াইড (আইআরডাব্রিউ), আল হারামাইন, ইত্তেহাদুল মুসলেমিন, ওয়ামি, মুসলিম এইডসহ আরো অনেক এনজিও । এসব এনজিওর বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ থাকায় রোহিঙ্গা শিবিরে তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে দেয় । এরপরও “রোহিঙ্গা সেবকদের' তৎপরতা থেমে নেই। পাকিস্তান, সুদান, সৌদি আরব, চীন, আফগানিস্তান, তুরস্ক ও মালয়েশিয়া থেকে নানা এনজিওর নামে প্রতিনিধিদল সাহায্য- সহযোগিতা নিয়ে আসে । বাস্তবে বিদেশি এনজিও রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে সাহায্যের হাত বাড়ালেও “রোহিঙ্গা ব্যবসায়ী*রা সেই সাহায্য নানা কৌশলে হাতিয়ে নেয়। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ইস্যু নিয়ে তৎপর কিছু বিদেশি এনজিও: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কিছু বিদেশি এনজিও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বেসরকারি সংস্থাগুলোর বিদেশি কর্মকর্তারা রোহিঙ্গাদের নানাভাবে উস্কানি ও প্রত্যাবাসন বিরোধী কাজ করছে। তারা ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে পদ্ধতিতে নিবন্ধিত হওয়ার বিষয়ে । তাদের অনেকে নিজেদের অবস্থান গোপন রাখতে গোপনে বাড়ি ভাড়ার চেষ্টা করেন। অন ত্যারাইভাল ভিসায় তারা দেশে প্রবেশ করছেন। কর্মকর্তাদের অধিকাংশই এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়াই কাজ করছেন। ৫২১ ২৬১ এ ধরনের কাজে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন। জামায়াতে ইসলামীর স্থানীয় সাবেক এমপি প্রার্থী শাহজালাল চোধুরীসহ একাধিক জনপ্রতিনিধি রোহিঙ্গাদের নিয়ে ভোটব্যাংক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পের শৃঙ্খলা এবং সরকারের ভাবমূর্তির জন্য হুমকি বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন । তারা মনে করেন কক্সবাজারে অবস্থানরত বিদেশি এনজিও'র কর্মীদের বাংলাদেশে আগমন, প্রস্থান, পুনরায় আগমন ও গতিবিধির উপর ব্যাপক নজরদারি দরকার। একই সঙ্গে রোহিঙ্গাদের ভোটব্যাংক বানানোর জন্য স্থানীয় এমপি প্রার্থীদের কর্মকাণ্ডের দিকেও নজর রাখা প্রয়োজন । কক্সবাজার জেলার বালুখালী, কুতুপালং, আঞ্জুমানপাড়া ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের সঙ্গে সন্দেহভাজন বিদেশি নাগরিক, এনজিওর গোপন তৎপরতা চোখে পড়ে । ধর্মীয় অনুভুতি ও মানবিক বিষয়কে পুঁজি করে আন্তর্জাতিক ও দেশীয় যে কোনো স্বার্থান্বেষী মহল বা মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি গোষ্ঠী দেয়ায় কাজে নিয়োজিত এনজিওগুলোয় স্থানীয়দের পরিবর্তে রোহিঙ্গাদের চাকরি দেয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে সরকারবিরোধী প্রচারণা এবং এনজিওগুলোর হালচাল: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সেবায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এনজিও ব্যুরোর অনুমোদন নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ১৯২টি কর্মসূচিতে কাজ করছে এনজিওগুলো। রোহিঙ্গাদের ঠকিয়ে রমরমা বাণিজ্য করছে দেশি-বিদেশি এনজিওগুলো। পাশাপশি এনজিওগুলোর সরকারবিরোধী প্রচারণা, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা, সরকারি নির্দেশনা অমান্য করে দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা দেওয়া, রোহিঙ্গা শিশুদের বাংলা ভাষায় পাঠদানসহ নানা বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এবং ত্রাণ বিতরণে অনিয়ম করায় তাদের বিরুদ্ধে সুপারিশ গেছে এনজিও বিষয়ক ব্যুরোতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে । প্রতিবেদনে ত্রাণ বিতরণে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, অগ্রযাত্রা বাংলাদেশ, কাতার চ্যারিটি, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন, সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার ত্যান্ড আাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নেটওয়ার্ক ফর ইউনিভার্সেল সার্ভিসেস ত্যান্ড রুরাল ত্যাডভান্সমেন্ট (নুসরা), দুস্থ স্থাস্থ্যকেন্দ্র ও ইউনাইটেড সোশ্যাল আযাডভান্সমেন্টের (উষা) বিরুদ্ধে আর্থিক সহ অন্যান্য অনিয়ম পাওয়া গেছে । এর মধ্যে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও) সেভ দ্য চিলড়েন ইন্টারন্যাশনালের রোহিঙ্গা কার্যক্রমে নিষিদ্ধ এনজিও ভিন্ন নামে সক্রিয় : সন্দেহজনক কার্যক্রম পরিচালনার অভিযোগে রোহিঙ্গা শিবিরে নিষিদ্ধ তিন বেসরকারি সংস্থা (এনজিও) এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিলিফ, ইসলামিক এইড এবং মুসলিম এইড বাংলাদেশ গোপনে অন্য সংগঠনের ব্যানারে সেখানে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে বিতর্কিত ৫২২

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।